এক্সপ্লোর

'Pherari Mon': অবিকল অগ্নি! ভোলাকে দেখে উন্মত্তের মতো খুঁজতে শুরু করে তুলসি, তারপর?

Daily Serial Update: এক নতুন বিপদ এসে দাঁড়িয়েছে ভোলার জীবনে। তার বাপ ঠাকুর্দার থেকে পাওয়া এক টুকরো জমিটা নাকি এবার উন্নয়নের জন্য ছেড়ে দিতে হবে। উপায় খুঁজতে শহরে এসে আরও বিপদ বাড়ে তার।

কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' (Pherari Mon)। সেখানে এখন ভোলার আগমন ঘটেছে। কিন্তু তাঁকে দেখে কেন বারবার অগ্নির কথা মনে পড়ে তুলসির? কোন দিকে ঘুরছে ধারাবাহিকের গল্প?

'অগ্নি-জল-বায়ু, কিছুই নই গো আমি! আমি তো ভোলা!'

এক নতুন বিপদ এসে দাঁড়িয়েছে ভোলার জীবনে। তার বাপ ঠাকুর্দার থেকে পাওয়া এক টুকরো জমিটা নাকি এবার উন্নয়নের জন্য ছেড়ে দিতে হবে। ভোলা পঞ্চায়েত থেকে তেমন সুরাহা না পেয়ে, শহরে আসে বড় অফিসারদের দরজায় সমস্যার সমাধান খুঁজতে। কিন্তু দুর্ভাগ্য যে এত সহজে পিছু ছাড়ে না ভোলার। শহরে এসে তার সমস্ত জিনিসপত্র চুরি হয়ে যায়। অবশেষে কোনওরকমে ভোলা এসে পৌঁছয় তুলসির অফিসে। সেখানে তাকে দেখতে পেয়ে তুলসি পুরো হতভম্ব হয়ে যায়, তাকে যে অবিকল তার স্বামী অগ্নির মতো দেখতে!

তুলসি ভোলাকে খুঁজতে শুরু করে অগ্নি মনে করে। কিন্তু ভুল বোঝে ভোলা, বড় ম্যাডামকে ভয় পেয়ে সে পালিয়ে যায় সোজা গ্রামে। তুলসি তাকে খুঁজতে খুঁজতে অবশেষে মেদিনীপুরের এক গ্রামে এসে পৌঁছয়। কিন্তু বড় ম্যাডামকে দেখেই ভোলা কখনও গাছে উঠে পড়ে, কখনও পাগলের মতো দৌড়ে পালায়। অবশেষে তুলসি ভোলার বাড়ি খুঁজে পায় এবং তার দেখা হয় ভোলার ঠাকুমার সঙ্গে।

ঠাকুমার সঙ্গে দেখা করে তুলসি কি অবশেষে বুঝতে পারবে যে ওই ছেলেটি অগ্নি নয়, সে ভোলা? এরপর কী হয়, তা জানতে অবশ্যই চোখ রাখতে হবে ‘ফেরারি মন’ ধারাবাহিকে, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায়। 

আরও পড়ুন: Saif Ali Khan Tattoo: ঢাকলেন 'করিনা'র নাম, সেফ আলি খানের নতুন ট্যাটু নিয়ে চর্চা তুঙ্গে

প্রসঙ্গত, আগেই ধারাবাহিকে ভোলা চরিত্রের আগমনের কথা ঘোষণা করা হয়েছিল। সেই সঙ্গে গৌরী চরিত্রেরও ঘোষণা হয়। গৌরী আর ভোলা একই গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে গৌরী ভোলার বাগদত্তা। দু'জনের ঠাকুর্দা আগে থেকেই তাদের বিয়ে ঠিক করে রেখেছিল। তাই গৌরী মনে করে যে ভোলাই তার স্বামী। মেয়েটি বাইরে থেকে বেশ রুক্ষ এবং কঠিন প্রকৃতির হলেও সে আসলে সহজ, সরল। তার একটাই 'দোষ', সে ভীষণ ঠোঁটকাটা। গৌরীর বাস্তব বুদ্ধি ভীষণ প্রখর। কীভাবে তার আগমন ধারাবাহিকের গল্পেক প্রভাবিত করে  সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget