এক্সপ্লোর

Swastika Mukherjee: স্বস্তিকার হাতে ফুলের রাখি, বললেন এক অন্যরকম সম্পর্কের গল্প

Swastika Mukherjee News: সূঁচে ভয় রয়েছে স্বস্তিকার। তবে খুব অল্পবয়স থেকেই এই মানুষটিকে ভরসা করেন স্বস্তিকা। তাঁর হাতের ইঞ্জেকশনে নাকি ব্যথা লাগে না।

কলকাতা: রাখিবন্ধন মানেই কি শুধু ভাইয়ের হাতে বোনের রাখি বাঁঁধা? বর্তমানে যেমন যুগ বদলাচ্ছে, তেমনই ভাইরাও বোনের হাতে রাখি বাঁধছেন। তেমনই একটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ভাগ করে নিলেন এমন এক ভাই-বোনের স্নেহের গল্প, যা ছাপিয়ে যায় রক্তের সম্পর্ককেও।

অভিনেত্রী লিখেছেন এক পারিবারিক বন্ধুর কথা। একটি প্রচলিত ডায়াগোনাস্টিক সেন্টারে কাজ করেন তিনি। স্বস্তিকা বা অভিনেত্রীর বাড়ির কারও রক্তপরীক্ষা করতে হলেই ডাক পড়ে তাঁর। স্বস্তিকা লিখছেন, 'ফাল্গুনীদা। ওঁর পুরো নামটা জানি না। কোনোদিন জিজ্ঞেস করার কথাও মনে আসেনি। বাবা সব সময়, 'ওহে ফাল্গুনী', বলে ডাকত। মা আর আমরা দুই বোন নামের সঙ্গে 'দা'। আমার যখন ২০ বছর বয়স হবে, তখন থেকে ফাল্গুনীদা আমাদের বাড়িতে আসেন। তার আগে থেকে আসেন তেমনটাও হতে পারে। ঠিক মনে নেই।'

সূঁচে ভয় রয়েছে স্বস্তিকার। তবে খুব অল্পবয়স থেকেই এই মানুষটিকে ভরসা করেন স্বস্তিকা। তাঁর হাতের ইঞ্জেকশনে নাকি ব্যথা লাগে না। স্বস্তিকা জানিয়েছেন, আগামী সপ্তাহে তাঁর একটি অস্ত্রোপচার হবে। আর তার আগে, নিয়মিত রক্তপরীক্ষা করতে বাড়িতে এসেছিলেন এই 'ফাল্গুনীদা'। কিন্তু রক্তপরীক্ষার জিনিস নয়, সেই দাদা তার আগে স্বস্তিকা হাতে বেঁধে দিলেন ফুলের রাখি।

সেই দাদা স্বস্তিকাকে বলেছিলেন, 'এমনদিনে তোমার কাছে এলাম! তুমি একা একা থাকো। সামনে একটা পরীক্ষা, কত সাহস তোমার। বাবা আছেন কিন্তু, সব ভাল হবে। তুমি হাসপাতাল থেকে ফিরলে জানিও, আমি এসে দেখে যাব।' সোশ্যাল মিডিয়ায় সেই দাদা ও রাখি বাঁধা হাতের ছবিও শেয়ার করে নিয়েছেন খুশি স্বস্তিকা, ভেসেছেন আবেগেও।

শেষে অভিনেত্রীর এই দাদা তাঁর বয়স জিজ্ঞাসা করেন, তারপরে দীর্ঘশ্বাস ফেলে বলেন, '২০ ছিলে তো সেদিন, এত কি করে বড় হয়ে গেলে?' তারপরে বেরতে গিয়ে স্বস্তিকার বাবার ছবি দেখে বলেন, 'হ্যাঁ গো, বাবার ছবিতে রোজ একটু ধূপ দেখাও তো? তোমার কাছেই আছেন কিন্তু'। স্বস্তিকা জানান, রোজ। 

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার এই লম্বা পোস্ট দেখে স্মৃতিতে আবেগে ভেসেছেন অনেকে। অনুরাগী, বন্ধুরা তাঁর সুস্থতা কামনাও করেছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

আরও পড়ুন: Prosenjit on Rituparno: 'আমাদের বন্ধুত্ব, অভিমান..জানি তুই পাশেই আছিস', ঋতুপর্ণের জন্মদিনে স্মৃতিমেদুর প্রসেনজিৎ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget