এক্সপ্লোর

Tirandaj Shabor Exclusive: শবর পাথর, পর্দায় অভিব্যক্তিহীন মুখে হাসি, রাগের সংলাপ বলা অভ্যাস করতে হয়েছে: শাশ্বত

ব্যক্তি শাশ্বতর মুখে খুব সহজেই অভিব্যক্তি ফুটে ওঠে, সেটা অন ক্য়ামেরা হোক বা অফ ক্যামেরা। শাশ্বত বলছেন, 'শবর হাসির কথাও বলে অভিব্যক্তিহীন মুখে।

কলকাতা: পর্দায় তিনি গোয়েন্দা লালবাজার। শবর। সেই ছবিতে ঘটনার ঘনঘটা রয়েছে, রহস্য সমাধান রয়েছে, অ্যাকশন সিক্যুয়েন্সও রয়েছে। তবে বাস্তবে শবর আর শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) মধ্যে বিশাল বড় অমিল রয়েছে। সেটা অভিব্যক্তির। 

ব্যক্তি শাশ্বতর মুখে খুব সহজেই অভিব্যক্তি ফুটে ওঠে, সেটা অন ক্য়ামেরা হোক বা অফ ক্যামেরা। শাশ্বত বলছেন, 'শবর হাসির কথাও বলে অভিব্যক্তিহীন মুখে। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় চেয়েছিলেন শবর পাথর হবে। তার কোনও অভিব্যক্তি থাকবে না। আমার মুখে খুব সহজেই অভিব্যক্তি ফুটে ওঠে। আমায় ওই পাথরের মতো সংলাপ বলাটা খুব সচেতনভাবে অভ্যাস করতে হয়েছে। এই ছবিতে শবর ছুটেছে কম, অ্যাকশন করেছে বেশি। তার জন্য বেশ অনুশীলন করতে হয়েছে, শিখতে হয়েছে। তবে সবটাই করেছি সাবধানতা অবলম্বন করে। ভয় পেতাম, চোট লেগে যাওয়ার।'

আরও পড়ুন: Saswata Chatterjee Exclusive: 'টলিউড হোক বা বলিউড, গুরুত্বপূর্ণ চরিত্র ছাড়া অভিনয় করব না'

শবর হয়ে রহস্য সমাধান করলেন, লড়াই করলেন, কখনও 'ফেলুদা' হওয়ার অফার পেলেন না? হাসতে হাসতে শাশ্বত বললেন, 'আমার কাছে ফেলুদা হওয়ার অফার আসেনি আর ভাগ্যিস আসেনি। আমরা যে ফেলুদার কথা ছোটবেলা থেকে পড়ি তার ৬ ফুট হাইট, বজ্রের মত কন্ঠস্বর, ফিট চেহারা.. আমি নিজের সঙ্গে ফেলুদার মিল পাইনি কখনও। আমার চোখে এখনও সেরা ফেলুদা অল্পবয়সের সব্যসাচী চক্রবর্তী। আমি অবশ্য প্রথম দুটো ছবি ছেড়ে দিচ্ছি কারণ সেটা শ্রষ্টার নিজের সৃ্ষ্টি। কখনও যদি বাবুদা (সন্দীপ রায়) ভুল করেও আমায় ফেলুদার চরিত্র অফার করেন, আমি হাতজোড় করে ফিরিয়ে দেব। কারণ দর্শকাসন থেকে আমি নিজেকে নিজেই ফেলুদা হিসেবে মেনে নিতে পারব না।'

বলিউড থেকে টলিউড, একের পর এক ছবিতে দাপিয়ে কাজ করে চলেছেন শাশ্বত। তাঁর অভিনয়ের বৈচিত্র্যে মুগ্ধ দর্শকেরা। এই বিষয়টা কতটা উপভোগ করেন শাশ্বত? হাসিমুখে অভিনেতা বললেন, 'আমি ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ যে আমায় এতরকম চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে। অনেকেই এতরকম চরিত্র পায় না।' 

অরিন্দম শীল পরিচালিত 'তীরন্দাজ শবর' মুক্তি পাবে ২৭ মে।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget