এক্সপ্লোর

Top Entertainment News: দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছুঁতে চলল শাহরুখের 'জওয়ান', ৪০০ কোটিতে বিক্রি হয়ে যাচ্ছে দেব আনন্দের জুহুর বাংলো, বিনোদনের সারাদিন

Bollywood News: ১২ দিন পার, দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছুঁতে চলল শাহরুখের 'জওয়ান'। অন্য়দিকে ৪০০ কোটিতে বিক্রি হয়ে যাচ্ছে দেব আনন্দের জুহুর বাংলো।

কলকাতা: প্রেক্ষাগৃহে ১২ দিন পার। এখনও অব্যাহত 'জওয়ান' ('Jawan' Box Office Collection) ঝড়। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত, অ্যাটলি (Atlee) পরিচালিত এই দ্বিতীয় সপ্তাহেও বেশ ভালই ব্যবসা করছে প্রেক্ষাগৃহে। বিশ্বে ইতিমধ্যেই ৮০০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে এই ছবি। মাত্র ১২ দিনেই এই ছবির আয় ছুঁতে চলেছে ৫০০ কোটির গণ্ডি, তাও কেবল দেশের মাটিতে। যদিও গতকাল, ১৮ সেপ্টেম্বর, ছবির আয়ের পরিমাণ বেশ অনেকখানি নিম্নমুখী হয়েছে। তবুও সপ্তাহের শুরুর দিন হয়েও ২ অঙ্কের সংখ্যায় আয় করেছে শাহরুখের ছবি। 

ধূলিসাৎ হতে চলেছে আরও এক কিংবদন্তী বলিউড অভিনেতার বাসস্থান। বলিউড সূত্রের খবর অনুযায়ী প্রয়াত অভিনেতা দেব আনন্দের (Dev Anand) জুহুর বাংলো বিক্রি হতে চলেছে। একটি রিয়েল এস্টেট কোম্পানি ৪০০ কোটি টাকায় কিনে নিচ্ছে এই সম্পত্তি। জানা যাচ্ছে, এই জায়গায় তৈরি হবে ২২ তলা টাওয়ার। ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে চুক্তি সংক্রান্ত কাজ। প্রসঙ্গত, এই বাংলোর আশেপাশে একসময় মাধুরী দীক্ষিত নেনে, ডিম্পল কাপাডিয়ার মত অভিনেতা থাকতেন বলে জানা যায়। জুহুর বাংলোয় ৪০ বছর বাস করেছিলেন। ১৯৫০ সালে এই বাংলোটি তৈরি করেছিলেন অভিনেতা। তবে এখন বাড়িটি দেখাশোনা করার কেই নেই। কারণ অভিনেতার ছেলে সুনীল  মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, মেয়ে দেবিনা মা কল্পনা কার্তিকের সঙ্গে উটিতে থাকেন। ফলে এই বাংলোটি বিক্রি করাই তাঁরা শ্রেয় বলে মনে করেছেন।

আরও পড়ুন...

রোম্যান্টিক ছবিতে হাতেখড়ি পরিচালক সৌভিকের, রোহন-সংযুক্তাকে নিয়ে নতুন কাজ শুরু

অন্য়দিকে, দেশজুড়ে ঝোড়ো ব্য়াটিং করার পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে সানি দেওল-আমিশা পটেলের ব্লকবাস্টার ছবি 'গদর ২'। বলিউডসূত্রের খবর অনুযায়ী, Zee5 এ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবি। উল্লেখ্য় দেশে এই ছবি ইতিমধ্য়েই ৫০০ কোটির বেশি ব্য়বসা করে ফেলেছে। 

এর পাশাপাশি, 'গণপথ: এ হিরো ইজ বর্ন' ছবি নিয়ে ইতিমধ্য়েই চড়ছে উন্মাদনার পারদ। ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন টাইগার শ্রফ (Tiger Shroff) ও কৃতি শ্য়ানন (Kriti Sanon)। ইতিমধ্য়েই ছবির প্রথম পোস্টারে প্রকাশ্য়ে এসেছে টাইগার শ্রফের লুক। আর আজ গণেশ পুজোর দিন প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় পোস্টার, যেখানে একাবারে যোদ্ধা রূপে দেখা যাচ্ছে কৃতী শ্য়াননকে। আর অভিনেত্রীর এই লুক ইতিমধ্য়েই পছন্দ করেছে তাঁর ভক্তরা।

'ইন্ডিয়ান সিনেমা'র বায়োপিক নিয়ে আসতে চলেছেন রাজামৌলি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এদিন পরিচালক 'মেড ইন ইন্ডিয়া'র কথা ঘোষণা করেন এবং লেখেন, 'যখন আমি প্রথম গল্পটা শুনি, প্রচণ্ডভাবে আবেগতাড়িত হয়েছিলাম। যে কোনও বায়োপিক তৈরিই এমনিতেই কঠিন কাজ, কিন্তু 'ভারতীয় সিনেমার পিতা'র গল্পকে পর্দায় তুলে ধরা আরও চ্যালেঞ্জিং। আমাদের ছেলেরা তাই নিয়েই তৈরি...। অত্যন্ত গর্বের সঙ্গে নিবেদন করছি 'মেড ইন ইন্ডিয়া'।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget