এক্সপ্লোর

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বাড়ি ছেড়ে বাপের বাড়ি ফিরে চেয়েছিলেন অভিনেত্রী।  ট্রেনের টিকিটও বুক করেছিলেন তিনি। কিন্তু সেই দিন রাতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।


কলকাতা : মাস কয়েক আগের ঘটনা । অভিনেত্রী ত্বিষা শর্মার আকস্মিক মৃত্যুতে তোলপাড় পড়েছিল বিনোদন দুনিয়ায়। অভিনেত্রীর ঝাঁ-চকচকে জীবনের আড়ালে অন্ধকার দিকটি ক্রমেই সামনে এসেছে। তদন্তে প্রকাশিত হয়েছে ত্বিষার বিবাহিত জীবনের যন্ত্রণার অধ্যায়গুলি। এবার অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। গিরিবালা সিং অবসরপ্রাপ্ত  বিচারক। CBI-এর চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মাত্র ছয় মাসের দাম্পত্য জীবনে ত্বিষাকে অসহ্যকর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মধ্যে থাকতে হয়েছিল। CBI আদালতে  ৩১ পাতার চার্জশিট জমা করেছে। সঙ্গে রয়েছে কয়েকশো পৃষ্ঠার নথি।  ত্বিষার স্বামী বা তাঁর আত্মীয়দের বিরুদ্ধে নিষ্ঠুরতা, আত্মহত্যায় প্ররোচনা এবং অভিন্ন অভিপ্রায় (common intention)-সংক্রান্ত একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে।

CBI-এর ৩১ পাতার চার্জশিটে  ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। তবে তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। ত্বিষা ও সমর্থের মোবাইল ফোন থেকে সম্পূর্ণ ফরেনসিক ডেটা উদ্ধার করেছে সিবিআই। ভোপালে গিরিবালা সিংয়ের বাড়ির CCTV DVR-এর ফুটেজের সম্পূর্ণ ফরেনসিক বিশ্লেষণের জন্য CBI এখনও অপেক্ষা করছে।     

সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে,  মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বাড়ি ছেড়ে বাপের বাড়ি ফিরে চেয়েছিলেন অভিনেত্রী।  ট্রেনের টিকিটও বুক করেছিলেন তিনি। কিন্তু সেই দিন রাতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)-র ৩০ পাতার চার্জশিটে তাঁর মৃত্যুর আগে শেষ কয়েক ঘণ্টার ঘটনাপ্রবাহের প্রতি মিনিটের বিবরণ তুলে ধরা হয়েছে।   চার্জশিটে  স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

মৃত্যুর আগে শেষ কয়েক ঘণ্টায় কী ঘটেছিল? CBI-এর চার্জশিট অনুযায়ী, ১২ মে রাত ৯টা ৩৬ মিনিটে ত্বিষা তাঁর ননদকে একটি WhatsApp মেসেজ পাঠান। বার্তাটি ছিল অত্যন্ত উদ্বেগজনক। সেখানে তিনি তাঁর স্বামীকে পরের দিন তাঁর মৃতদেহের অবশিষ্টাংশ সংগ্রহ করতে বলার কথা জানান এবং বলেন, তিনি এই মুহূর্তে শান্তিতে মরতে চান। এর মাত্র চার মিনিট পর, রাত ৯টা ৪০ মিনিটে CCTV ফুটেজে তাঁকে  একাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখা যায়। এরপর তিনি ছাদের দিকে যান বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। রাত ৯টা ৪১ মিনিটে বাবাকে ফোন করেন । CBI-এর দাবি, ফোনে তিনি কাঁদছিলেন এবং জানান, তাঁর স্বামী সমর্থ অত্যন্ত আক্রমণাত্মক ও হিংস্র আচরণ করছেন। তিনি ভয় পাচ্ছেন বলেও জানান এবং বাবা-মাকে যত দ্রুত সম্ভব তাঁর কাছে আসতে বলেন। প্রায় রাত ১০টা ৫ মিনিটে মাকেও ফোন করেন তিনি।  সেই ফোনেও তিনি সমর্থের  আচরণের কথা জানান। কিছুক্ষণ পর ফোনটি কেটে যায়। এর প্রায় ১৮ মিনিট পর, রাত ১০টা ২৩ মিনিটে CCTV ফুটেজে সমর্থ সিং এবং তাঁর মা গিরিবালা সিংকে ছাদের দিকে যেতে দেখা যায় । পরে ত্বিষাকে নিচে নিয়ে আসা হয় এবং দ্রুত AIIMS Bhopal-এ নিয়ে যাওয়া হয়। রাত ১০টা ৫৫ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ত্বিষা ‘Miss Pune’ র খেতাব জিতেছিলেন। অভিনয় জগতেও কাজ করেছিলেন তিনি। পরবর্তীতে কর্পোরেট ক্ষেত্রে কাজ শুরু করেন।২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে সমর্থ সিংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্পর্কের পর একই বছরের ৯ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়। CBI-এর দাবি, বিয়ের পর সমর্থ বারবার তাঁকে মানসিকভাবে নির্যাতন করতেন। তাঁর সঙ্গে অবমাননাকর ভাষায় কথা বলা এবং  চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেন। তদন্তকারী সংস্থার আরও দাবি, স্বামীর আচরণ নিয়ে তিনি যখন তাঁর শাশুড়ি গিরিবালা সিংয়ের কাছে অভিযোগ করতেন, তখন তিনি ছেলের আচরণের বিরোধিতা না করে তাঁকে সমর্থন করতেন । 

CBI-এর মতে, এই ধরনের আচরণ দীর্ঘ সময় ধরে চলেছিল এবং এর ফলে অভিনেত্রী মানসিক   চাপের মধ্যে ছিলেন। CBI জানিয়েছে, টুইশা এবং সমর্থের মোবাইল ফোন থেকে ফরেনসিক ডেটা পুরোপুরি এখনও পাওয়া যায়নি। একইভাবে গিরিবালা সিংয়ের ভোপালের বাড়ির CCTV DVR-এর ফুটেজের সম্পূর্ণ ফরেনসিক এক্সট্রাকশনও এখনও বাকি।সব মিলিয়ে এই মৃত্যু ঘিরে একাধিক গুরুতর প্রশ্নের উত্তর পাওয়া এখনও বাকি। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget