এক্সপ্লোর

Dev as Byomkesh: শিবের বেশে দেব, ব্যোমকেশের ট্রেলার দেখে নেটিজেনদের উক্তি, 'খেলা হবে'

Byomkesh Trailer: 'ধর্মের দেশ আমাদের। ৩৩ কোটি দেবতাকে মান্য করেন মানুষ। সেখানে ৭টা ব্যোমকেশে কী সমস্যা?'

কলকাতা: ট্রেলার শুরু হোক ব্যোমকেশ আর সত্যবতীর রসায়ন দিয়ে, এটা চেয়েছিলেন দেবই। তারপরে ধীরে ধীরে গল্পে প্রবেশ.. জড়িয়ে আস রহস্যের জট.. হত্যা। সব মিলিয়ে ২ মিনিট ১২ সেকেন্ডে টান টান রহস্যের জাল বোনার চেষ্টা করলেন বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta)। মুক্তি পেল 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র ট্রেলার। মুখ্যভূমিকায় দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini maitra) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)। 

আজ ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির ছিলেন দুই ব্যোমকেশ ও তার দুই পরিচালক। অর্থাৎ, অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও দেব (Dev)। অন্যদিকে বিরসা ও সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আজ এই ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে, আড্ডা আলোচনাতেও যোগ দিলেন সমস্ত কলাকুশলীরা।

ট্রেলার মুক্তির পরে সাংবাদিকদের তরফ থেকে অনির্বাণ ও দেবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এতজন অভিনেতা একসঙ্গে ব্যোমকেশ-এর ভূমিকায় অভিনয় করলে নতুন প্রজন্মের কাছে ব্যোমকেশ হিসেবে কার ছবিটা থাকবে? অনির্বাণ এই প্রশ্নের উত্তরে বলেন, 'ধর্মের দেশ আমাদের। ৩৩ কোটি দেবতাকে মান্য করেন মানুষ। সেখানে ৭টা ব্যোমকেশে কী সমস্যা?' অনির্বাণের এই উত্তরের প্রশংসা করেন সবাই। 

অন্যদিকে, সোহিনীর হাত ধরে উঠে আসে আরও এক গল্প। ওয়েব সিরিজের সত্যবতী বলেন, ' যখব ব্যোমকেশ ঘোষণা হয়েছে ও সত্যবতী কে হবে সেটা নিয়ে কথাবার্তা চলছে, আমি খালি ভাবছিলাম, রুক্মিণী নয় কেন! ওদের দুজনকে অফস্ক্রিন আর অনস্ক্রিন এত ভাল লাগে দেখতে, তাহলে রুক্মিণী সত্যবতী হলে তো দারুণ দেখাবে। আর দেখুন, পর্দায় কী সুন্দর দেখাচ্ছে দুজনকে।'

দেব মাইক হাতে নিয়ে সোহিনীর কথায় সায় দিয়ে বললেন, 'এই কথাটা কিন্তু সত্যি। আমাদের টিম ছাড়া, সোহিনীই প্রথম যে আমায় বলেছিল, রুক্মিণীকে সত্যবতী হিসেবে কেন ভাবছ না? ওর কথা আমায় সত্যিই ভাবিয়েছিল।' আজ অনির্বাণের কাছে প্রশ্ন রাখা হয়, তিনি ছবি পরিচালনা করলে দেবকে কাস্ট করবেন কি না? অনির্বাণ তার উত্তরে বলেন, 'আমি পরিচালনা করব বলে তো ইন্ডাস্ট্রিতে আসিনি। ফলে হঠাৎ করে কেউ পরিচালনার কথা বললে বিপদেই পড়ি। দেবকে নিয়ে ছবি করার কোনও সম্ভাবনা তৈরি হলে অবশ্যই করব, তবে দেবকেও প্রশ্ন করতে হবে।'

আজ মুক্তি পাওয়া ট্রেলারে যেমন তুলে ধরার চেষ্টা করে হয়েছে একটি সময়কালকে, তেমনই নজর কেড়েছে লোকেসনও। অন্যদিকে, ট্রেলারের শেষের ঝলকে শিবের বেশে দেবকে দেখেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মতামত এসেছে। ট্রোলিং থাকলেও, দেবের ব্যোমকেশের ঝলক দেখে অনুরাগীদের বার্তা, 'খেলা হবে'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

তবে ছবি কতটা সাফল্য পাবে সেই উত্তর দেবে সময়। 

আরও পড়ুন: Dev- Anirban-Srijit: ব্যোমকেশের ট্রেলার মুক্তিতে আরেক ব্যোমকেশ! অনির্বাণ-সৃজিতকে আলিঙ্গন করে দেব বললেন, 'দ্বন্দ্ব নয়, আমরা পরিবার'

 

সেরা শিরোনাম

Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget