এক্সপ্লোর

'কবীর সিং'-এর উত্তরেই কি 'থাপ্পড়'? মুখ খুললেন তাপসী পান্নু

মুম্বইতে ছবির প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপসী বলেন, 'কবীর সিং ও 'থাপ্পড়' সম্পূর্ণ দুটি স্বতন্ত্র ছবি। 'থাপ্পড়'-এর চিত্রনাট্য সাজানো হয় 'কবীর সিং' মুক্তির আগেই।'

মুম্বই:  'জাস্ট আ স্ল্যাপ! পর নেহি মার সকতা!' শান্ত গলায় তাপসীর এই ডায়লগেই বাজিমাৎ করেছে সদ্য সামনে আসা 'থাপ্পড়' -এর ট্রেলার। পরিচালক অনুভব সিনহা ছবির গল্পকে বুনেছেন একটা চড় কে কেন্দ্র করে। স্বামীর একটি চড়ের প্রতিবাদ করে বিচ্ছেদ চায় ছবির নায়িকা 'আম্মো'। একটি চড় ও যে ঘরোয়া হিংসা, তার প্রতিবাদ করা উচিত এই বার্তাই দিতে চেয়েছেন পরিচালক। সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রবৃত্তির কথা মাথায় রেখেই ছবির নামকরন- 'থাপ্পড়-বাস ইতনি সি বাত!' যার অর্থ- 'একটা চড়! ব্যাস এইটুকুই কারণ!' কিন্তু এই কারণের প্রতিবাদ করলে কী ভাবে ভেঙ্গে যেতে পারে একটি সম্পর্ক, কী  কী পরিস্থিতিতে পড়তে হতে পারে মেয়েটিকে, পরিবারকে, সেই গল্পই বলা রয়েছে ছবির পরতে পরতে। ছবির ট্রেলার সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। ২০১৯ সালে মুক্তি পাওয়া শাহিদ কপূর ও কিয়ারা আডবাণী অভিনীত 'কবীর সিং' ছবিতেও একটি চড় মারার দৃশ্য ছিল। নায়িকার বাড়িতে অপমানিত হয়ে ফিরে আসার পর রাগে নায়িকা প্রীতিকে চড় মারে নায়ক কবীর। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙগা সেই ছবিতে বলতে চেয়েছিলেন, 'একটু হিংসা' প্রেমেরই প্রতিফলন। নায়িকাকেও সেই দৃশ্যে কোনও প্রতিবাদ করতে দেখা যায় নি। 'থাপ্পড়'-এর ট্রেলার সামনে আসার পরেই অনেকে প্রশ্ন তুলেছেন, 'কবীর সিং'-এর মতো হিংসাত্বক প্রেমিকের ব্যবহারের উত্তর দিতেই কি মুক্তি পাচ্ছে তাপসীর ছবি 'থাপ্পড়'? কবীর সিং- এ নায়িকাকে মারা চড় যেখানে অকিঞ্চিৎকর হয়ে হারিয়ে গিয়েছে গল্পের মধ্যেই সেখানে তাপসীর ছবির কেন্দ্রবিন্দুই হল একটা চড়! এই বিতর্কের উত্তরে মুখ খুলেছেন স্বয়ং ছবির নায়িকা। মুম্বইতে ছবির প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'কবীর সিং ও 'থাপ্পড়' সম্পূর্ণ দুটি স্বতন্ত্র ছবি। 'কবীর সিং' রোম্যান্টিক ছবি হলেও 'থাপ্পড়' মূলত ঘরোয়া হিংসার কথা বলেছে।  'থাপ্পড়' -এর 'আম্মো' আরও বলেন, 'কবীর সিং' -কে মাথায় রেখে  'থাপ্পড়' তৈরী করা হয়নি। আমার খুব খারাপ লাগে যখন কেউ বলে কোনও একটি ছবির উত্তরে অপর একটি ছবি তৈরী হয়েছে। সম্পর্কের বিভিন্ন দিককে তুলে ধরবে 'থাপ্পড়'। 'কবীর সিং' আর 'থাপ্পড়' দর্শন মেলে না বলেই যে একটির উত্তরে অপর ছবি তৈরী হয়েছে এমন নয়। বরং 'থাপ্পড়'-এর চিত্রনাট্য সাজানো হয় 'কবীর সিং' মুক্তির আগেই।' তাপসীর সঙ্গে 'থাপ্পড়'-এ দেখা যাবে পাভেল গুলাটি, দিয়া মির্জা, রত্না পাঠক শাহ ও অন্যান্যদের। ২৮ ফেব্রুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'থাপ্পড়'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
Jaan Kumar Sanu: কোভিডে আক্রান্ত কুমার শানুর ছেলে, ভর্তি করতে হল হাসপাতালে, নতুন করে মাথা তুলছে করোনা?
কোভিডে আক্রান্ত কুমার শানুর ছেলে, ভর্তি করতে হল হাসপাতালে, নতুন করে মাথা তুলছে করোনা?
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget