এক্সপ্লোর

'Sathi': 'সাথী' ধারাবাহিকে অ্যানমেরি টমের প্রবেশ, কীভাবে এগোবে তাঁর মেঘলা চরিত্র?

Daily Serial Update: মেঘলাকে হাসপাতালে বৃষ্টির সন্তানের সঙ্গে বদলে নেয় সুজাতা। সে বৃষ্টির বান্ধবী মল্লিকার সাহায্যে নতুন জীবন পেয়ে, বড় হয়ে ওঠে আনন্দ ঠাকুরের আশ্রমে। সে জানে না তার বাবা মার আসল পরিচয়।

কলকাতা: সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সাথী' ('Sathi' Serial Update)। সেখানে এবার গল্প এগিয়ে যাবে প্রায় ২ দশক। প্রায় ২১ বছর পর এবার কোন স্থানে দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প? কোন দিকে মোড় নেবে পরিস্থিতি? এবার ধারাবাহিকে জুটি বাঁধতে দেখা যাবে ইন্দ্রজিৎ (Indrajit) ও অ্যানমেরি টমকে (Annmary Tom)।

'সাথী' ধারাবাহিকের গল্প এবার কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে?

ধারাবাহিকের গল্প অনুযায়ী, ২১ বছর কেটে গেছে। অলকেশ স্যান্যাল বর্তমানে নামকরা রাজনীতিবীদ এবং রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী। তাঁর স্ত্রী গত হয়েছেন। পুত্র ওম এবং পূত্রবধূ বৃষ্টিও মৃত। ওম ও বৃষ্টির একমাত্র সন্তান নিখোঁজ। সবাই ধরে নিয়েছে সেও মৃত, শুধু অলকেশের মা স্বর্ণময়ী এখনও আশা করেন ওম-বৃষ্টির সন্তানকে ফিরে পাওয়ার।

অন্যদিকে মেঘলা, যাকে হাসপাতালে বৃষ্টির সন্তানের সঙ্গে বদলে নিয়েছিল সুজাতা, সে বৃষ্টির বান্ধবী মল্লিকার মাধ্যমে নতুন জীবন পেয়ে, বড় হয়ে উঠেছে আনন্দ ঠাকুরের আশ্রমে। সে জানে না তার পিতা মাতার আসল পরিচয়। মেঘলার ২১ বছরের জন্মদিনে মল্লিকা তাকে বৃষ্টির রেখে যাওয়া একটা বাক্স দেয়, যার মধ্যে মেঘলার উদ্দেশ্যে লেখা একটা চিঠি রয়েছে। সেই চিঠি পড়ে মেঘলা জানতে পারে বৃষ্টি আর ওমের সঙ্গে ঠিক কী ঘটেছিল। মেঘলা স্থির করে যে করেই হোক অলকেশ স্যান্যালের কৃত কর্মের শাস্তি তাকে দেবে। কিন্তু কীভাবে তা বুঝতে পারে না।

আরও পড়ুন: Mukesh Khanna on 'Shaktimaan': 'যত বড় তারকাই হোন...'! রণবীর সিংহ হবেন 'শক্তিমান'? খোলসা করলেন মুকেশ খান্না

এদিকে বৃষ্টি আর ওমের আসল সন্তান যাকে নিজের সন্তানের (মেঘলা) সঙ্গে বদলে নিয়েছিল সুজাতা, সেই ইভানও ২১ বছরে পা দেয়। কাকতালীয়ভাবে তার সঙ্গে মেঘলার আলাপ হয়, কিন্ত সুসম্পর্ক হয় না, বরং শত্রুতা দিয়ে তাদের সম্পর্ক শুরু হয়। ইভান একজন উঠতি অভিনেতা, সে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বর্তমানে লড়াই করছে। ইভানের জীবনেও নানান রকম ক্রাইসিস রয়েছে, যার মধ্যে অন্যতম তার দিদি পিয়ালীর বিয়ে। মেঘলা যখন কোনওভাবেই পথ খুঁজে পাচ্ছে না অলকেশ সান্যালকে শাস্তি দেওয়ার, তখনই সে হাতে পায় ওমের পুরনো একটি ছবি। যে ছবির সঙ্গে অদ্ভুত মিল ইভানের। চমকে ওঠে মেঘলা। ইভানের সঙ্গে ওমের চেহারার সাদৃশ্য কাজে লাগিয়ে কি কোনওভাবে অলকেশের শাস্তির ব্যবস্থা করতে পারবে মেঘলা? ইভানের সঙ্গে সম্পর্কের বরফ কি গলবে তার? কী হবে মেঘলার ভবিষ্যৎ? দোর্দণ্ডপ্রতাপ অলকেশ স্যান্যালকে কি শাস্তি দিতে পারবে আনন্দ ঠাকুরের আশ্রমে বেড়ে ওঠা মেঘলা? জানতে হলে নজর থাকুক 'সাথী' ধারাবাহিকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget