এক্সপ্লোর

Ankita Chakraborty: বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। এক গা গয়না, মাথা ভর্তি সিঁদুর, গলায় গোলাপ ফুলের মালায় সেজেছেন তিনি।

কলকাতা: বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন প্রেমিক প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে (Prantik Banerjee)। সিকিমের মনোরক পরিবেশে প্রকৃতির মাঝে নতুন জীবন শুরু করলেন দুই তারকা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি শেয়ার করেন তাঁরা।

বিয়ের ছবি পোস্ট করলেন অঙ্কিতা চক্রবর্তী-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। এক গা গয়না, মাথা ভর্তি সিঁদুর, গলায় গোলাপ ফুলের মালা। প্রান্তিকের হাত জড়িয়ে ধরে নিজের হাতের আংটি দেখাচ্ছেন অভিনেত্রী। দুই তারকার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ছবি দেখে তাঁদের নতুন জীবনের শুভেচ্ছায় ভরিয়ে দেন নেট নাগরিক থেকে অন্য়ান্য তারকারা। ছবি পোস্ট করে অঙ্কিতা চক্রবর্তী লেখেন, 'চিয়ার্স আমাকে। চিয়ার্স তোমাকে। আর চিয়ার্স সমস্ত ভালোবাসা ও হাসিকে। আমাদের একে অপরের এবং একসঙ্গে অনেক পরিকল্পনা ছিল। কিন্তু সমস্ত স্বপ্ন যখন সত্যি হয়, তখন দুনিয়া আনন্দ পায়। পাহাড়ের কোলে আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা আমাদের নতুন জীবন শুরু করলাম। একটা সত্যিকারের বন্ধুত্ব জীবনসঙ্গী হিসেবে নতুন জার্নি শুরু করল। সকলের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।'

প্রসঙ্গত, পয়লা বৈশাখেই প্রকাশ্যে এসেছে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি 'হৃদপিন্ড'র পোস্টার। ১৩ মে মুক্তি পাচ্ছে 'হৃদপিন্ড' (Hridpindo)। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। সঙ্গে লেখা, 'আশা করি এই ছবি আপনাদের হৃদয়ের স্পন্দন অক্ষুণ্ণ রাখবে'। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ মে। ছবিতে তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, এবার টেলিভিশনের পর্দায় জুটি বাঁধতে চলেছেন অঙ্কিতা চক্রবর্তী ও জিতু কমল। ২৪ এপ্রিল জি বাংলায় মুক্তি পাচ্ছে 'ফ্ল্যাট থেকে পালিয়ে'। এই ছবিতে অঙ্কিতা ও জিতু ছাড়াও অভিনয় করতে দেখা যাবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও আর্যকে। পরিচালনার দায়িত্বে আরণ্যক চট্টোপাধ্যায়। বাবা, মা ও ছেলের সংসার। সেখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। চরিত্রের নাম দেবী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget