এক্সপ্লোর

অক্ষয়ের ‘টয়লেট’ ছবির শ্যুটিং, নামে রুষ্ট মথুরার সন্তরা, মহাপঞ্চায়েত

মথুরা: মথুরার ধর্মীয় নেতাদের টার্গেট অক্ষয় কুমারের ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিটি। তাঁদের দাবি, এ ছবির এহেন নামকরণের মাধ্যমে মথুরার চরম অপমান করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাচক্রে ছবিটির শ্যুটিং চলছে মথুরায়। ছবির শ্যুটিংয়ে আপত্তি তুলে মহাপঞ্চায়েত বসানো হয়েছে। একটি সংবাদ মাধ্যমের খবর, বারসানায় হিন্দু সন্তদের মহাপঞ্চায়েতে সাধু ফুলদোল বিহারি দাস মহারাজ তাঁর ভাষণে নাকি ছবির পরিচালকের জিভ ছিঁড়ে তাঁকে এনে দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন। তাঁর হুঁশিয়ারি, পরিচালককে ছবির নাম বদলাতে হবে, নইলে ফল ভুগবেন  তিনি। হিন্দু সন্তদের প্রস্তাব, ছবির নাম বদলে ‘টয়লেট—এ স্বচ্ছতা অভিযান’ রাখা হোক, যাতে বিষয়টি সম্পর্কে সমাজে সচেতনতা ছড়ানো যায়। ভগবান কৃষ্ণের পবিত্র ভূমিতে এমন নামের ছবির শ্যুটিং করে তার অপমান চলবে না, জানিয়ে দিয়েছেন তাঁরা। আরেকটি সূত্রে বলা হচ্ছে, ব্রিজভূমির সন্ত ও বাসিন্দাদের ছবির একটি দৃশ্যেও আপত্তি আছে। ওই দৃশ্যে দুই পড়শি গ্রাম বারসানা ও নন্দগাঁওয়ের দুটি ছেলে, মেয়ের বিয়ে দেখানো হয়েছে।  বারসানার পঞ্চায়েতের আহ্বায়ক ঘনশ্যাম রাজ ভাট্টার  দাবি, দ্বাপর যুগ থেকেই ওই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিয়ের চল নেই। সুতরাং ছবির বিয়ের দৃশ্যটি তাঁদের ঐতিহ্যের ওপর আঘাত, তাই সেটি বাদ দিতে হবে। ব্যবস্থা নিতে হবে ছবির নির্মাতা-পরিচালকের বিরুদ্ধেও। বারসানার আশপাশের ২২টি গ্রামের প্রধানরাও ওই দৃশ্য ছেঁটে দেওয়ার দাবিতে প্রস্তাব পাশ করেছেন। ঠিক হয়েছে, জেলা শাসকের কাছে দরবার করবেন সন্ত, প্রধান ও সম্প্রদায়ের মাথারা যাতে ছবি থেকে ওই দৃশ্য বাদ দেওয়া হয়, নামও বদল করা হয়। দাবি পূরণ না হলে হাইকোর্টে যাবেন তাঁরা। যদিও বিতর্কের কোনও ছায়া পড়েনি অক্ষয়ের জনপ্রিয়তায়। মথুরায় নিজের চপারে উঠতে যাবেন, এমন সময় তাঁকে দেখতে ভিড় উপচে পড়ে হেলিপ্যাডে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kanchan-Sreemoyee: দ্বিতীয়বার মা হচ্ছে, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
দ্বিতীয়বার মা হচ্ছে, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'

ভিডিও

Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget