এক্সপ্লোর

Karisma Kapoor Birthday: এই সুপারহিট ছবিগুলির প্রস্তাব ছাড়েন করিশ্মা, পরে আফসোস করেন

Karisma Kapoor: জানেন কি এমন বহু বলিউড ছবির প্রস্তাব ছেড়ে দেন করিশ্মা, যাতে পরবর্তীকালে অন্য অভিনেত্রী অভিনয় করেন। এবং ছবিও সুপারহিট হয়। আর সেই অভিনেত্রীরাও জনপ্রিয়তার শিখরে পৌঁছন।

মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূরের (Karisma Kapoor Birthday)। বলিউডে বহু হিট ছবিতে অভিনয় করেন তিনি। 'রাজা হিন্দুস্তানি' থেকে 'দিল তো পাগল হ্যায়'। কিংবা আরও অনেক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতে নেন। বর্তমানে খুব বেশি পর্দায় দেখা যায় না করিশ্মাকে। জানা গিয়েছে শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, 'রাজা হিন্দুস্তানি' ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন না করিশ্মা কপূর। বরং নির্মাতারা চেয়েছিলেন ঐশ্বর্য রাই এই ছবি দিয়ে বলিউডে পা রাখুন। কিন্তু ঐশ্বর্য রাজি হননি এই ছবি করতে। পরবর্তীকালে প্রস্তাব যায় করিশ্মার কাছে। আর বাকিটা ইতিহাস। ছবির গল্প থেকে গান, দুর্দান্ত সাফল্য পায়। বক্স অফিস কালেকশনেও নজর কাড়ে। আর নজর কাড়েন করিশ্মা কপূর। এই ছবির জন্য পুরস্কৃতও হন। কিন্তু জানেন কি এমন বহু বলিউড ছবির প্রস্তাব ছেড়ে দেন করিশ্মা (Karisma Kapoor), যাতে পরবর্তীকালে অন্য অভিনেত্রী অভিনয় করেন। এবং ছবিও সুপারহিট হয়। আর সেই অভিনেত্রীরাও জনপ্রিয়তার শিখরে পৌঁছন।

যে সুপারহিট বলিউড ছবিগুলির প্রস্তাব ছাড়েন করিশ্মা কপূর-

১. জুদাই- শ্রীদেবী এবং অনিল কপূরের জনপ্রিয় ছবি 'জুদাই'। এই ছবিতে দেখা যায় উর্মিলাকেও। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, উর্মিলা যে চরিত্রে অভিনয় করেন, তার জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন করিশ্মা। তিনি রাজি না হওয়ায় অভিনয় করেন উর্মিলা।

২. বরসাত- বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্নার আত্মপ্রকাশ হয় 'বরসাত' ছবি দিয়ে। বিপরীতে দেখা যায় ববি দেওলকে। জানা যায়, এই ছবির নায়িকার চরিত্রে প্রথম প্রস্তাব গিয়েছিল করিশ্মা কপূরের কাছেই।

আরও পড়ুন - Aftab Shivdasani Birthday: তাঁর থেকে কম বয়সের কোনও বলি তারকাকে পর্দায় দেখা যায়নি, জানুন আফতাবের অজানা তথ্য

৩. ইশক- জুহি চাওলা, আমির খান, কাজল এবং অজয় দেবগন অভিনীত 'ইশক' ছবিটি বক্স অফিসে যেমন সাফল্য পেয়েছিল, তেমনই দর্শকের মনেও জায়গা করে নেয়। এই ছবিতে জুহি চাওলার অভিনীত চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন করিশ্মা। কিন্তু তিনি এই ছবির প্রস্তাব খারিজ করে দেন।

৪. কুছ কুছ হোতা হ্যায়- কর্ণ জোহরের প্রথম পরিচালিত ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। আজও এই ছবির গান থেকে ডায়লগ দর্শকের মুখস্ত। এই ছবিতে 'টিনা' চরিত্রটির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন টুইঙ্কল খন্না। তিনি রাজি না হওয়ায় প্রস্তাব যায় উর্মিলা, তব্বু, রবিনা ট্যান্ডন এবং করিশ্মা কপূরের কাছে। কেউ রাজি না হওয়ায় 'টিনা' চরিত্রে অভিনয় করে বাজিমাত করেন রানি মুখোপাধ্যায়।

৫. অশোকা- জানলে অবাক লাগবে শাহরুখ খান এবং করিনা কপূর খান অভিনীত 'অশোকা' ছবির জন্য নায়িকার চরিত্রে নির্মাতারা চেয়েছিলেন করিশ্মা কপূরকে। কিন্তু তিনি রাজি হননি। পরবর্তীকালে তাঁর বোন করিনা  অভিনয় করেন এবং প্রশংসিত হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget