এক্সপ্লোর

Durga Puja 2023 Exclusive: পুজোর কটা দিন পাহাড়-জঙ্গল-সমুদ্রে হারিয়ে যেতে ভালবাসেন 'একেন বাবু', এবছর কী পরিকল্পনা তাঁর?

Anirban Chakraborty: ছোটবেলায় আত্মীয়-বন্ধুদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরে ঠাকুর দেখা, কারও বাড়িতে বসে জমাটি আড্ডায় সামিল হওয়াই ছিল অভিনেতার কাছে পুজোর আসল মজা।

কলকাতা: ঢাকে কাঠি পড়তে মেরেকেটে আর বাকি মাত্র কয়েকটা দিন। বাঙালির সবচেয়ে বড় উৎসব, শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ও কাশফুলের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত, দুর্গাপুজোর (Durga Puja 2023) জন্য় এখন চারিদিকে সাজো সাজো রব। শহর থেকে জেলা সেজে উঠছে পুজোর সাজে। পাড়ায় পাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলার সেলেবরাও পুজো প্রস্তুতিও এক্কেবারে তুঙ্গে। উমা বাপের বাড়ি আগমনের এই কটা দিন কীভাবে কাটবেন সবার প্রিয় 'একেন বাবু'?

পুজোয় কলকাতার (Kolkata Durga Puja) ভিড়, হইহট্টগোল না পসন্দ অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর (Anirban Chakraborty)। তাই এই কয়েকদিন কলকাতার বাইরেই কাটাতে পছন্দ করেন অভিনেতা। গত বেশ কয়েক বছর ধরেই তাই এইসময় নিজের পছন্দমত জায়গায় ঘুরে বেড়াতে ভালবাসেন তিনি। কথায় কথায় 'একেন বাবু' (Eken Babu) বললেন, তাঁর প্রথম ভালবাসা পাহাড়, তারপর জঙ্গল আর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সমুদ্র। তবে এবছর কোনও সাগরদ্বীপেই নিরিবিলিতে সময় কাটাতে চলেছেন পর্দার এই গোয়েন্দা। যদিও সেটা কোথায় সে ব্য়াপারে কিছু খোলসা করলেন না অভিনেতা।

যদিও শ্য়ুটিং-এ যাওয়ার সময় তিলোত্তমাকে পুজোর সাজে সেজে উঠতে দেখতে বেশ ভালবাসেন অভিনেতা। তাঁর কথায়,'আমি প্রত্য়ক্ষভাবে উৎসবে সামিল না হলেও এত মানুষের আনন্দ দেখেই আমার মন ভরে যায়।' 

অনির্বাণ চক্রবর্তী জানালেন তিনি সচরাচর পুজোর শপিং করেন না। কারণ সারাবছরই ধরে কেনাকাটা চলতে থাকে। তবে আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য় কিছু না কিছু কেনা হয়েই যায়।

আরও পড়ুন...

ভোরবেলা পুকুরে স্নান, সকলে মিলে মাটিতে বসে খাওয়া, বিশ্বনাথের পুজোর গল্প

ছোটবেলার পুজো

ছোটবেলার পুজো মানেই নস্টালজিয়া। ছোটবেলার পুজো মানেই একগুচ্ছ স্মৃতির ভিড়। আর অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর ছোটবেলার পুজোর কথা এখনও বারবার ফিরে আসে তাঁর মনে। সেইসময় আত্মীয়-বন্ধুদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরে ঠাকুর দেখা, কারও বাড়িতে বসে জমাটি আড্ডায় সামিল হওয়াই ছিল পুজোর আসল আনন্দ। সেই স্মৃতি এখনও তাঁর মন ভাল করে দেয়। 

পুজোর প্রেম

নাহ! অনেক চেষ্টা করেও পুজোয় প্রেম হয়নি অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর। কিশোর বয়েসে, কলেজে পড়ার সময় একাধিকবার চেষ্টা করলেও পুজোয় প্রেম করা আর হয়ে ওঠেনি তাঁর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget