এক্সপ্লোর

Thank God: বিতর্কের জের, 'থ্যাঙ্ক গড' থেকে বদলে গেল অজয় দেবগন অভিনীত চরিত্রের নাম

Thank God Updates: ছবি মুক্তি পেতে হাতে আর একেবারেই সময় নেই। আর তারই মাঝে বদলে গেল অজয় দেবগন অভিনীত চরিত্রের নাম। 

মুম্বই: আগামী ২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অজয় দেবগনের (Ajay Devgn) বহু প্রতীক্ষিত ছবি 'থ্যাঙ্ক গড' (Thank God)। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আরও দুই তারকাকে। রকুলপ্রীত সিংহ এবং সিদ্ধার্থ মলহোত্র এই ছবিতে অভিনয় করছেন মুখ্য চরিত্রেই। ছবি মুক্তি পেতে হাতে আর একেবারেই সময় নেই। আর তারই মাঝে বদলে গেল অজয় দেবগন অভিনীত চরিত্রের নাম। 

'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগন অভিনীত চরিত্রের নাম ছিল 'চিত্রগুপ্ত' (Chitragupt)। ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। যেখানে দেখা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে এক রিয়েল এস্টেট ব্রোকার। সে চোখ খুলে দেখে যে সে স্বর্গে রয়েছে। সেখানেই তাকে একটা খেলা খেলতে বলা হয়। সেই খেলায় যদি সে জেতে তাহলে ফের সে পৃথিবীতে ফিরে যেতে পারবে। এই  রিয়েল এস্টেট ব্রোকারের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মলহোত্র। অজয় দেবগনকে দেখা যাচ্ছে চিত্রগুপ্তর ভূমিকায়। যিনি মানুষের কর্মফল বোঝাচ্ছেন। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দেখা দেয় নানা বিতর্ক। দাবি তোলা হতে থাকে যে, 'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগনের নাম চিত্রগুপ্ত রাখায় ভাবাবেগে আঘাত লেগেছে বহু মানুষের। আর তারপরই ছবির পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 

বদলে গেল 'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগনের চরিত্রের নাম-

'থ্যাঙ্ক গড' পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে জৌনপুর আদালতে মামলা দায়ের করেন জনৈক ব্যক্তি। ছবি মুক্তির আগে সমস্ত বিতর্কের মুখ বন্ধ করার জন্য নির্মাতারা অজয় দেবগন অভিনীত চরিত্রের নাম বদলে ফেললেন। ট্রেলারে দেখা গিয়েছিল যে, অজয় দেবগনের অভিনীত চরিত্রের নাম 'চিত্রগুপ্ত'। বদলে বর্তমানে নাম রাখা হয়েছে 'সিজি' (CG)। 

আরও পড়ুন - Vaishali Takkar Death: বৈশালীর মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছে পূরণ করল পরিবার

প্রসঙ্গত, সম্প্রতি অজয় দেবগনের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় 'থ্যাঙ্ক গড' পরিচালক ইন্দ্র কুমারকে। তিনি বলেন, 'আমি যখনই কোনও ছবিতে কাজের প্রস্তাব নিয়ে ওর (অজয় দেবগন) কাছে গিয়েছি, ও আমার দিকে শুধু তাকিয়েছে। আর বলেছে যে ছবিটা ও করবে। এমনকি ছবির স্ক্রিপ্ট পড়েনি ও।' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রকুলপ্রীত সিংহ প্রশংসায় ভরিয়ে দেন পরিচালক ইন্দ্র কুমারের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget