এক্সপ্লোর

Top Entertainment News: চূড়ান্ত বিতর্কের মুখে নিজের মন্তব্যের সাফাই কাজলের,জন্মদিনে টোটার রুপোলি পর্দার সোনালি দিন, বিনোদনের সারাদিন

Top Entertainment News: 'অশিক্ষিত নেতারা দেশ চালাচ্ছেন', চূড়ান্ত বিতর্কের মুখে নিজের মন্তব্য নিয়ে সাফাই কাজলের, অন্য়দিকে ফেলুদা হওয়ার স্বপ্নপূরণ, ঋতুপর্ণের শিক্ষা... জন্মদিনে টোটার রুপোলি পর্দার সোনালি দিন।

কলকাতা: একটি মন্তব্য ও তাতেই বিতর্কের ঝড়! শেষমেষ, নিজের বক্তব্যের জন্য প্রায় ক্ষমা চাইলেন অভিনেত্রী কাজল? দেশের রাজনৈতিক নেতা-নেত্রীদের নিয়ে হঠাৎ কী বেফাঁস মন্তব্য় করেছিলন বলিউড অভিনেত্রী কাজল (Kajol)? 

সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' (The Trial)। আর সেখানে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে কাজলকে। কিন্তু সম্প্রতি, প্রচারের কারণে একটি সাক্ষাৎকার দিতে এসে দেশের রাজনীতি ও নেতা-নেত্রীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে কাজল! কী সেই মন্তব্য?  

দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, 'আমাদের দেশে পরিবর্তন আসছে কিন্তু খুব ধীরে। কারণ আমাদের দেশ ঐতিহ্যের গণ্ডির মধ্যে নিহিত। আমরা একই ধরনের চিন্তায় আবদ্ধ হয়ে পড়েছি। আর সেটা শিক্ষার সঙ্গে সম্পর্কিত। খারাপ লাগলেও আমায় এটা বলতে হচ্ছে যে আমাদের দেশ এমন কিছু মানুষদের দ্বারা পরিচালিত হচ্ছে, যাঁদের প্রাথমিক শিক্ষাটুকুও নেই। এমনকি তাঁদের ভালমন্দের বিচারটুকুও নেই। শিক্ষা আমাদের অন্তত সেটুকু বোঝার সুযোগ দেয়।'

আরও পড়ুন...

সপ্তাহের এই ২ দিন ধূপকাঠি জ্বালাবেন না, ঋণের ফাঁদে পড়তে পারেন; হতে পারে পিতৃ দোষও!

অন্য়দিকে, টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। আজ তাঁর জন্মদিন। সামনেই মুক্তি পাচ্ছে কর্ণ জোহরের (Karan Johar)-এর ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky our Rani Ki Prem Kahani)। সেই ছবিতে আলিয়ার বাবার ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। মায়ের ভূমিকায় দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)-কে। এই সুযোগ টোটার কাছে অবশ্যই বড়। তবে এর আগেও একাধিক ছবিতে আইকনিক চরিত্রে অভিনয় করেছেন টোটা।

পাশাপাশি, বাংলা ছবির পোস্টারে ফটোশপ করে বসানো হয়েছে রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর মুখ ও ছবির নাম! এই অ্যাওয়ার্ড সংস্থার সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় তাঁরা পোস্টও করেছেন, 'আসল' ও 'নকল' দুই পোস্টারই। 

 ১৬ বছর পার। তবে এখনও সেই ছবি চর্চায় উঠে আসে 'জব উই মেট' (Jab We Met)-এর প্রসঙ্গ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কীভাবে এই ছবির নাম ঠিক হয়েছিল, সেই নিয়ে মুখ খুললেন ছবির নায়ক শাহিদ কপূর (Shahid Kapoor)।  এই ছবি পরিচালনা করেছিলেন, ইমতেয়াজ আলি (Imtiaz Ali)। সেই সময় তিনি পরিচালনার জগতে বেশ নতুন। স্মৃতিচারণায় শাহিদ বলেছিলেন, প্রথম দিন ইমতেয়াজ তাঁর বাড়িতে আসেন ছবির চিত্রনাট্য নিয়ে। শাহিদ সেই চিত্রনাট্য হাতে নিয়ে দেখেছিলেন, সেখানে লেখা রয়ে, 'গীত' (Geet)। নায়ক জানতে চান, এই নামের অর্থ কী? ইমতেয়াজ জানান, এটি ছবির নায়িকার নাম। বিরক্ত হয়ে শাহিদ সেই চিত্রনাট্য ফিরিয়ে দেন। বলেন, এরপরে কোনও নায়ককে চিত্রনাট্য দিতে হলে, তার ওপর যেন কোনও নায়িকার চরিত্রের নাম না থাকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget