এক্সপ্লোর

New Serial Update: মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে আসছে নতুন ধারাবাহিক 'স্বয়ংসিদ্ধা'

'Swayamsidha': নতুন ধারাবাহিকের ঘোষণা করা হল বিনোদন চ্যানেল আকাশ আটের তরফে। ১৫ জানুয়ারি থেকে দেখা যাবে 'স্বয়ংসিদ্ধা'। মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিয়াল।

কলকাতা: জনপ্রিয় বিনোদন চ্যানেল 'আকাশ আট' (Aakash Aath) হাজির হচ্ছে নতুন ধারাবাহিক 'স্বয়ংসিদ্ধা' (Swayamsidha) নিয়ে। শ্রী মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে এই ধারাবাহিক। হয়ে গেল আনুষ্ঠানিক ঘোষণা

আকাশ আটে নতুন ধারাবাহিক, 'স্বয়ংসিদ্ধা'

অনিন্দ্য সরকারের পরিচালনায় মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে নতুন ধারাবাহিক। শীঘ্রই শুরু হতে চলেছে এই ধারাবাহিক। শৌভিক মিত্রের চিত্রনাট্য ও  সংলাপ লিখেছেন রাকেশ ঘোষ। 

এক ঝলকে ধারাবাহিকের কাহিনি। ছোটবেলায় অন্যায়ের প্রতিবাদ করায় নিজের গ্রাম ছেড়ে ছোট্ট চণ্ডী, দাদুর সঙ্গে চলে যেতে বাধ্য হয়। চণ্ডীর দাদু একজন স্বাধীনতা সংগ্রামী। দাদুর শিক্ষায় বড় হয়ে ওঠে সে। চণ্ডী পড়াশোনা ও কুস্তি সমস্ত কিছুতেই পারদর্শী। ইংরেজদের বিরুদ্ধে দাদুর লড়াইয়ে চণ্ডী ছিল একজন সৈনিক। ইংরেজদের গুলিতে দাদু মারা গেলে চণ্ডী গ্রামে ফিরে আসে।

গ্রামের মানুষেরা যে কোনও বিপদে চণ্ডীকে পাশে পায়। মেয়েদের শিক্ষা নিয়েই মূলত চণ্ডীর লড়াই। মিশনারীরা বাংলা স্কুল বন্ধ করে মিশনারী স্কুল তৈরি করতে চায়। তাদের বিরুদ্ধে চণ্ডী প্রতিবাদ করে। গ্রামে গ্রামে রটে যায় তার এই সাহসিকতার কথা। জমিদার হরিনারায়ণের কাছে এই সংবাদ এলে নিজের ছেলের সঙ্গে চণ্ডীর বিবাহ দিতে চান তিনি।

কিন্তু চণ্ডী হরিনারায়ণকে শর্ত দেয় গ্রামে মেয়েদের জন্য স্কুল করে দিলে তবেই সে তার ছেলেকে বিয়ে করবে। হরিনারায়ণ রাজি হন। বিয়ের দিন দেখা যায় হরিনারায়ণের ছেলে শিশুসুলভ। বয়স বাড়লেও বুদ্ধির বিকাশ ঘটেনি। হরিনারায়ণের ছেলে গোবিন্দর সারল্য চণ্ডীকে মুগ্ধ করে। বিয়ের পর চণ্ডী শ্বশুরবাড়িতে এলে বুঝতে পারে গোবিন্দকে তার সৎ মা মাধুরি ও ভাই নিবারণ দিনের পর দিন আফিমের নেশা করিয়ে 'পাগল' সাজিয়ে রেখেছে সম্পত্তির জন্য। হরিনারায়ণ তার প্রথম স্ত্রী অর্থাৎ গোবিন্দর মায়ের মৃত্যুর জন্য গোবিন্দকে দায়ী ভাবে, সেই কারণে গোবিন্দর প্রতি কখনওই যত্নশীল হননি। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নিজের স্বামীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কি সক্ষম হবে চণ্ডী? সে কি এক্ষেত্রে হয়ে উঠতে পারবে স্বয়ংসিদ্ধা?

আরও পড়ুন: Nayanthara Movie: সিনেমায় ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ, নয়নতারার বিরুদ্ধে FIR দায়ের

ধারাবাহিরে চণ্ডীর চরিত্রে দেখা যাবে অশ্নি দাসকে। গোবিন্দর চরিত্রে বিশ্ববাসু বিশ্বাস। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন কৌশিক দাস, শ্রেয়সী সামন্ত, দেবনাথ চট্টোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, বাবু দত্ত রায় প্রমুখ। ১৫ জানুয়ারি থেকে এই ধারাবাহিক সোমবার থেকে শনিবার সন্ধ্যা ৭টায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget