এক্সপ্লোর

New Web Series Update: ওয়েব সিরিজে সাইকোলজিক্যাল থ্রিলার আনছেন অনিন্দ্য পুলক ও সায়ন্তনী

New Web Series Update: এই সিরিজে সায়ন্তনী গুহঠাকুরতা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, শ্রীতম দের মতো পরিচিত মুখের সঙ্গে দেখা যাবে পায়েল রায়, সারা এম. নাথ সহ আরও অনেক নতুন মুখেদের। 

কলকাতা: আসছে অংশুমান বন্দ্যোপাধ্যায় (Angsuman Banerji) পরিচালিত ও ওসেনিক মিডিয়া সলিউশন, কলাবতী প্রোডাকশন, এবং কোয়ান্টাম অ্যান্ড শেডস প্রযোজিত মিনি ওয়েব সিরিজ 'লার্জ পেগ' (Large Peg)। প্রকাশ্যে সিরিজের ট্রেলার। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় (Anindya Pulak Banerjee) ও সায়ন্তনী গুহঠাকুরতাকে (Sayantani Guhathakurta)।

'লার্জ পেগ' ছবির ট্রেলার প্রকাশ্যে

অংশুমান বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'লার্জ পেগ' একটি মিনি ওয়েব সিরিজ। তিনটি এপিসোডের এই সিরিজের ট্রেলার প্রকাশিত হল সম্প্রতি। হাজির ছিলেন সিরিজের কলাকুশলী থেকে পরিচালক সকলেই। এই সিরিজে সায়ন্তনী গুহঠাকুরতা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, শ্রীতম দের মতো পরিচিত মুখের সঙ্গে দেখা যাবে পায়েল রায়, সারা এম. নাথ সহ আরও অনেক নতুন মুখেদের। 

এই ওয়েব সিরিজের কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন সৈকত ঘোষ ও প্রত্যুষা সরকার। সঙ্গীত তৈরির দায়িত্ব সামলেছেন শমীক কুণ্ডু এবং চিত্রগ্রহণে রয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।  

এই ওয়েব সিরিজটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। এই ওয়েব ধারাবাহিকের মধ্যে দিয়ে ধরা পড়েছে একজন লেখকের জীবনে ঘটে যাওয়া একাধিক ঘটনা। তাঁর জীবনে একাধিক নারীর আনাগোনা, এবং তাঁদের প্রভাবে তৈরি হওয়া রহস্য ― এই নিয়েই 'লার্জ পেগ' ওয়েব ধারাবাহিকটি মূলত আবর্তিত। ওয়েব সিরিজটি খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে নামকরা জাতীয় ওটিটি প্ল্যাটফর্মে। 

 

কী বলছেন কলাকুশলীরা?

সিরিজে লেখকের ভূমিকায় দেখা যাবে অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, 'এই "লার্জ পেগ" নামটা রূপক অর্থে ব্যবহৃত। আমার চরিত্রটা লার্জার দ্যান লাইফ। আমার চরিত্র একজন লেখকের। তাঁর সৃষ্টি করা চরিত্রগুলো দেখা করতে আসে। যা বাস্তব নয়। একটা পরাবাস্তব ব্যাপার রয়েছে। এবং এই চরিত্রগুলোর সঙ্গে লেখকের কথোপকথনের মাধ্যমে একটা উপন্যাস নির্দিষ্ট পরিণতি নেয়। এবার প্রশ্ন যে লেখকই তাঁর চরিত্রের পরিণতি ঠিক করে দিচ্ছে না চরিত্ররা নিজেরাই সেটা করছে।'

পরিচালকের কথায়, 'এই সিরিজটি একজন মানুষের রিয়েল সেল্ফ থেকে আইডিয়াল সেল্ফের সফরের গল্প। একটা মানুষের সাইকো-সেক্সুয়াল রিলেশনশিপ ও ইগো-অল্টার ইগোর লড়াইও উঠে আসবে এই সিরিজে।'

আরও পড়ুন: Ankita Chakraborty Marriage: বিয়ের নানা অদেখা ছবি ও ভিডিও প্রকাশ্যে আনলেন অঙ্কিতা চক্রবর্তী

লেখকের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে সায়ন্তনী গুহঠাকুরতাকে। 'লেখকের স্ত্রীয়ের সঙ্গে লেখকের সম্পর্কের গল্পও ধরা পড়েছে এই সিরিজে। তাঁদের মধ্যে ভালবাসা থাকলেও কোথাও গিয়ে স্ত্রীয়ের প্রতি মনোযোগ কম হওয়ায় বিরক্তিও রয়েছে সম্পর্কে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget