এক্সপ্লোর

New Movie Update: রোম্যান্টিক ছবিতে হাতেখড়ি পরিচালক সৌভিকের, রোহন-সংযুক্তাকে নিয়ে নতুন কাজ শুরু

Love Story: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর থেকে নিজের নতুন ছবির কাজ শুরু করলেন পরিচালক সৌভিক দে। ছবির নাম এখনও স্থির হয়নি তবে ছবিটি আদ্যোপান্ত প্রেম কাহিনি। মুখ্য চরিত্রে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ রোহন। 

কলকাতা: এই প্রথমবার রোম্যান্টিক ঘরানার (Romantic Movie) ছবি নিয়ে আসতে চলেছেন তরুণ পরিচালক সৌভিক দে (Souvik De)। এর আগে তাঁর বেশিরভাগ ছবিই ছিল মূলত ক্রাইম সাসপেন্স থ্রিলার ঘরানার। তবে এবার তিনি লিখেছেন প্রেম কাহিনি। আজ থেকেই শুরু হল ছবির কাজ। 

এবার সৌভিক নিয়ে আসছেন প্রেম কাহিনি

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর থেকে নিজের নতুন ছবির কাজ শুরু করলেন পরিচালক সৌভিক দে। ছবির নাম এখনও স্থির হয়নি তবে ছবিটি আদ্যোপান্ত প্রেম কাহিনি। মুখ্য চরিত্রে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ রোহন। 

সৌমেন চট্টোপাধ্যায়ের উদ্যোগে সৌভিক দে পরিচালিত এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee) ও সংযুক্তা চক্রবর্তী (Sanjukta Chakraborty)। পরিচালকের কথায়, 'এটি একটি মিষ্টি প্রেমের গল্প।' ছবির নায়ক মার্কিন মুলুকের বাসিন্দা। সে ফিরেছে দেশে। আইটি সেক্টরে চাকরি করে সে। বাবা-মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে দেশে ফিরছে সে। অন্যদিকে নায়িকা ছোট থেকেই নিজের বাড়িতেই মানুষ হয়েছে। এখান থেকেই শুরু তাদের গল্প। এর বেশি যদিও গল্প নিয়ে কিছু পরিচালক এখনও বলেননি। 

গোটা ছবির শ্যুটিং হবে কলকাতার বিভিন্ন স্থানে, সল্টলেকে। ছবিতে একটি গান থাকবে। প্রায় দিন দশেকের শ্যুটিং শিডিউল রাখা হয়েছে। সৌভিকের কথায়, 'আশা করছি খুব তাড়াতাড়ি মুক্তির তারিখও জানাতে পারব।'

আরও পড়ুন: 'Sohag Chand': 'বডি পজিটিভিটি' নিয়ে সচেতনতা বৃদ্ধিই লক্ষ্য, 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে আয়োজিত হল বিশেষ ফ্যাশন শো

ছোটপর্দার জনপ্রিয় মুখ রোহন ভট্টাচার্য। 'ভজ গোবিন্দ', 'অপরাজিতা অপু' বা 'কলের বউ'-এর মতো ধারাবাহিকের পর 'হস্টেল ডেইজ' নামক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। অন্যদিকে সংযুক্তা কাজ করেছেন 'আবার প্রলয়', 'ক্ষ্যাপা সিজন ৪' ইত্যাদি ওয়েব সিরিজে। 

চলতি বছরেই মুক্তি পেয়েছে পরিচালকের তৃতীয় ছবি 'বরফি'। থ্রিলার ঘরানার এই ছবিতে দেখা গিয়েছিল একের পর এক খুন। '৬০-এর পরে', 'বিজয়া দশমী'র পর 'বরফি' তৈরি করেন তিনি। পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরির ক্ষেত্রে পরিচালকের বয়স খুব বেশি না হলেও তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত। প্রসঙ্গত, প্রথম দুই ছবির জন্য 'দাদাসাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে সেরা পরিচালকের তকমাও পেয়েছেন তিনি। তবে শুধু বাংলা ছবির জগতেই নিজেকে আটকে রাখেননি সৌভিক, পা রেখেছেন হিন্দি ছবির জগতেও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget