এক্সপ্লোর

Uorfi Javed: 'আমি পরিচিত, কিন্তু জনগণের সম্পত্তি নই', বিমানে হেনস্থার ঘটনা নিয়ে সরব উরফি

Uorfi Javed Faces Harassment: ইকোনমি ক্লাসে করে মুম্বই থেকে গোয়া সফর করছিলেন উরফি। আর সেখানেই এক ব্যক্তি হঠাৎ করে তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ইঙ্গিত করতে থাকে ও অকথ্য ভাষায় কথা বলতে থাকে

মুম্বই: তাঁর পোশাক নির্বাচনের অভিনবত্বের জন্য সবসময়েই খবরের শিরোনামে থাকেন তিনি। পাপারাৎজিদের সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছড়িয়ে পড়ে তাঁর ছবি। তিনি উরফি জাভেদ (Uorfi Javed)। তিনি মানেই যেন সোশ্যাল মিডিয়া সেনসেসন, ভাইরাল। সম্প্রতি, মুম্বই থেকে গোয়া সফর করছিলেন তিনি। আর সেখানেই, বিমানে একটি অপ্রিয় ঘটনার শিকার হন উরফি। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথা শেয়ার করে নিয়েছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে ঘটনার কথাও লিখেছেন। ইকোনমি ক্লাসে করে মুম্বই থেকে গোয়া সফর করছিলেন উরফি। আর সেখানেই এক ব্যক্তি হঠাৎ করে তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ইঙ্গিত করতে থাকে ও অকথ্য ভাষায় কথা বলতে থাকে। উরফি প্রতিবাদ করায় ওই ব্যক্তির বন্ধুরা বলেন, ও মদ্যপ।

এই ঘটনায় বিস্তারিত বিবৃতি করে উরফির উপলদ্ধি, 'কোনও মানুষ মদ্যপ হলে সে মেয়েদের অসম্মান করার অধিকার পেয়ে যায় না। আমি পাবলিক ফিগার হতে পারি কিন্তু পাবলিক প্রপার্টি নই (আমি জনগণের মধ্যে পরিচিত মুখ হতে পারি কিন্তু জনগণের সম্পত্তি নয়)। উরফির এই প্রতিবাদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। তবে উরফি এই ঘটনায় আইনত কোনও পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়নি। 

Uorfi Javed: 'আমি পরিচিত, কিন্তু জনগণের সম্পত্তি নই', বিমানে হেনস্থার ঘটনা নিয়ে সরব উরফি

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন উরফি। তাঁর অভিনব ধরনের পোশাকের সঙ্গে এতদিনে সকলেই প্রায় পরিচিত। তবে এবার শুধু পোশাকই নয়, উরফির কানের দুল কাড়ল বিশেষ নজর। বেশ কয়েকটা ছবি পোস্ট করে উরফি লেখেন, 'এখন টমেটোই হচ্ছে সোনা'। তাঁর পোস্টের একটি ছবিতে দেখা গেল কানে ঝুলিয়েছেন টমেটোর দুল, সঙ্গে কামড় বসাচ্ছেন কাঁচা টমেটোয়।  এরপর একটি ভিডিও পোস্ট করেন তিনি। প্রসঙ্গত, তাঁর পোস্টের শেষ দুটো স্লাইডে তিনি দুটো প্রতিবেদনের ছবি অ্যাটাচ করেছেন। তার প্রথমটায় দেখা যাচ্ছে সুনীল শেট্টির 'কম টমেটো খাওয়া'র খবর। পরেরটা মহারাষ্ট্রের এক কৃষকের খবর যিনি টমেটো বিক্রি করে কোটিপতি হয়েছেন।  উরফির নতুন এই স্টাইল বেশ সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। এক নেটিজেন লেখেন, 'উরফির আর্টওয়ার্কের কোনও জবাব নেই।' অপর একজন লেখেন, 'টমেটো দিয়ে পোশাক বানিয়ে ফেলুন উরফি ম্যাম'। কেউ কেউ তো আবার বিস্ময় প্রকাশ করেছেন যে টমেটোর দাম কি কমে গেল ফের!

 

সেরা শিরোনাম

Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget