এক্সপ্লোর

জীবনে ভালবাসার জায়গা আর নেই, বললেন মনীষা কৈরালা

মুম্বই: সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু-র মাধ্যমে আবার বড় পর্দায় দেখা যাবে তাঁকে। তার আগে মনীষা কৈরালা জানালেন, জীবনে আর রোম্যান্টিক প্রেমের প্রয়োজন নেই তাঁর। তিনি বলেছেন, নারী-পুরুষের মধ্যে যে ভালবাসা তা সম্ভবত তাঁর কপালে নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই জিতে ফিরে আসা অভিনেত্রী অবশ্য সে জন্য দুঃখিত নন। তিনি মনে করেন, যা হচ্ছে ভালই হচ্ছে। তাঁর কথায়, ফের কোনও ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার থেকে বরং এই কঠোর সত্যকে স্বীকার করে নেওয়া ভাল। আর কখনও কোনও পুরুষকে তাঁকে যন্ত্রণা দেওয়ার অধিকার দেবেন না তিনি। মনীষা বলেছেন, ভগবান তাঁকে বাঁচার দ্বিতীয় সুযোগ দিয়েছেন। ব্যক্তিগত জীবনই হোক বা কেরিয়ার- কোথাও আর তিনি ভুল কিছু করতে চান না। ক্যানসারকে হারিয়ে ফেরার পর আরও সুন্দরী হয়েছেন ১৯৪২: আ লাভ স্টোরি-র নায়িকা। তিনি বলছেন, অসুস্থতার সময় তাঁর জীবন পুরোপুরি বদলে যায়। সেই অভিজ্ঞতা তাঁকে আরও সহনশীল করেছে। যখন প্রাণ বাঁচানো নিয়ে প্রশ্ন ওঠে, তখনই বোঝা যায় জীবনের প্রকৃত মর্ম। সঞ্জু-তে তিনি করছেন সঞ্জয়ের ক্যানসার পীড়িত মা নার্গিস দত্তের চরিত্র। মনীষা বলেছেন, ক্যানসারের যন্ত্রণা আর কষ্ট আরও একবার ফুটিয়ে তোলা সহজ ছিল না। চরিত্রটি করতে বিরাট আত্মিক শক্তির প্রয়োজন ছিল। এরপর সঞ্জয় দত্তের সঙ্গে প্রস্থানম ছবিতে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget