এক্সপ্লোর

Top Social Post: একই দিনে মুক্তি পেল দেব ও মিঠুনের দুটি ছবির ট্রেলার, আজ সোশ্যালের সেরা 'প্রধান' ও 'কাবুলিওয়ালা'

Top Social Post Today: টলিউডে দুই ছবির ট্রেলার মুক্তি পেল আজই। আজকের সোশ্যাল মিডিয়া পোস্টে থাক এই দুই ছবির ট্রেলারই। 

কলকাতা: একেবারে শুরু থেকে শেষ অবধি ঘটনার ঘনঘটা, পরতে পরতে কমার্শিয়াল ছবির রসদ..  আজ মুক্তি পাওয়া 'প্রধান' (Pradhan)-এর ট্রেলারে যেমন রইল গল্পের আভাস, তেমনই রইল অ্যাকশন, বন্ধুত্ব ও আদর্শের লড়াই। দেব (Dev), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতা শঙ্কর (Mamata Shankar), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee) অভিনীত এই ছবির ট্রেলারে মুক্তির পরেই চর্চায় এসেছে বিভিন্ন বিষয়ের জন্য। অন্যদিকে, 'কাবুলিওয়ালা' শব্দটা শুনলেই আপামর বাঙালির চোখে যে ছবিটি ভেসে ওঠে, সেটি ছবি বিশ্বাসের (Chobi Biswas)। সেই চরিত্রে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-কে বাঙালি মেনে নেবেন তো? ছবির ঘোষণা থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল অনেকের মনেই। ইতিমধ্য়েই প্রকাশ পেয়েছে ছবির লুক। আর এবার মুক্তি পেল এসভিএফ ও জিও স্টুডিও (SVF and Jio Studio)-র প্রযোজনার নতুন ছবি 'কাবুলিওয়ালা'-র ট্রেলার। টলিউডে দুই ছবির ট্রেলার মুক্তি পেল আজই। আজকের সোশ্যাল মিডিয়া পোস্টে থাক এই দুই ছবির ট্রেলারই। 

পুলিশকে নিয়ে চিরাচরিত ধারণা বদলে দেবেন দেব! অভিনেতার 'প্রধান' লক্ষ্য কী?

একেবারে শুরু থেকে শেষ অবধি ঘটনার ঘনঘটা, পরতে পরতে কমার্শিয়াল ছবির রসদ..  আজ মুক্তি পাওয়া 'প্রধান' (Pradhan)-এর ট্রেলারে যেমন রইল গল্পের আভাস, তেমনই রইল অ্যাকশন, বন্ধুত্ব ও আদর্শের লড়াই। দেব (Dev), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতা শঙ্কর (Mamata Shankar), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee) অভিনীত এই ছবির ট্রেলারে মুক্তির পরেই চর্চায় এসেছে বিভিন্ন বিষয়ের জন্য। এই ছবিতে দেবের চরিত্রের নাম হয়েছে দীপক প্রধান। একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। দেবের মতোই একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সোহম। ট্রেলারে সোহমকে দেখা গেল দেবকে দাদা বলে সম্বোধন করতে.. যেন তাঁরই আদর্শে দিক্ষীত তিনি। অন্যদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন একজন শিক্ষকের, যাঁর কাছে সবচেয়ে বড় হল আদর্শ। মমতাশঙ্কর রয়েছেন তাঁর স্ত্রী-এর ভূমিকায়। ছেলের কাছ থেকে অপমানিত হয়ে নিজেরাই জীবন চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা। তবে পদে পদে বাধা আসতে থাকে। বৃদ্ধ শিক্ষক পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্কুলে হামলা চালানো থেকে শুরু করে তাঁকে হুমকি দেওয়া... বিভিন্ন বাধা-বিপত্তি এসে উপস্থিত হয়। আর এই পরিস্থিতিতেই ধর্মপুরে বদলি হয়ে আসেন দীপক প্রধান। একজন সৎ চরিত্রের পুলিশ অফিসার। সমস্ত বেআইনি কাজকর্ম রুখতে যেন বদ্ধপরিকর তিনি। ছবির পর্দায় গা শিরশিরে ভিলেনকে যখন নায়ক শায়েস্তা করে.. তখন দর্শকদের মনেও যেন এক অনাবিল আনন্দ হয়। ওই কয়েক ঘণ্টায় মানুষ বিশ্বাস করতে শুরু করেন, অন্যায়ের ওপর ন্যায়ের জয় হয় সবসময়। কিছুটা এই অনুভূতিই দেবে প্রধান-এর ট্রেলার। এই ছবির ট্রেলার শুরু হয়েছে সৌমিতৃষা ও দেবের সমীকরণ দিয়ে। এই প্রথম বড়পর্দায় পা রাখছেন সৌমিতৃষা ও দেবের বিপরীতে। এই ছবির নিয়ে তাই 'মিঠাই'  অনুরাগীদেও এক আলাদা উন্মাদনা রয়েছে। ট্রেলারে দেব ও সৌমিতৃষার যে মিষ্টি সমীকরণ দেখা গিয়েছে, তাতে দর্শকেরা আরও উৎগ্রীব এই জুটিকে বড়পর্দায় দেখার জন্য। সব মিলিয়ে 'প্রধান'-এর ট্রেলার বেশ আশা জাগাচ্ছে এ কথা বলাই যায়। তবে বক্সঅফিসে তা কতটা ছাপ ফেলবে সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে ক্রিসমাসের ছুটি পর্যন্ত। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

'কাবুলিওয়ালা'-র ট্রেলারে কিংবদন্তি সংলাপ, গান.. কতটা মন জিততে পারলেন মিঠুন?

'কাবুলিওয়ালা' শব্দটা শুনলেই আপামর বাঙালির চোখে যে ছবিটি ভেসে ওঠে, সেটি ছবি বিশ্বাসের (Chobi Biswas)। সেই চরিত্রে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-কে বাঙালি মেনে নেবেন তো? ছবির ঘোষণা থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল অনেকের মনেই। ইতিমধ্য়েই প্রকাশ পেয়েছে ছবির লুক। আর এবার মুক্তি পেল এসভিএফ ও জিও স্টুডিও (SVF and Jio Studio)-র প্রযোজনার নতুন ছবি 'কাবুলিওয়ালা'-র ট্রেলার। আজ মুক্তি পাওয়া ছবির ট্রেলার যেন একরাশ নস্ট্যালজিয়া। সেখানে যেমন রইল আইকনিক বেশ কিছু পুরনো সংলাপ-দৃশ্য.. তেমনই দেখা গেল নতুন কিছু সংযোজনও। রয়েছে বেশ কিছু গান ও কোর্টরুমের দৃশ্য যেগুলো বেশ কিছুটা নতুন লাগতে পারে দর্শকদের। নতুন এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসে। এই ছবিতে, মিনির মা স্নেহলতার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার (Sohini Sarkar)-কে। মিনির বাবা অর্থাৎ অরবিন্দের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে। চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। শীতের ছুটিতে সাহিত্য আর বিনোদনের মেলবন্ধনকে উপভোগ করতে তৈরি অনুরাগীরা। কাবুলিওয়ালার গল্প কমবেশি সবারই জানা। 'এসভিএফ এন্টারটেনমেন্ট' প্রযোজিত, 'জিও স্টুডিওজ' ও 'এসভিএফ এন্টারটেনমেন্ট' নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'কাবুলিওয়ালা' অবলম্বনে ফের স্মৃতি রোমন্থন হতে চলেছে বাঙালি দর্শকের। ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন 'কাবুলিওয়ালা'।  এই ছবি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য, অনুভূতি ভাগ করে নিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দিচ্ছে এই ছবি। অনেকে মুগ্ধ তৎকালীন সময়ের প্রেক্ষাপটের ছবিতে। তবে কেবলমাত্র নস্ট্যালজিয়াই নয়, আবিরের সংলাপে রয়েছে দেশ, ধর্ম, জাতপাতের উর্ধ্বে উঠে মানুষকে চেনার বার্তাও। দেবের নতুন ছবি 'প্রধান'-এর সঙ্গেই মুক্তি পাচ্ছে এই ছবি। একদিকে কমার্শিয়াল ছবি বনাম একরাশ নস্ট্যালজিয়ার লড়াই বক্সঅফিসে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

আরও পড়ুন: Top Entertainment News: 'অথৈ' এবার পর্দায়, প্রথম ৩ দিনে রেকর্ড আয় 'অ্যানিম্যাল'-এর, দেখে নিন বিনোদনের সারাদিন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget