এক্সপ্লোর

Vaishali Takkar Death: বৈশালীর মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছে পূরণ করল পরিবার

TV Actress Death: সুইসাইড নোট থেকেই পাওয়া গিয়েছে তাঁর প্রাক্তন প্রেমিক এবং প্রতিবেশী রাহুল নভলানির নাম। মৃত্যুর আগে বৈশালী তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে গিয়েছেন।

মুম্বই: ছোট পর্দার পরিচিত মুখ বৈশালী টক্করের (Vaishali Takkar) ঝুলন্ত দেহ উদ্ধার হয় গত ১৬ অক্টোবর। ইন্দোরের বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বৈশালীর এই অকাল মৃত্যু (Vaishali Takkar Suicide) তাঁর পরিচিত থেকে ছোট পর্দার দর্শকদের মন ভারাক্রান্ত করে দিয়েছে। নানা সমস্যায় জর্জরিত বৈশালী জীবনের সবথেকে ভয়ঙ্কর সিদ্ধান্তটি নিয়ে ফেলেন। আর সেই সময় তাঁর পাশে কেউ ছিল না তাঁকে আটকানোর জন্য। অভিনেত্রীর ঘর থেকেই পাওয়া যায় পাঁচ পাতার একটি সুইসাইড নোট। যেখানে তিনি অনেক কথা লিখে গিয়েছেন। সুইসাইড নোট থেকেই পাওয়া গিয়েছে তাঁর প্রাক্তন প্রেমিক এবং প্রতিবেশী রাহুল নভলানির নাম। মৃত্যুর আগে বৈশালী তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে গিয়েছেন। আর তার ভিত্তিতেই রাহুলকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি জানা গিয়েছে, বৈশালীর মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছে পূরণ করেছে তাঁর পরিবার। 

আরও পড়ুন - Honey Singh: হাতে হাত, কার প্রেমে পড়লেন হানি সিংহ?

সুইসাইড নোটে 'সসুরাল সিমর কা' অভিনেত্রী বৈশালী টক্কর অভিযোগ জানিয়েছিলেন যে, রাহুল নভলানি তাঁকে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই নির্যাতন করতেন। প্রেমিকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু বিয়ে ঠিক হতেই ফের তাঁকে হেনস্থা করতে শুরু করেন রাহুল। আর অত্যাচারের মাত্রা চরমে পৌঁছতে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না বৈশালী। চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এমন পরিস্থিতিতে অভিনেত্রীর দেহ সৎকারের আগে তাঁর শেষ ইচ্ছে পূরণ করল তাঁর পরিবার। 

শেষ ইচ্ছে কী ছিল বৈশালী টক্করের?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বৈশালীর দাদা নীরজ জানিয়েছেন যে, অভিনেত্রীর শেষ ইচ্ছে ছিল চক্ষুদানের। নানা সময়ে তিনি পরিবারের কাছে এই ইচ্ছের কথা জানিয়েছেন। আর অভিনেত্রীর এই ইচ্ছেই পূরণ করল তাঁর পরিবার। নীরজ বলছেন, 'বৈশালী ওর চোখ দুটো খুব ভালোবাসতো। একাধিক সময়ে আমাদের বলেছে যে, মৃত্যুর পর ও নিজের চোখ দুটো দান করতে চায়। মা-কেও ও একই কথা বলেছিল। তাই ওর এই ইচ্ছের কথা মাথায় রেখে ওর দেহ সৎকারের আগে আমরা ওর সুন্দর চোখ দুটো দান করি। যাতে কোনও একজন মানুষ ওর ওই সুন্দর চোখ দুটো দিয়ে এই পৃথিবীটাকে দেখতে পারে।' বৈশালীর মৃত্যুর প্রসঙ্গে নীরজও অভিযোগ তুলছেন তাঁদের প্রতিবেশী রাহুল নভলানির দিকে। তিনি জানাচ্ছেন, রাহুল অভিনেত্রীকে এবং তাঁর হবু স্বামীকে ব্ল্যাকমেল করত নানা সময়ে। রাহুল চাইতো না যে বৈশালী বিয়ে করুক। তিনি বলছেন, 'ও (রাহুল) নানা সময়ে বৈশালীকে ধমকাতো যে, তোর সংসার হতে দেব না। তোর বিয়ে হতে দেব না। ডায়রিতে বৈশালী সমস্ত সম্পর্কের কথা লিখে রেখেছিল। যাঁর সঙ্গে ওর বাগদান হয়েছিল, তাঁকে রাহুল মেসেজ করত আর বৈশালীকে ধমকাতো।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget