এক্সপ্লোর

প্রত্যুষার আত্মহত্যা প্রসঙ্গে মুখ খুললেন শাহরুখ, কী বললেন জানুন

মুম্বই:  ছোটপর্দার জনপ্রিয় তারকা প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার পর তাঁর বহু তারকা বন্ধু মুখ খুলেছেন। সামনে এসেছে রুপোলি দুনিয়ার বহু অন্ধকারময় তথ্য। এবার প্রত্যুষা প্রসঙ্গে মুখ খুললেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রত্যুষা সম্পর্কে সম্পূর্ণ সহানুভূতি প্রকাশ করে শাহরুখ অন্য অভিনেতাদের উদ্দেশ্যে বলেছেন, পর্যাপ্ত কাজ না পেলে কখনওই ভেঙে পড়া উচিত্ নয়। তিনি আরও বলেন, সাফল্য না এলে হতাশায় ডুবে না গিয়ে, আরও ভাল কাজ কীভাবে করা যায় সেটা ভাবা উচিত্ নতুনদের। বলিউড বা ছোটপর্দায় প্রতিদিন যে নতুন নতুন অভিনেতারা আসছেন তাঁদের উদ্দেশ্যে বলেছেন সময় যখন খারাপ আসবে, তখনও হাল না ছেড়ে লড়াই করে যাওয়া উচিত্। প্রত্যেকের জীবনেই ভাল এবং খারাপ সময় আসে। ভাল সময়ের কথা সবসময় ভাবা উচিত্। প্রত্যেক সফল অভিনেতার জীবনেই কোনও কোনও সময় খারাপ দিন এসেছে। বাদশা আরও বলেন, কেউ যদি কাজটাকে ভালভাবে জানেন বা বোঝেন, তাহলে আজ অথবা আগামীকাল, সেই ব্যক্তি নিশ্চয়ই কাজ পাবেন। যাঁর প্রতিভা আছে, তার বিকাশ একদিন ঘটবেই। যদি প্রতিভা না থাকে, তাহলেও সেই বাস্তবটা মেনে নেওয়া উচিত্ এবং যা পেয়েছেন সেই নিয়ে খুশি থাকা উচিত্ সেই ব্যক্তির। নতুনদের উদ্দেশ্যে বার্তা শাহরুখের। ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল 'বালিকা বধূ'তে আনন্দী-র চরিত্রে অভিনয়ের সৌজন্যে সাফল্যের শিখরে পৌঁছন প্রত্যুষা। তাঁর আত্মহত্যায় স্তম্ভিত গোটা টেলি দুনিয়া। তাঁর মৃত্যুর পর থেকে সামনে এসেছে বহু অজানা তথ্য। কখনও বলা হয়েছে তাঁর অর্থনৈতিক অবস্থা, অপর্যাপ্ত কাজ, বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের ব্যবহার, সবকিছু নিয়েই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন প্রত্যুষা। তাই তিনি বাধ্য হয়ে এই পথ বেছে নেন। আপাতত এই ঘটনার তদন্ত চলছে।

সেরা শিরোনাম

Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget