এক্সপ্লোর

Top Social Post: পাগড়ি, দাড়িতে অচেনা দেব, বিমানবন্দরে বিপত্তি, বরেলিতে ভিআইপি লাউঞ্জে ঢুকতে বাধা নীনাকে, আজকের সোশ্য়ালে সেরা

Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।

কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।

 পাগড়ি, দাড়িতে অচেনা দেব.. 

 কাজের দিনের দুপুরের খাওয়ার সময়। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন দেব (Dev)। কিন্তু ভিডিওতে এ কোন চরিত্র! মোটা ভ্রু, মুখ ঢাকা লম্বা চাপ দাড়িতে! নতুন ছবি 'বাঘাযতীন' (Baghajatin) -এর লুকে এর আগেও চমক লাগিয়েছেন অভিনেতা, তবে তা ছবিতে। সোশ্যাল মিডিয়ায় এই প্রথম, মেক আপ নিয়ে ভিডিও পোস্ট করলেন দেব। এই ভিডিও ছবির শ্যুটিং শেষ হওয়ার দিনের। সঙ্গে জানালেন বিশেষ বার্তা। 

সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও পোস্ট করেন দেব। সেখানে তিনি বলছেন, 'আজ আমাদের বাঘাযতীনের শ্যুটিং শেষ হল। আমাদের ট্রেলার মুক্তি পাবে ৯ তারিখ আর ছবিটি মুক্তি পাবে ১৯ তারিখ। এই ছবিটার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজের সেরাটা দিয়ে খেটেছে। ছবিটা খুব গুরুত্বপূর্ণ বলেও মনে করি আমি। আশা করি ভাল লাগবে আপনাদের সবার। সঙ্গে থাকবেন।'

আরও পড়ুন...

বেটিং অ্য়াপ তদন্তে কপিল শর্মা ও হুমা কুরেশিকে তলব ইডির, সলমনের বাড়ির বাইরে অরিজিৎ! বিনোদনের সারাদিন

বিমানবন্দরে বিপত্তি, বরেলিতে ভিআইপি লাউঞ্জে ঢুকতে বাধা নীনাকে

বিমানবন্দরে গিয়ে বিপত্তির সম্মুখীন অভিনেত্রী নীনা গুপ্ত (Neena Gupta)। তাঁকে ভিআইপি লাইঞ্জে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিজেই শেয়ার করে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। বরেলি বিমানবন্দরে নীনাকে ভিআইপি লাউঞ্জে ঢুকতে বাধা দেওয়া হয়। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনার কথা জানিয়েছেন নীনা। সেখানে তিনি বলেছেন, 'আমি এই লাউঞ্জে আগেও একবার বসেছি। কিন্তু এখন আমায় ঢুকতে বাধা দেওয়া হল। আমার মনে হয়েছিল, এই ধরনের লাউঞ্জ ভিআইপিদের ব্যবহারের জন্য আর আমিও তেমনই। তবে আজ বাধা পেলাম। মনে হয়, ভিআইপি হয়ে ওঠার জন্য আমায় আরও পরিশ্রম করতে হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
Rakhi Sawant: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget