এক্সপ্লোর

Nayanthara Movie: সিনেমায় ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ, নয়নতারার বিরুদ্ধে FIR দায়ের

'Annapoorani': ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে দক্ষিণী তারকা নয়নতারার নতুন ছবি 'অন্নপূরণি'। এই সিনেমার বিরুদ্ধে FIR দায়ের করলেন মুম্বইয়ের এক ব্যক্তি। আর কী কী অভিযোগ তাঁর?

নয়াদিল্লি: দক্ষিণের 'লেডি সুপারস্টার' (Lady Superstar) নয়নতারা (Nayanthara) ও জয় (Jai) অভিনীত সাম্প্রতিক ছবি 'অন্নপূরণি' ('Annapoorani') ঘিরে বিতর্ক। অভিযোগ এই ছবি ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে এবং সেই সঙ্গে 'লাভ জিহাদ'-এর মতো বিষয়ের প্রচার করছে। এছাড়াও শ্রীরামকে নিয়ে 'বিতর্কিত মন্তব্য' করা হয়েছে বলেও অভিযোগ দর্শকের একাংশের। মুম্বইয়ে এই ছবির বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর (FIR)। অভিযোগকারীর নাম রমেশ সোলাঙ্কি। 

নয়নতারার 'অন্নপূরণি' ছবির বিরুদ্ধে FIR দায়ের

ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে দক্ষিণী তারকা নয়নতারার নতুন ছবি 'অন্নপূরণি'। এই সিনেমার বিরুদ্ধে FIR দায়ের করলেন মুম্বইয়ের এক ব্যক্তি। 

'অন্নপূরণি: দ্য গডেস অফ ফুড' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা ও জয়। এই ছবি আপাতত দেখা যাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। পরিচালক নীলেশ কৃষ্ণার প্রথম ছবি এটি। রমেশ সোলাঙ্কি একটি বিবৃতি শেয়ার করেছেন এক্স হ্যান্ডলে এবং সেই সঙ্গে পুলিশে অভিযোগও দায়ের করেছেন। তাঁর অভিযোগ এই ছবি 'লাভ জিহাদের প্রচার' করেছে। তাঁর আরও দাবি এই ছবি 'হিন্দু ভাবাবেগে' আঘাত করেছে। 

 

আরও পড়ুন: Yash Birthday: মর্মান্তিক! যশের জন্মদিন উপলক্ষে ফ্লেক্স লাগাতে গিয়ে তড়িদাহত, মৃত ৩ অনুরাগী

ওই ব্যক্তি নয়নতারা, জয়, নীলেশ, প্রযোজক যতীন শেট্টি, আর রবীন্দ্রন ও পুণীত গোয়েঙ্কা, জি স্টুডিওজ চিফ বিজনেস অফিসার শারিক পটেল ও নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষকর্তা মণিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নিজের পোস্টে তিনি জি ও নেটফ্লিক্সকে 'হিন্দুবিরোধী' বলেও সম্বোধন করেছেন। 

প্রসঙ্গত, ২০২৩ সালে শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রাখেন নয়নতারা। অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় তাঁকে। বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে এই ছবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget