এক্সপ্লোর

Top Entertainmemt News: বেটিং অ্য়াপ তদন্তে কপিল শর্মা ও হুমা কুরেশিকে তলব ইডির, সলমনের বাড়ির বাইরে অরিজিৎ! বিনোদনের সারাদিন

Top EntertainmentNews: বেটিং অ্য়াপ তদন্তে কপিল শর্মা ও অভিনেত্রী হুমা কুরেশিকে তলব ইডির, অন্যদিকে, সলমনের বাড়ির বাইরে অরিজিৎ সিংহ! তবে কী দীর্ঘ ৯ বছরের দ্বন্দ্বের অবসান? তুঙ্গে জল্পনা।

কলকাতা: বেটিং অ্যাপ তদন্তে এবার তলব করা হল একাধিক পরিচিত বলিউড মুখকে। কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma) এবং অভিনেত্রী হুমা কুরেশিকে (Huma Qureshi)  তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তলব করা হয়েছে অভিনেত্রী হিনা খানকেও (Hina Khan)। এর আগে মহাদেব অ্যাপ মামলাতেই অভিনেতা রণবীর কপূরকে তলব করেছিল ইডি। ৬ অক্টোবর তাঁকে ডেকে পাঠানো হয়েছে অনলাইন বেটিং কেসে (Online Betting App) জিজ্ঞাসাবাদের জন্য। এই মামলায় ইতিমধ্যেই তদন্তের আতসকাচে রয়েছেন একাধিক বলিউড অভিনেতা ও গায়ক। 

অন্য়দিকে, বুধবার অর্থাৎ গতকাল সলমন খানের অ্যাপার্টমেন্ট গ্য়ালাক্সির বাইরে দেখা গেছে অরিজিৎ সিংহ। একটি ভিডিও প্রকাশ হওয়ার পরই জোরদার হয়েছে জল্পনা। আর এই খবরেই আপতত সরগরম বলিউড। সলমন খানের বাড়ি থেকে অরিজিত সিংহর বেরিয়ে যাওয়ার ভিডিও  ট্যুইটারের একজন ভিডিও পোস্ট করেছেন। সেখানেই ভিডিওর ক্য়াপশানে তিনি লিখেছেন 'অরিজিৎ সিংহ, সলমন খান ভাই কা ঘর সে বাহার আরহা কেয়া বাত'। এই ভিডিও প্রকাশ্য়ে আসার পরই সেখানে একের পর এক মন্তব্য় আসতে থাকে। শোনা যায় বিবাদের জেরে সলমনের একাধিক ছবি থেকে নাকি বাদ পড়েছিল অরিজিত সিংহর গানও।

আরপুজোর কটা দিন পাহাড়-জঙ্গল-সমুদ্রে হারিয়ে যেতে ভালবাসেন 'একেন বাবু', এবছর কী পরিকল্পনা তাঁর?ও পড়ুন...

এর পাশাপাশি, দুর্ঘটনার সম্মুখীন হলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'স্বদেশ' (Swadesh) ছবির অভিনেত্রী গায়ত্রী জোশী (Gayatri Joshi)। সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী বিকাশ। তবে অক্ষত রয়েছেন তাঁরা। এবার এই ঘটনায় শাস্তির সম্মুখীন হয়েছেন তাঁরা? ঠিক কীভাবে ঘটেছিল এই দুর্ঘটনা? অভিনেত্রী জানিয়েছেন, ইতালিতে ভ্রমণের সময় একাধিক গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন তারা। ল্যাম্বরগিনি এবং ফেরারি-সহ বেশ কয়েকটি গাড়ি একই সঙ্গে ক্যাম্পার ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। একটি বিলাসবহুল গাড়ির রেসের (সার্ডিনিয়া সুপারকাল ট্যুর) (Sardinia Supercar Tour) সময় এই ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। ওভারটেক করার সময় ওই ফেরারিটিতে আগুন লেগে যায়। ওই গাড়িতেই ছিলেন এক বয়স্ক দম্পতি। মেলিসা ক্রাউটলি ( বয়স - ৬৩) এবং মার্কাস ক্রাউতলি (বয়স - ৬৭) নামে ওই দম্পতি মারা যান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও।

 চোখ রাখি অন্য় খবরে। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) আর ফ্লিপকার্টের (Flipkart)-এর বিরুদ্ধে বিজ্ঞাপনে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা ঘোষণা করেছে 'দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস' (The Confederation of All India Traders)। এখনও পর্যন্ত দুই পক্ষের তরফ থেকে কোনও উত্তর আসেনি। অভিযোগ অনুযায়ী, ফ্লিপকার্ট ও অমিতাভকে জরিমানা দিতে হবে। অভিযোগটি হয়েছে একটি মোবাইল ফোনের বিজ্ঞাপন দিয়ে। মোবাইল ফোনের দাম নিয়ে, এমনকি ফিচার্স নিয়েও মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ ওঠে অমিতাভের ওপর। সাধারণত এই বিজ্ঞাপনগুলি গ্রাহকদের আকর্ষণ করার জন্য কোনও বড় তারকার মুখকে ব্যবহার করেন মোটা টাকার বিনিময়ে। তবে এই টাকার বিনিময়ে সাধারণত সেই ব্যান্ডের গুণমান যাচাই করেন না তারকারা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget