এক্সপ্লোর

Tollywood Federation Ruckus: এবার উত্তপ্ত টালিগঞ্জের স্টুডিওপাড়া, মুহুর্মুহু ইঁটবৃষ্টি, ছোড়া হল ডিম, ঘটনাস্থলে পুলিশ

Tollywood News: উত্তপ্ত টলিপাড়া। ইঁট, ঢিল, ডিম ছোড়া হল। ঘটনাস্থলে পুলিশ।

কলকাতা: ফেডারেশনের গোলমালে উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জের স্টুডিওপাড়া। দুই পক্ষের মধ্যে অশান্তি চরমে। একে অন্যকে লক্ষ্য করে ইঁট, পাটকেল, ঢিল, ডিম ছোড়ার  অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্টপার্ক থানার পুলিশ। গতকাল ফেডারেশনের একটি মিটিং ছিল সেখানে ফেডারশন ভেঙে দেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। বাবাই ও হাসান বলে ফেডারেশনের দু'জনকে পদ ছাড়তে বলেন তিনি। তারপরে আজ ফের ফেডারেশনের মিটিং ছিল টেকনিশিয়ান্স স্টুডিওতে। সেখানে অশান্তি চরমে ওঠে। (Tollywood News)

টলিউড সূত্রে খবর, ঝামেলা বাড়তে থাকায় স্থানীয় ভরার মাঠে বৈঠক হবে বলে স্থির হয়। সেখানে অশান্তি আরও বেড়ে যায়। পদ ধরে রাখতে বাবাই, হাসান ও তাঁদের অনুগামীরা জোর করে ঝামেলা পাকাচ্ছে বলে অভিযোগ করে একপক্ষ। সেই অভিযোগ খারিজ করে অন্য পক্ষ দাবি করে, যারা বিক্ষোভ দেখাচ্ছে, তার কেউ গিল্ডের সদস্যই নয়। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। (Tollywood Federation Ruckus)

আরও পড়ুন: মমতার পাশ থেকে সরলেন মুসলিম বিধায়করাও, বিদ্রোহী শিবিরে নাম লেখালেন একে একে অনেকেই

রাজ্যে পালাবদলের পর পরিবর্তনের হাওয়া টলিউডেও। একদিন আগেই ফেডারেশন ভেঙে দেন বিজেপি বিধায়ক পাপিয়া। ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান এবং সহ-সম্পাদক বাবাইকে পদ ছাড়তে বলা হয়েছিল। আজ টেকনিশিয়ানদের নিয়ে বৈঠক ছিল টেকনিশিয়ান্স স্টুডিওয়। ঝামেলা, জমায়েতের জন্য টেকনিশিয়ান্স স্টুডিওয় বৈঠক সম্ভব হয়নি। বরং পিছনের ভরাট মাঠে স্থানান্তরিত করা হয় বৈঠক। জানা যাচ্ছে, জমায়েত হতে পারে বলে পুলিশের কাছে কোনও খবর ছিল না।

আরও পড়ুন: তৃণমূল হাতছাড়া, জোড়াফুল প্রতীকও হারাতে হবে মমতাকে? নাকি রাজনীতি থেকে মুছেই যাবে ঘাসফুল চিহ্ন?

ওই বৈঠক চলাকালীন বিভাজন তৈরি হয়। এক পক্ষের দাবি ছিল, অপর পক্ষ হাসান এবং বাবাইয়ের লোকজন। অন্য পক্ষের দাবি ছিল, যারা হাসান-বাবাইয়ের বিরুদ্ধে কথা বলছে, তারা আসলে কখনওই গিল্ডের সদস্য ছিল না। প্রতিপক্ষকে 'রাত ১২টার পর হয়ে যাওয়া বিজেপি' বলেও কটাক্ষ করা হয়। সেই নিয়েই ঝামেলা চরমে ওঠে। ইঁট, পাটকেল, ঢিল, ডিম ছোড়া হয় মুহুর্মুহু।

এই অশান্তি থেকে বেরিয়ে আসতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করছেন এক পক্ষ। এক টেকনিশিয়ান বলেন, "এরা ১৫ বছর নোংরামি করেছে। হেরে গিয়েছে বলে মানতে চাইছে না। মানুষ ভোট দিয়ে হারিয়েছে। মানতে পারছে না। এখনও নোংরামি করে চলেছে। সব চোর। হাসানের নেতৃত্বে এগুলো হচ্ছে। হাসানের তিন-চারটি ফ্ল্যাট। গ্যারেজ পাঁচ-ছ'টা। এত ভূরি ভূরি টাকা কোথা থেকে এল? এখনও নিজেদের জমি ছাড়তে চাইছে না। নোংরামি চালিয়ে যাচ্ছে।"

গতকালের বৈঠক থেকে পাপিয়া জানিয়েছিলেন যে, বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিপাড়াতেও SIR হবে। তাঁর বক্তব্য ছিল, "কাজ দেননি। অত্যন্ত অপমান করেছেন যাঁরা, তাঁরা প্লিজ ডিকিউব। মানে, ডিলিট করা, চিহ্নিত করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন। আমরা বাদ দিতে চাই না। এবং ডিপোর্ট। যেখানে আপনাদের কাজের সুবিধা, সেখানে গিয়ে কাজ করবেন। এখানে আপনাদের কোনও জায়গা হবে না। যাঁরা কাজ করছেন, এখানেও কিন্তু SIR হবে। যাঁরা টাকা দিয়ে কাজ করেছেন, তাঁদেরও চিহ্নিত করব। বাইরে থেকে লোক এসে আমাদের উপার্জন নষ্ট করেছে।"

পরিবর্তনের পর 'বিশ্বাস ব্রাদার্স'দের একাধিপত্য নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবর্তনের পর টলিউডে ফেডারেশন আউট, কনফেডারেশন ইনের ঘোষণা করেন পাপিয়া। তিনি জানিয়েছেন, ২৬টি গিল্ড থাকবে না। এতে প্রত্যেকের অসুবিধে। ফেডারেশনের সবাপতি স্বরূপ বিশ্বাস এখনও এ নিয়ে প্রতিক্রিয়া জানাননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget