এক্সপ্লোর

Top Entertainment News: প্রকাশ্য়ে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র টিজার, কন্যা সন্তানের বাবা হলেন রাম চরণ, বিনোদনের সারাদিন

Top Entertainment News: বিশাল সেট-রঙবাহারি পোশাক-নাচ-গান-ড্রামা, 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র টিজারে কর্ণ জোহরের চেনা ঢঙ। অন্য়দিকে, সুখবর দিলেন 'আর আর আর' অভিনেতা, কন্যা সন্তানের বাবা হলেন রাম চরণ।

কলকাতা:  অবশেষে প্রকাশ্যে এল কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র টিজার ('Rocky Aur Rani Ki Prem Kahani' Teaser Out)। বহু প্রতীক্ষার অবসানের পর ফের একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt)। ঝাঁ চকচকে সেট, প্রেম, মন ভাঙা, রঙের বাহার, গান বাজনা... চেনা ঢঙে ফিরলেন কর্ণ। ছবির টিজার পোস্ট করে ক্যাপশনে কর্ণ জোহর লেখেন, 'আপনাদের সামনে নিয়ে এলাম আমার হৃদয়ের এক টুকরোর প্রথম ঝলক... 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। অবশেষে আপনাদের সামনে এই টিজার নিয়ে আসতে পেরে আমি রোমাঞ্চিত ও উত্তেজিত... দেখুন... এবং ভালবাসা দিন!!!' 

অন্য়দিকে, খুশির খবর দক্ষিণী তারকা পরিবারে। কন্যা সন্তান (baby girl) এল রাম চরণ (Ram Charan) ও উপাসনা কোনিদেলার (Upasana Konidela) কোলে। প্রথম সন্তানের জন্ম দিলেন তারকা দম্পতি। মঙ্গলবার, ২০ জুন, সকালের দিকেই খুশির খবর দেন 'আর আর আর' (RRR) অভিনেতা। হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে ( Apollo Hospital in Hyderabad's Jubilee Hills) সোমবার রাতে ভর্তি হন তারকা পত্নী উপাসনা। মঙ্গলবার সকালেই মেলে সুখবর। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তান এল তারকা পরিবারে। 

আরও পড়ুন...

Castor Oil: চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?

পাশাপাশি, মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক বিতর্কের সম্মুখীন হচ্ছে এই ছবি। সিনেমার ভিএফএক্স থেকে সংলাপ, ট্রোলিংয়ের মুখে বিভিন্ন জিনিস। সেই আবহে নিজের 'সীতা' লুক ফিরিয়ে আনলেন রামানন্দ সাগরের সীতা দীপিকা চিখলিয়া। ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 

এছাড়াও, মুক্তির অপেক্ষায় 'শিবপুর' (Shibpur)। আগামী ৩০ জুন এই ছবির মুক্তির আগেই নিজের পরবর্তী কাজের কথা ঘোষণা করলেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। আসছে তাঁর নতুন ফিচার ফিল্ম 'দুর্গাপুর জংশন' (Durgapur Junction)। ২০১৬ সালের 'অন্তরলীন' (Antarleen), ২০১৮ সালে 'ফ্ল্যাট নং ৬০৯' (Flat no 609), ২০২১ সালে 'অন্তর্ধান' (Antardhaan) ও তারপর ২০২৩ সালের 'শিবপুর' খ্যাত পরিচালক প্রযোজক অরিন্দম ভট্টাচার্যের পরবর্তী ছবির নাম ঘোষণা করা হল। আসছে 'দুর্গাপুর জংশন'।

অন্য়দিকে, সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা ব্যানার 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারির সংস্থা 'আর্থস্কাই পিকচার্স'-এর সহযোগিতায় তৈরি হচ্ছে প্রেম কাহিনি 'বাওয়াল'। এই প্রথম একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কপূর। এই ছবি প্রাইম ভিডিওর মাধ্যমে ভারত ও বিশ্বের ২০০ দেশে দেখা যাবে। জুলাই মাসে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget