এক্সপ্লোর

Swastika Mukherjee: মা-বাবার সঙ্গে সঙ্গে গরমের ছুটিতে পুরী যাওয়ার আনন্দটাও হারিয়ে গেল

Swastika Mukherjee about her Puri Trip: 'এই প্রথমবার আমি রথযাত্রায় এলাম। আগে আমি বহুবার পুরী এসেছি। আর প্রত্যেকবার যখন জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করি, সেই একই অনুভূতি হয় প্রত্যেকবার। গায়ে কাঁটা দেয়'

কলকাতা: অনেকদিন পরে পুরীতে গিয়েছেন তিনি। সঙ্গী বন্ধুরা। রথে এই প্রথমবার জগন্নাথ দর্শনে গেলেন অভিনেন্ত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আর সেখানেই গিয়েই কখনও নস্ট্যালজিক হলেন, কখনও অদ্ভূত সব অভিজ্ঞতা হল অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো সেই সব অভিজ্ঞতার কথাই শেয়ার করে নিলেন স্বস্তিকা।

এর আগে, রথের জগন্নাথ দর্শনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন স্বস্তিকা। সেই সঙ্গে লিখেছিলেন, একটি লম্বা নস্ট্যালজিক বার্তা। স্বস্তিকা লিখছেন, 'এখনও বিশ্বাস করতে পারছি না আমি ওঁর এত কাছে আমি দাঁড়িয়ে আছি। জয় জগন্নাথ।

এই প্রথমবার আমি রথযাত্রায় এলাম। কিন্তু এর আগে আমি বহুবার পুরী এসেছি। আর প্রত্যেকবার যখন জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করি, সেই একই অনুভূতি হয় প্রত্যেকবার। গায়ে কাঁটা দেয়। আমার মনে আছে, প্রত্যেকবার গরমের ছুটিতে আমরা পুরী আসতাম। এটা যেন বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। আমরা প্রত্যেকবার একই হোটেলের, একই ঘরে থাকতাম। এটা যেন একটা রুটিন হয়ে গিয়েছিল। এখন সেই দিনগুলো ভীষণ মিস করি। ধীরে ধীরে আমি বড় হয়ে গেলাম আর আমার বাবা-মা বুড়ো হয়ে গেল। গরমের ছুটির সেই আমেজটা হারিয়ে গেল।'

স্বস্তিকা আরও বলছেন, 'বাবা অনেকদিন ধরে পুরী যেতে চেয়েছিলেন। কিন্তু ওঁর শরীর খারাপ ছিল.. তারপরে, উনি প্রয়াত হন। বাবা বলেছিল, উনি না ডাকলে তো যাওয়া হবে না। নারায়ণ এর ডাক এল না জানিস তো। পুরীতে গিয়ে আমার মনে হল, বাবা বোধহয় আমার মধ্যে দিয়েই দর্শন করছেন। সেইজন্যই বোধহয় কাজের মধ্যেও ২ দিন ছুটি জুটে গেল। মা বলতেন,  বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। বিশ্বাসটাই মন কে সাহস যোগায়, ঈশ্বর আছেন তাই আছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

স্বস্তিকা আরও একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে, বালির ওপর সবাই বসে রয়েছেন, বন্ধুরা মিলে। স্বস্তিকা বলছেন, 'আমরা ১৪ জন মিলে পুরী গিয়েছিলাম। মূল কারণ জগন্নাথ দর্শন ও রহযাত্রা। অদ্ভূতভাবে রবি ঠাকুরেরও দর্শন হল। কত গান গাইলাম সবাই। কত কথা, কত অজানা অনুভূতি। ওনার জীবন, আনন্দ, শখ, অনুভূতি। কতটুকুই বা ভাল করে বুঝেছি আমরা? আজ স্বপ্নে ঠাকুরকে দেখলাম। ওনাকে এত কাছ থেকে কখনও দেখেছি বলে মনে পড়ে না। ঈশ্বরের মতো রুপ। স্নিগ্ধ, শান্ত। পায়ের কাছে চুপটি করে বসে আছি। প্রণাম করতে যাব আর ঘুম ভেঙে গেল।

 

আরও পড়ুন: Anurag Basu: কলকাতায় শ্যুটিং, থাকছেন শাশ্বত, দর্শনা, কবে মুক্তি পাচ্ছে অনুরাগের 'মেট্রো...ইন দিনো'?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget