এক্সপ্লোর

Sourav at Sourav's Wedding: সৌরভকে দেখেই বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে পড়ছিলেন সৌরভ! শেষমেশ...

Sourav Ganguly at Sourav Das's Wedding: এই বিয়েবাড়িতে টলিউডের অন্যান্য অতিথি অভ্যাগতদের সঙ্গে হাজির হয়েছিলেন 'মহারাজ'-ও

কলকাতা: ইডেন গার্ডেন্সে কোনও ম্যাচ হলেই হাজির হয়ে যেতেন দর্শনা বণিক (Darshana Banik)। ভারতের ম্যাচ হোক বা আইপিএল..  কর্পোরেট বক্সের ব্যালকনিতে দেখা মিলত ক্রিকেটপ্রেমী এই নায়িকার। আর তাঁর জীবনের বিশেষ এই দিনে, অতিথি হিসেবে হাজির রইলেন ২২ গজেরই এক কিংবদন্তি। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

১৫ ডিসেম্বর, গতকাল সাত পাকে বাঁধা পড়েছেন সৌরভ দাস (Sourav Das) ও দর্শনা। এই বিয়েবাড়িতে টলিউডের অন্যান্য অতিথি অভ্যাগতদের সঙ্গে হাজির হয়েছিলেন 'মহারাজ'-ও। 'দাদা' কে দেখেই বিয়ের পিঁড়ি থেকে উঠে পড়তে যান অভিনেতা সৌরভ। আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় এতটাই কাছের মানুষ যে তিনি বিয়েবাড়িতে আসতেই স্বভাবচিত উচ্ছ্বাস দেখিয়ে ফেলেন খোদ বরই। আর তাঁকে নিরস্ত করেন সৌরভ খোদ। বলেন.. 'বিয়ের পিঁড়ি থেকে উঠতে নেই। বিয়েটা সেরে নে, আমি আছি।' এরপরে মঞ্চে গিয়ে দর্শনার সঙ্গে কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যারপরনাই খুশি দেখায় অভিনেত্রীকে। বারে বারে ধন্যবাদ জানান 'দাদা'-কে বিয়েতে আসার জন্য। 

নিজেরাই প্রকাশ্যে এনেছিলেন বিয়ের খবর.. আর তারপরে এই জুটি নিয়ে অনুরাগীদের উৎসাহ ছিল তুঙ্গে। সামাজিক রীতিনীতি মেনেই বিয়ে করেছেন তাঁরা। এদিন বিয়েবাড়িতে বরযাত্রীর সঙ্গে জনপ্রিয় বলিউডের গান 'জামাল কুদু'-র (Jamal Kudu) তালে নাচ করতে করতে আসেন সৌরভ। তাঁর স্বভাবচিত উচ্ছ্বলতা দেখা যাচ্ছিল যেন প্রত্যেক পদেই। যাঁরা অভিনেতাকে কাছের থেকে চেনেন, তাঁরা জানেন সৌরভ ব্যক্তিগত জীবনেও ভীষণ জমাটি মানুষ। বরবেশে সেজেও তাঁর সেই নাচের তালে পা মেলানো, হাসি, কথা নজর কাড়ল সবার। এদিন বিয়ের সাবেকি ধুতি পাঞ্জাবির সঙ্গে একটু ভরাট কাজের সাবেকি লাল শাল নিয়েছিলেন সৌরভ যা তাঁর সাজের মধ্যে নজর কাড়ছিল। মুকুটেও ছিল অন্যরকম স্টাইল।

অন্যদিকে, এক্কেবারে লাল বেনারসি, সোনার গয়নায় সাবেকি সাজে সেজেছিলেন দর্শনা। তাঁর বেনারসিতে ছিল সোনার জল করা কাজ। মায়ের স্মৃতি মনে করে কানে মায়েরই দেওয়া ভারি দুল পরেছিলেন দর্শনা। সোলার মুকুটে দর্শনাকে অপূর্ব দেখাচ্ছিল। এদিন পায়ে হেঁটেই সাত পাকে ঘোরেন দর্শনা। আংটি দিয়ে দর্শনার সিঁথিতে সিঁদুর পরান সৌরভ। আর এই সবকিছুর মধ্যে যা নজর কাড়ল, তা হল নববধূ ও বরের রসায়ন। 

আরও পড়ুন: Sourav-Darshana Marriage Menu: সাবেকি বিয়ের মেনুতে বাঙালিয়ানার ছোঁয়া.. সৌরভ-দর্শনা কী কী আয়োজন করেছিলেন অতিথিদের জন্য?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget