এক্সপ্লোর

Swastika Dutta Interview: ধারাবাহিকের শ্যুটিং শেষে শরীরচর্চায় মন ঝিলমিলের, আগামীতে কোন চরিত্রে স্বস্তিকাকে দেখবেন দর্শক?

Swastika Dutta Exclusive: ঝিলমিলকে ছেড়ে এসে, সবচেয়ে বেশি কী মিস করছেন স্বস্তিকা?

কলকাতা: ২ দিন হল ধারাবাহিকের শ্যুটিংয়ে যাওয়ার তাড়া নেই, ব্যস্ততা নেই। কিন্তু সেই সঙ্গে নেই শ্যুটিং ফ্লোরের আড্ডা, হইহুল্লোড়। ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া'-র শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ২৯ তারিখ শেষ সম্প্রচার। কিন্তু যে পর্দার ঝিলমিল-কে ছেড়ে এলেন শ্যুটিং ফ্লোরে, তাঁকে কতটা মনে পড়ছে অভিনেত্রীর? এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে সেই অভিজ্ঞতাই শেয়ার করে নিলেন পর্দার ঝিলমিল ওরফে স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। 

আপাতত শ্যুটিংয়ের ব্যস্ততা নেই, তাই শরীরচর্চায় মন দিয়েছেন স্বস্তিকা। তিনি এমনিতেই ফিটনেস ফ্রিক। অভিনেত্রী বলছেন, 'আপাতত ধারাবাহিকে শ্যুটিংয়ের ব্যস্ততা নেই, তাই একটু শরীরচর্চায় মন দিয়েছি। নিয়মিত শরীরচর্চা আর সিরিজ দেখা.. এটাই এখন সময় কাটানোর প্রধান উপজিব্য। 'লাস্ট স্টোরিজ ২' দেখলাম সদ্য। ওপেনহাইমার-টাও দেখতে যাওয়ার ইচ্ছে রয়েছে।'

ঝিলমিলকে ছেড়ে এসে, সবচেয়ে বেশি কী মিস করছেন স্বস্তিকা? অভিনেত্রী বলছেন, 'এই ধারাবাহিকটা খুব সুস্থ-স্বাভাবিকভাবে শেষ হয়েছে। গল্পটা এই পর্যন্তই ছিল। টিআরপি কমে যাচ্ছে বা গল্পে ভাল মোড় আসছে না বলে এই ধারাবাহিক শেষের সিদ্ধান্ত নয় মোটেই। আমাদের টাইম স্লটে খুব ভাল টিআরপি ছিল আমাদের। আজও তালিকা দেখছিলাম তো! মানুষ শেষ পর্যন্ত ভালবেসেছেন ধারাবাহিকটাকে। তবে ভাল জিনিস ও তো একটা সময় শেষ হয়। গোটা টিমটা এত ভাল ছিল... খুব মনে পড়বে সব্বার কথা। শুধু অভিনেতা-অভিনেত্রী নন, রূপটান শিল্পী থেকে শুরু করে ধারাবাহিকের অন্যান্য দাদারা.. প্রত্যেকের সঙ্গেই খুব ভাল সম্পর্ক ছিল। আর তোমার খোলা হাওয়া-র সেটের বিশেষত্বই ছিল গল্প। জমিয়ে আড্ডা বসত সবার। সেগুলো খুব মিস করব।'

এরপর কোন চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে? অভিনেত্রী বলছেন, 'বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ, ধারাবাহিক... সবসময়েই দর্শক আমায় একেবারে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পছন্দ করেছেন। ভাল ও বেসেছেন। আগামী কাজের চরিত্র পছন্দ করার সময় সেটা মাথায় রাখব। আগে যে ধরণের চরিত্রে মানুষ আমায় দেখেছেন, চেষ্টা করব নতুন চরিত্র যেন ছকভাঙা কিছু হয়। তবে এখনও পর্যন্ত কথাবার্তা পাকা হয়নি। মনের মতো চরিত্র পেলে যে কোনও মাধ্যমেই আমি কাজ করতে রাজি।'

আরও পড়ুন: Dev as Byomkesh: শিবের বেশে দেব, ব্যোমকেশের ট্রেলার দেখে নেটিজেনদের উক্তি, 'খেলা হবে'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
Ditipriya on Jeetu Kamal: 'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
Samantha Ruth Prabhu: ২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget