এক্সপ্লোর

Aftab Shivdasani Birthday: তাঁর থেকে কম বয়সের কোনও বলি তারকাকে পর্দায় দেখা যায়নি, জানুন আফতাবের অজানা তথ্য

Aftab Shivdasani Unknown Facts: নায়ক হিসেবে পর্দায় তাঁকে দেখা যায় 'মস্ত' ছবিতে। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক আফতাবের সম্পর্কে অজানা কিছু তথ্য।

মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানির (Aftab Shivdasani)। খুব ছোট বয়স থেকে অভিনয়ে আত্মপ্রকাশ হয়েছে তাঁর। মাত্র ১৪ মাস বয়স থেকেই একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁকে। পরে শিশুশিল্পী হিসেবে দেখা যা বলিউডের নানা সুপারহিট ছবিতে। এরপর নায়ক হিসেবে পর্দায় তাঁকে দেখা যায় 'মস্ত' ছবিতে। আজ জন্মদিনে (Aftab Shivdasani Birthday) জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।

আফতাবের অজানা তথ্য- (Aftab Shivdasani Unknown Facts)

১. বলিউডের অনেক তারকারাই খুব ছোট বয়স থেকে পর্দায় এসেছেন। তবে, এঁদের সবাইকে টেক্কা দিতে পারেন আফতাব। মাত্র দেড় বছর বয়সে একটি জনপ্রিয় বেবি ফুড কোম্পানির বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁকে। এই ছিল ছোট পর্দায় আফতাবের আত্মপ্রকাশ। 

২. বড় পর্দায় আফতাবকে শিশুশিল্পী হিসেবে এমন কিছু ছবিতে দেখা গিয়েছিল, যেগুলো বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি। সেই ছবিতে দর্শকও হয়তো মুখ্য অভিনেতা অভিনেত্রীদেরই দেখেছিল। কিন্তু তাতে গুরুত্বপূর্ণ শিশুশিল্পীর চরিত্রগুলোতেও অভিনয় করেন তিনি।

৩. শেখর কপূরের পরিচালনায় অনিল কপূরের জনপ্রিয় ছবি 'মিস্টার ইন্ডিয়া'তে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল আফতাবকে। তখন তাঁর বয়স ছিল মাত্র ৯ বছর। 

৪. অমিতাভ বচ্চনের ছবিতেও শিশুশিল্পী হিসেবে দেখা যায় তাঁকে। আর ছবিগুলো খুব একটা ছোট মাপের ছিল না। নাম শুনলেই বুঝতে পারবেন। বিগ বি-র 'শাহেনশাহ', 'চালবাজ', 'ইনসানিয়াত'-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি।

৫. ১৯৯৯ সালে পরিচালক রামগোপাল ভার্মার 'মস্ত' ছবি দিয়ে বড় পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় আফতাবের। উর্মিলার বিপরীতে এই ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। বলাই বাহুল্য 'মস্ত' সুপারহিট হয়।

আরও পড়ুন - Karisma Kapoor Birthday: লোলোর জন্মদিনে বেবোর 'করিনা-সুলভ' শুভেচ্ছা, হাসির রোল নেটদুনিয়ায়

৬. পরবর্তীকালে তাঁর কেরিয়ারে এসেছে 'কসুর', 'হাঙ্গামা', 'আওয়ারা পাগল দিওয়ানা', 'পেয়ার ইশক মোহব্বত', 'কোই আপসা'-এর মতো ছবি। যদিও বক্স অফিসে কোনও ছবি চললে তার জন্য কৃতিত্ব খুব বেশি দেওয়া হয়নি তাঁকে।

৭. যখন বক্স অফিসে তেমন সাফল্য পাচ্ছিলেন না আফতাব, কেরিয়ার গ্রাফ নামছিল ক্রমশ, তখন উপায় না পেয়ে অ্যাডল্ট কমেডি ছবিতেও অভিনয় করা শুরু করেন। 

৮. রামগোপাল ভার্মার 'মস্ত' ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশের আগে ছোট পর্দায় একটি জনপ্রিয় ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন করে সকলের নজর কাড়েন আফতাব।

৯. আমরা অনেক তারকাদেরই ডাকনাম জেনে থাকি। কিন্তু জানেন কি আফতাবের ডাকনাম কী? তাঁর কাছের লোকেরা তাঁকে ফ্যাফ অথবা ফ্যাফি বলেই ডাকেন।

১০. অভিনয় ছাড়াও আফতাব কিন্তু ক্রিকেটটাও খারাপ খেলেন না। সেলিব্রিটি ক্রিকেট লিগে মুম্বই হিরোজের হয়ে বেশ কিছু ম্যাচে তাক লাগানো পারফরম্যান্স করেছিলেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget