এক্সপ্লোর

'Ram Krishnaa': রাম ও কৃষ্ণার সুখের সংসারে ফের রোহিনীর আগমন, কোন নতুন বিপদ?

Daily Serial Update: কথায় আছে, সুখ ও আনন্দ আসে ক্ষণিকের অতিথি হয়ে। তাই দুঃসময়ের রূপ নিয়ে আবার ফিরে এল রোহিনী। জামিন নিয়ে সে সরাসরি ঢুকে গেল কৃষ্ণাদের বাড়িতে। তারপর?

কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় (Ram Krishnaa) এবার কোন দিকে মোড় নেবে গল্প? রাম ও কৃষ্ণার জীবনে কি এবার নতুন কোনও ঝড় বয়ে আসতে চলেছে? কোন আশঙ্কার মেঘ দেখছে তারা? (Bangla Serial Update)

স্থায়ী বলে সত্যিই কি কিছু নেই? রাম ও কৃষ্ণার মনে ফের কোন আশঙ্কার মেঘ?

কথায় আছে, সুখ ও আনন্দ আসে ক্ষণিকের অতিথি হয়ে। তাই দুঃসময়ের রূপ নিয়ে আবার ফিরে এল রোহিনী। জামিন নিয়ে সে সরাসরি ঢুকে গেল কৃষ্ণাদের বাড়িতে। বহু কাগজপত্রের মধ্যে দিন কাটছে তার, এমন এক ভাব যেন বড়সড় কোনও কাণ্ড ঘটাতে চলেছে সে। ঠিক কী করতে চাইছে রোহিনী এবার?

কিছুদিন আগেই রাম আর কৃষ্ণা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পেরেছে নিজেদের বাড়িতে। দু'জনেই একই অফিসে কাজ করে, 'ছায়া আর্কিটেক্টস' যা এখন বিক্রি হয়ে গেছে। সেই সঙ্গে তাদের বস, রক স্যার ঘোষণা করেছেন যে ব্যবসার নতুন মালিক শীঘ্রই তাদের সঙ্গে দেখা করবে। দেখতে দেখতে সেই দিনও চলে আসে। অফিসে সকলে মিলে স্বাগত জানাতে তৈরি হয় তাদের নতুন মালিক, নতুন সদস্যকে। কিন্তু সেই মুহূর্তে তাদের সামনে এসে দাঁড়ায় রোহিনী। সেই এখন সংস্থার নতুন মালিক। গোটা ঘটনায় রাম আর কৃষ্ণা হতভম্ব হয়ে যায়। রোহিনী যে আর কেউ নয়, সে কৃষ্ণার জন্মদাত্রী মা এবং তার জীবনের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী!

কৃষ্ণার পরিবারসহ সবাই এই নতুন সত্যিটা জানতে পেরে হতবাক হয়ে যায়। অন্যদিকে নারায়ণ, সে রীতিমতো শিউরে ওঠে রাম আর কৃষ্ণার জীবনে আসা নতুন আশঙ্কা নিয়ে। রোহিনীর আগমনে, রাম এবং কৃষ্ণার জীবনে কোন নতুন সমস্যা আসবে? এরপর কী হবে তা জানতে দেখতে হবে 'রাম কৃষ্ণা', প্রতিদিন বিকেল সাড়ে ৭ টায়, কালার্স বাংলা এবং জিও সিনেমায়।

আরও পড়ুন: 'Pushpa 2': 'আগুনের' মতো ঝলমলে পুষ্পারাজে মুগ্ধ শ্রীভল্লি, শ্রেয়া ঘোষালের কণ্ঠে ৬ ভাষায় হাজির 'দ্য কাপল সং'

'রাম কৃষ্ণা' ধারাবাহিকের প্রেক্ষাপট এক ঝলকে

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ধারাবাহিক রামের অদম্য আত্মা এবং জীবনে তার দৃঢ় নীতি, এসবই তাকে জীবনের পথ দেখায়। এই গল্পে রাম এক পুরোহিতের পরিবারের ছেলে। পৌরহিত্যে স্নাতক পাস করেছেন তিনি। সবসময় যাইই সে করেছে তাতে প্রথম হয়ে এসেছে। রাম সকলের প্রিয়। সে পরিবারপ্রেমী এবং পরিবারকে জীবনের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করে। কৃষ্ণার বাড়িতে সে একবার পুজো করে এবং নিজের অজান্তেই কৃষ্ণার জীবনে পরিবর্তন আনে। তাদের দুনিয়া একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার পর থেকেই কৃষ্ণা রামের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে। কিন্তু রাম একজন সরল, সদয় ব্যক্তি হওয়ায় সমস্ত চ্যালেঞ্জ থেকেই বেরিয়ে আসে সে। এখন তাদের সুখের সংসারে ফের কোন বিপদ ঘনিয়ে আসবে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget