এক্সপ্লোর

Top Social Post: বিয়ে করলেন আরবাজ, অনুপমের গলায় নতুন রূপে 'বাউন্ডুলে ঘুড়ি', দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: দেখে নিন আজকে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? নজরে থাকুক আজকের টপ সোশ্যাল পোস্ট।

কলকাতা: গুঞ্জন সত্যি হল.. ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। ছিমছাম আয়োজনে, ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের সঙ্গী করে প্রেমিকা শৌরা খানকে বিয়ে করলেন আরবাজ। মুম্বইতেই বসেছিল তাঁদের বিয়ের আসর। বর ও নববধূ সেজেছিলেন প্যাস্টেল শেডের ফ্লোরাল পোশাকে। 'দশম অবতার' (Dawshom Awbotaar) ছবি মুক্তির আগে থেকেই চর্চায় ছিল এই ছবির একটি গান.. 'আমি বাউন্ডুলে ঘুড়ি'। সেই গান শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও অরিজিৎ সিংহের (Arijit Singh) কন্ঠে দর্শক ইতিমধ্যেই শুনে ফেললেও, আবদার ছিল সেই গান শ্রষ্টার কন্ঠে একবার শোনার। 'দশম অবতার' ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করলেও, গায়ক অনুপমের অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। সেই কথা ভেবেই ফের অনুপমের কন্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি' শোনার আয়োজন করল SVF Music। আজই মুক্তি পেয়েছে এই গানটি। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট.. দেখে নিন আজকে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? নজরে থাকুক আজকের টপ সোশ্যাল পোস্ট।

 

'ভালবাসার সফর শুরু...', প্রেমিকা শৌরার সঙ্গে নতুন অধ্যায় শুরু করলেন আরবাজ

গুঞ্জন সত্যি হল.. ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। ছিমছাম আয়োজনে, ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের সঙ্গী করে প্রেমিকা শৌরা খানকে বিয়ে করলেন আরবাজ। মুম্বইতেই বসেছিল তাঁদের বিয়ের আসর। বর ও নববধূ সেজেছিলেন প্যাস্টেল শেডের ফ্লোরাল পোশাকে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন বলিউড অভিনেতাই। লিখেছেন, 'খুব ভালবাসার মানুষদের উপস্থিতিতে আমি ও আমার মানুষটা চিরকালের ভালবাসার সফর, একসঙ্গে দিনযাপন শুরু করলাম আজ থেকে। আজকের এই বিশেষ দিনে, আপনাদের সবার ভালবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করছি আমরা। আরবাজের এই পোস্টের কমেন্টবক্সে উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকেই। তবে আরবাজ ও শৌরার বিয়েতে দেখা গেল না বলিউড তারকাদের। যাঁর সঙ্গে নতুন জীবন শুরু করলেন আরবাজ, তিনি শৌরা খান। বলিউডের অভিনেত্রী না হলেও, তিনি যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গেই। শৌরা পেশায় মেকআপ আর্টিস্ট। অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে। নিজেই সে কথা সংবাদমাধ্যনে জানান জর্জিয়া। বিয়ের মানসিকতা নিয়েই সম্পর্কে জড়ান আরবাজ এবং শৌরা। সেই মতোই বিয়ে করলেন তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arbaaz Khan (@arbaazkhanofficial)

'বাউন্ডুলে ঘুড়ি'-তৈরি হওয়ার গল্প

পায়ে পায়ে ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন ১৩ বছর। তৈরি করেছেন নিজের পরিচিতি, শ্রোতারাও ভালবেসেছেন তাঁকে। এক্কেবারে জীবনের রোজনামচার কথা সাদামাটা ভাষায় সুর দিয়ে বলাই যেন হয়ে গিয়েছে তাঁর সিগনেচার স্টাইল। তিনি অনুপম রায় (Anupam Roy)। তাঁর প্রত্যেক গানেই তাঁকে নতুনভাবে আবিষ্কার করেন দর্শক... ভালবাসেন। 'দশম অবতার' (Dawshom Awbotaar) ছবি মুক্তির আগে থেকেই চর্চায় ছিল এই ছবির একটি গান.. 'আমি বাউন্ডুলে ঘুড়ি'। সেই গান শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও অরিজিৎ সিংহের (Arijit Singh) কন্ঠে দর্শক ইতিমধ্যেই শুনে ফেললেও, আবদার ছিল সেই গান শ্রষ্টার কন্ঠে একবার শোনার। 'দশম অবতার' ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করলেও, গায়ক অনুপমের অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। সেই কথা ভেবেই ফের অনুপমের কন্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি' শোনার আয়োজন করল SVF Music। আজই মুক্তি পেয়েছে এই গানটি। কিন্তু যেন গান কার্যত ছেয়ে ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়, ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে... সেই গান তৈরি হওয়ার পিছনেও ছিল একটি গল্প। কী সেটি? অনুপম বলছেন, 'বাউন্ডুলে ঘুড়ি গানটি দশম অবতার ছবির জন্য লেখা। সৃজিতদা (মুখোপাধ্যায়) আমায় ছবির দৃশ্য বুঝিয়ে দিয়েছিল.. ও চেয়েছিল একটি প্রেমের গান। আমি এক একটা করে গান লিখছি আর সৃজিত বাতিল করছে। কিছুতেই ওর পছন্দ হয় না। ৭-৮টা গান লেখার পরে আমি তখন হতাশ হয়ে পড়েছি। আর কি গান লিখব! শেষে বোধহয় ৯ নম্বর গান ছিল এই বাউন্ডুলে ঘুড়ি। এই গানটা শেষমেশ সৃজিতের পছন্দ হওয়ায় আমিও একটু আশ্বস্ত হয়েছিলাম। তবে এই গানটা বেশ জটিল। প্রথমটা অনির্বাণ আর জয়ার প্রেমের দৃশ্য়ের কথা ভেবে লেখা আর শেষভাগটা ছিল বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)-এর জন্য।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF Music (@svfmusic)

আরও পড়ুন: Top Entertainment News: 'ডাঙ্কি' সরিয়ে শো বাড়ল 'সালার'-এর, ভিকিকে ফলো করে ইনস্টাগ্রাম, দেখে নিন বিনোদনের সারাদিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget