এক্সপ্লোর

Tapa Tini: বিমানবন্দরে হঠাৎ বাজল 'টাপা টিনি', বিমান সেবিকাদের সঙ্গে পা মিলিয়ে জমাটি নাচ মনামীর

Tapa Tini: আর মাত্র ২টো দিন বাকি। তারপরেই মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির একাধিক গান। তার মধ্যে সবচেয়ে বেশি যে গানটি জনপ্রিয় হয়েছে সেটি হল এই 'টাপা টিনি'।

কলকাতা: বিমানবন্দরে সপ্তাহের মধ্যের যথারীতি ব্যস্ত এক সকাল। নির্দিষ্ট পোশাক পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন বিমান সেবিকারা। হঠাৎ বেজে উঠল পরিচিত সুর। জিনিসপত্র ছেড়ে সারি বেঁধে দাঁড়িয়ে পড়লেন বিমান সেবিকারা (Air Hostess)। তারপর গানের তালে পা মেলালেন সবাই.. 'ইনি বিনি টাপা টিনি...' (Tapa Tini)

আর মাত্র ২টো দিন বাকি। তারপরেই মুক্তি পাচ্ছে 'বেলাশুরু' (Belashuru)। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির একাধিক গান। তার মধ্যে সবচেয়ে বেশি যে গানটি জনপ্রিয় হয়েছে সেটি হল এই 'টাপা টিনি'। বীরভূমের মেঠো গন্ধ মাখা এই গানে মজেছে শহর কলকাতা। আর আজ একটি বেসরকারি বিমান সংস্থার উদ্যোগে কলকাতা বিমানবন্দরে (Airport) জমাটি এই গানের তালে পা মেলালেন বিমান সেবিকারা।  এই প্রথম কলকাতা বিমানবন্দরে কোনও ফ্ল্যাশমব হল। এর আগে ফ্ল্য়াশমব রেলওয়ে স্টেশনে হয়েছিল বটে, কিন্তু বিমানবন্দরে এই উদ্যোগ একেবারেই প্রথম। আর তাই বিমানবন্দরের যাত্রীরাও বেশ অবাক হয়েই ভিড় জমিয়েছিলেন।

আরও পড়ুন: Srijit Mukherjee Exclusive: সাক্ষাৎকার দিতে গিয়ে পছন্দ হয়েছিল অনিন্দ্যকে, হোর্ডিং দেখে মধুরিমাকে ছবির প্রস্তাব দিয়েছিলেন সৃজিত

তবে চমক বাকি ছিল। বিমান সেবিকাদের নাচ দেখতে যখন ভিড় জমিয়েছেন এয়ারপোর্টের যাত্রীরা, সেখানে হাজির হলেন মনামী ঘোষ (Monami Ghosh)  তারপরে নীল পাশ্চাত্য পোশাক আর হাই হিলেই গোটা গানে নাচ করলেন তিনি। সঙ্গ দিলেন বিমান সেবিকারাও। নাচের শেষে সবাইকে ধন্যবাদ জানান মনামী। 

এই গান যে মুক্তির পরেই দর্শকদের মন ছোঁবে, তা যেন শ্যুটিংয়ের সময়েই বুঝতে পেরেছিলেন শিবপ্রসাদ। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, ', 'সোনাঝুরি বনের ভিতরে টাপা টিনি-র শ্যুটিংয়ের দিনটা এখনও মনে আছে। আমরা বলেছিলাম, কোনও স্টেপ থাকবে না নাচের। শ্যুটিংয়ের দিন দেখছি গোটা ইউনিট কার্যত নাচছে। যে যার সঙ্গে খুশি.. কোনও নিয়ম নেই। যা মনে আসছে সেভাবেই নাচ করছে সবাই। সেই সময়েই মনে হয়েছিল, এই গানটার মধ্যে কিছু একটা ম্যাজিক আছে যাতে চুপ করে বসে থাকা যায় না। আর এখন সেই 'টাপা টিনি'-র তালে তো গোটা বাংলা নাচ করছে।' 

">

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget