এক্সপ্লোর

Prosenjit on Rituparno: 'আমাদের বন্ধুত্ব, অভিমান..জানি তুই পাশেই আছিস', ঋতুপর্ণের জন্মদিনে স্মৃতিমেদুর প্রসেনজিৎ

Prosenjit Chatterjee on Rituparno Sengupta: ঋতুপর্ণ আবিষ্কার করেছিলেন এক অন্য প্রসেনজিৎতে। কমার্শিয়াল ছবির বাইরে প্রসেনজিতের মধ্যে লুকিয়ে রয়েছে যে অনবদ্য অভিনেতা, তাঁকে তুলে ধরেছিলেন ঋতুপর্ণ

কলকাতা: আজ তাঁর প্রিয় বন্ধুর জন্মদিন। প্রত্যেক বছর এই দিনটায়, তাঁর চলে যাওয়া আরও একটি বেশি করে মনে পড়ে যায় টলিউডের এই সুপারস্টারের। মনখারাপ হয় আরও বেশি। কিন্তু কখনোই কি ভোলা যায় প্রিয় 'ঋতু'-কে? তাঁর বাড়ির ভিতরের বসবার ঘরে বিশাল বড় এক ফ্রেমে টাঙানো রয়েছে সেই মানুষটারই ছবি। ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। আজ তাঁর জন্মদিনে, স্মৃতি হাতড়ালেন টলিউডে কিংবদন্তি পরিচালকের অন্যতম কাছের মানুষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 

সোশ্যাল মিডিয়ায়, পুরনো স্মৃতি হাতড়ে ২টি ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। লিখছেন, 'শুভ জন্মদিন ঋতু। জন্মদিনের special breakfast- টা ভুলিসনি তো? আমাদের বন্ধুত্ব, অভিমান, একসঙ্গে কাজ... সবটা নিয়েই আমি জানি তুই আমার পাশেই আছিস। ভাল থাকিস বন্ধু...'। ছোট্ট কিন্তু এই মন ছোঁয়া বার্তায় যেন মিশে রইল এক বিষাদের সুর।

ঋতুপর্ণ আবিষ্কার করেছিলেন এক অন্য প্রসেনজিৎতে। প্রচলিত কমার্শিয়াল ছবির বাইরে প্রসেনজিতের মধ্যে লুকিয়ে রয়েছে যে অনবদ্য অভিনেতা, তাঁকে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন ঋতুপর্ণ। বুম্বার সঙ্গে তাঁর বন্ধুত্বও ছিল বেশ চর্চিত। সেই বন্ধুকে প্রসেনজিৎ হারিয়েছেন বছর দশেক আগে। হঠাৎ এক মনখারাপের সকালে 'ঋতু'-হীন হয়েছিল টলিউড। আর সেই ঋতুর জন্মদিনে, যেন তাঁর সঙ্গে কাটানো মুহূর্তই ফিরে দেখলেন প্রসেনজিৎ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

ঋতুপর্ণর মুক্তি পাওয়া শেষ ছবি ছিল 'চিত্রাঙ্গদা' (Chidrangada)। সেই ছবিতে নিজে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন ঋতুপর্ণ। তবে এই প্রথম নয়, ঋতুপর্ণ প্রথম অভিনয়ে পা রেখেছিলেন ২০০৩ সালে। তবে বাংলা নয়, সেটি ছিল উড়িয়া ছবি। এরপরে, সঞ্জয় নাগের 'মেমোরিজ ইন মার্চ' (Memories In March), ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র 'আরেকটি প্রেমের গল্প'-তে অভিনয় করেছিলেন ঋতুপর্ণ। 

যেমন বিফলতা দিয়ে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার, তেমনই মুক্তি পায়নি তাঁর শেষ ছবিও। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত শেষ ছবি ছিল সানগ্লাস (Sunglass)। সেই ছবিতে অভিনয় করেছিলেন জয়া বচ্চন (Jaya Bacchan) ও নাসিরুদ্দিন শাহ (Nashiruddhin Shah)। সেই ছবি তৈরি হয়ে যাওয়ার পরেও মুক্তি পায়নি। একটি চলচ্চিত্র উৎসবে মাত্র ১বার দেখানো হয়েছিল তাঁর কেরিয়ারের একমাত্র এই কমেডি ছবি। তারপর... ঋতুপর্ণের সঙ্গে সঙ্গেই হারিয়ে যায় তাঁর 'সানগ্লাস'। 

আরও পড়ুন: Rituparno Ghosh Exclusive: আড্ডা জমত চা-চানাচুরে, 'চোখের বালি'-র শ্যুটিংয়ে জিন্স পরতে দেখে বকেছিলেন ঋতুদা

সেরা শিরোনাম

Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
Bollywood News: বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!
বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!
Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget