এক্সপ্লোর

Unknown facts about Arijit Singh: একসময় অবসর পেতেন না চুল-দাড়ি কাটারও, গান ছাড়া, ক্যামেরার কাজেও দক্ষ অরিজিৎ!

Arijit Singh News: গানের রিয়্যালিটি শো-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। তখনই হয়তো দর্শকের কানে লেগে গিয়েছিল তাঁর গলার মাদকতা

কলকাতা: তিনি বলিউডের প্রথম সারির সঙ্গীতশিল্পী। বাঙালি এই শিল্পী প্রথম খ্যাতির দুনিয়ায় পা রেখেছিলেন 'হাই স্কুল মিউজিক্যাল ২' (High School Musical 2)-এর হাত ধরে। বলিউডের শীর্ষে ওঠার পথটাও নেহাৎ সহজ ছিল না তাঁর জন্য। দীর্ঘ প্রচেষ্টা.. নিজেকে ঘষামাজা আর দাঁতে দাঁত চেপে চেষ্টাই তাঁকে এনে দিয়েছে সাফল্য। তিনি অরিজিৎ সিংহ (Arijit Singh)। 

অরিজিতের গলা প্রথম শোনা গিয়েছিল 'হাই স্কুল মিউজিক্যাল ২'-তে। শঙ্কর এহসান-লয় (Shankar-Ehsaan-Loy) -এর কম্পোজ করা একটি গান গেয়েছিলেন তিনি। এর আগে অবশ্য গানের রিয়্যালিটি শো-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। তখনই হয়তো দর্শকের কানে লেগে গিয়েছিল তাঁর গলার মাদকতা। এরপরেও অবশ্য মসৃণ ছিল না অরিজিতের সফর। যথেষ্ট ভাঙাগড়ার মধ্যে দিয়েই যেতে হয়েছে তাঁকে। 'মার্ডার ২' (Murder 2) ছবিতে তাঁর গলায়, 'দিল সামাল যা জরা.. ফির মোহব্বত করনে চলা হ্যায় তু' -তে 'দিল' সামলাতে পারেননি অনেকেই। সেটাই ছিল অরিজিৎ সিংহের বলিউড ডেবিউ। 

এরপরে অবশ্য বলিউড ফেরায়নি এমন এক বাঙালি প্রতিভাকে। যেখানেই সুযোগ পেয়েছেন অরিজিৎ, প্রমাণ করে দিয়েছেন তিনিই সেখানে সেরা। তাঁর গলার মাদকতায় ভেসেছে সবাই। তবে এক তো গেল সঙ্গীত প্রতিভার কথা। মঞ্চ, মাইক, স্টুডিওর বাইরেও অবাক মানুষ অরিজিৎ। এক্কেবারে মাটির কাছাকাছি জীবনযাপন করতে ভালবাসেন তিনি। গানের পাশাপাশি, ক্যামেরার কাজ, সাইক্লিং করতে ভালবাসেন অরিজিৎ। গল্পের বইও তাঁর ভীষণ প্রিয়। 

নিজের গাড়িতে নয়, সাধারণ যানবাহনে সফর করা অরিজিতের প্রিয়। তবে স্টারডমের প্রভাবে সবসময় হয়ে ওঠে না সেই সুযোগ। নিজের বাড়ির পাড়ায় থাকলেই অরিজিৎ বেরিয়ে পড়েন নিজের স্কুটি নিয়ে। তখন তাঁকে মনে হয় এক্কেবারে পাড়ার ছেলে। সাদামাটা পোশাকে, সাধারণ জীবনযাপন করা অরিজিৎকে দেখলে মনেই হবে না তিনি বলিউডের অন্যতম সেরা গায়ক। 

একসময় লম্বা চুল-দাড়িতে দেখা যেত অরিজিৎকে। অনেকেই ভেবেছিলেন নিজের লুক পরিবর্তন করতে চাইছেন তিনি। তবে একটি সাক্ষাৎকারে অরিজিৎ জানিয়েছিলেন, লুক পরিবর্তন নয়, হামেশাই নাকি তিনি চুল-দাড়ি কাটার সময়ই পান না। তিনি এও বলেছিলেন, তাঁকে যে কতটা খারাপ দেখায়.. তা নিয়ে ভাবারও ফুরসত নেই তাঁর। 

নিজের ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেছেন অরিজিৎ। তবে এর আগেও বিবাহিত সম্পর্কে ছিলেন এই জনপ্রিয় গায়ক। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই ছোটবেলার বন্ধুকে বিয়ে করেছিলেন অরিজিৎ। এখন তাঁদের সুখী দাম্পত্য। 

আরও পড়ুন: Sourav at Sourav's Wedding: সৌরভকে দেখেই বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে পড়ছিলেন সৌরভ! শেষমেশ...

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget