এক্সপ্লোর

Top Social Post: অনুরাগীদের ধন্যবাদ জানাতে মন্নতের ব্যালকনিতে শাহরুখ, সমদীপ্তার জীবনের নতুন অধ্যায়, নজরে আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Update: দেখে নিন বিনোদন দুনিয়ায় টলিউড থেকে বলিউডের আজকের সোশ্যালের সেরা খবরগুলি

কলকাতা: টলিপাড়া তথা বিনোদন দুনিয়ায় এখন যেন বিয়ের মরশুম (Tollywood Marriages)। শুধু ইন্ডাস্ট্রি কেন, একের পর এক বিয়ে সাধারণ মানুষেরও। নতুন জীবনে পা রাখছেন একাধিক মানুষ। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায় (Samadipta Mukherjee)। পোস্ট করলেন ছবি।  রবিবার 'মন্নত'-এ (Mannat) ফের 'শাহরুখ দর্শন' (Shah Rukh Khan)। অনুরাগীদের ধন্যবাদ জানাতে ফের এদিন নিজের বাড়ির সেই চেনা ব্যালকনিতে হাজির হলেন কিং খান (King Khan)। 'ডাঙ্কি' (Dunki) মুক্তির ঠিক চতুর্থ দিনের মাথায় তাঁকে অনুরাগীদের সামনে আসতে দেখা গেল। বক্স অফিসে (Box Office) ১৫৭.২২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ধন্যবাদ জানাতেই হাজির হন বাদশাহ্। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন বিনোদন দুনিয়ায় টলিউড থেকে বলিউডের আজকের সোশ্যালের সেরা খবরগুলি

'আজীবনের শুরু...', জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায়

টলিপাড়া তথা বিনোদন দুনিয়ায় এখন যেন বিয়ের মরশুম (Tollywood Marriages)। শুধু ইন্ডাস্ট্রি কেন, একের পর এক বিয়ে সাধারণ মানুষেরও। নতুন জীবনে পা রাখছেন একাধিক মানুষ। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায় (Samadipta Mukherjee)। পোস্ট করলেন ছবি। সম্প্রতি টলিউডে একের পর এক বিয়ের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। মাত্র কয়েকদিন আগেই ধুমধাম করে বিয়ে সেরেছেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। তার কয়েকদিন আগেই নতুন জীবন শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। এবার নতুন জীবনে পা রাখলেন পরমের 'ঘরে ফেরার গান' ছবির গায়িকা সমদীপ্তা। জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান 'সা রে গা মা পা' খ্যাত প্রতিযোগী সমদীপ্তা রবিবারই পোস্ট করে আংটি বদলের খবর দেন। এনগেজমেন্ট সেরেছেন প্রেমিক স্বাগত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ক্যাপশনে লেখেন, 'এখন থেকে সারাজীবনের শুরু...'। পরনে বেগুনি রঙের শাড়ি, হালকা মেকআপ, মানানসই গয়না, হাতে মেহেন্দি, স্নিগ্ধ লুকে সমদীপ্তা। পাশে হলুদ পাঞ্জাবী, মেরুন ধুতী পরে স্বাগত গঙ্গোপাধ্যায়। আংটির পরা হাতের ছবিও দেখা গেল। সমদীপ্তার পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, নবারুণ বসু প্রমুখ। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুযায়ী পেশায় স্বাগত একজন উদ্যোগপতি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samadipta Mukherjee (@samadipta.mukherjee)

১৫৭ কোটি আয় 'ডাঙ্কি'র, করজোড়ে প্রণাম, চুম্বনে অনুরাগীদের ধন্যবাদ শাহরুখের

রবিবার 'মন্নত'-এ (Mannat) ফের 'শাহরুখ দর্শন' (Shah Rukh Khan)। অনুরাগীদের ধন্যবাদ জানাতে ফের এদিন নিজের বাড়ির সেই চেনা ব্যালকনিতে হাজির হলেন কিং খান (King Khan)। 'ডাঙ্কি' (Dunki) মুক্তির ঠিক চতুর্থ দিনের মাথায় তাঁকে অনুরাগীদের সামনে আসতে দেখা গেল। বক্স অফিসে (Box Office) ১৫৭.২২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ধন্যবাদ জানাতেই হাজির হন বাদশাহ্। চলতি বছরে তৃতীয়বার বড়পর্দায় ফিরলেন শাহরুখ খান। গত বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে 'ডাঙ্কি'। প্রথম সপ্তাহান্তের শেষে গ্লোবাল বক্স অফিসে ১৫৭.২২ কোটি টাকা আয় করেছে এই ছবি। দর্শক ও অনুরাগীদের ভালবাসায় আপ্লুত শাহরুখ, তাঁদের ধন্যবাদ জানাতে মন্নতের ব্যালকনিতে হঠাৎ হাজির তিনি। সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয় তাঁর ভিডিও, ছবি। মন্নতের বাইরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের মধ্যে তখন উচ্ছ্বাসের বন্যা। নীল টিশার্ট, রিপড জিনস, চোখে সানগ্লাস, লম্বা চুলে হেয়ারব্যান্ড। কিং খান এলেন, অনুরাগীদের করজোড়ে ধন্যবাদ জানালেন, বিলোলেন উড়ন্ত চুম্বন, এবং অবশ্যই দুই হাত ছড়িয়ে তাঁর সিগনেচার পোজ দিলেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Snehkumar Zala (@snehzala)

আরও পড়ুন: Top Entertainment News: বড়দিনে সর্বসমক্ষে হাজির রাহা, দেবের অন্যরকম জন্মদিন, নজরে আজকের বিনোদনের সারাদিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget