এক্সপ্লোর

Swastika Mukherjee: 'আলো হয়ে থেকো মা গো আমার...', মায়ের জন্মবার্ষিকীতে আবেগঘন পোস্ট স্বস্তিকা মুখোপাধ্যায়ের

Swastika Mukherjee Post: এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নাতিদীর্ঘ ক্যাপশনে লেখেন, 'মা মা গো মা - শুভ জন্মদিন।...'

কলকাতা: মায়ের জন্মদিন। সকলেই চান এই দিনটি বিশেষভাবে মায়ের মনের মতো করে উদযাপন করতে। মা যে অত্যন্ত মূল্যবান। তাঁকে ঘিরেই তো সবটা। কিন্তু জীবনের সবচেয়ে এই প্রিয় মানুষটি যদি না থাকেন ইহলোকে আর! কষ্টটা যে মারাত্মক। কিন্তু মায়ের জন্মদিনে (Mother's Birth Anniversary) তাঁকে উদযাপন তো করাই যায়। তাইই করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee Post)। মায়ের জন্মদিনে আবেগঘন শোনালো তাঁকে। 

'মা গো মা - শুভ জন্মদিন'

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নাতিদীর্ঘ ক্যাপশনে লেখেন, 'মা মা গো মা - শুভ জন্মদিন। অনেক খেও, খুব হেসো, নতুন একটা শাড়ি পরো। তোমার হাসির আওয়াজ সেই গলির মুখ থেকে শোনা যেত, অমন করে আজকাল কেউ হাসে না, সবার ওপর কেউ যেন একটা মাপকাঠি চাপিয়ে দিয়েছে, তুমি তো কোনওদিন কিছুই মেপে করোনি, তেমনটা শেখাওনি আমাদের।' তিনি একইসঙ্গে লেখেন, 'আলো হয়ে থেকো মা গো আমার। আবার যেন দেখা হয় তোমার সঙ্গে। অনেক ফুল পাঠালাম, গন্ধে ভরে থেকো।' অভিনেত্রীর পোস্টে ভালবাসা জানিয়েছেন অনেক অনুরাগী। অনেকেই প্রশংসা করেছেন তাঁর লেখনীর। কারও কারও কথায়, 'তুমি এমন করে লেখো, মন ছুঁয়ে যায়।' আবার একজন লিখলেন, 'মা তোমাকে সবসময়ই ঘিরে রয়েছেন স্বস্তিকা!'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

আরও পড়ুন: IKSFF: জীবনকৃতী পুরস্কারে ভূষিত মোহন আগাসে, ৬ দিনের উৎসবে চাঁদের হাট 'ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল'-এ

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী। নিজের কাজের পোস্টের পাশাপাশি পশুদের সাহায্য সংক্রান্ত পোস্ট এবং ব্যক্তিগত জীবনের একাধিক আপডেটও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। দিন চারেক আগে মেয়ে অন্বেষার (Anwesha Mukherjee Birthday) জন্মদিনেও আদুরে পোস্ট করেন অভিনেত্রী। তার আগে বাবা, প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের (Late Actor Santu Mukherjee Birth Anniversary) জন্মবার্ষিকীতে, তাঁকে স্মরণ করেও লম্বা পোস্ট করেন স্বস্তিকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget