এক্সপ্লোর

Uttam Kumar Death Anniversary: প্রয়াণদিবসে উত্তমকুমারের বাড়িতে অবারিত দ্বার, প্রতিবছর ভিড় জমান অনুরাগীরা

ABP Exclusive: যাঁর চলে যাওয়ার দিনটায় আজও মনখারাপ থাকে বাঙালির.. তাঁর নিজের বাড়িতে কেমন করে কাটে এই দিনটা?  

কলকাতা:  রাত পেরোলেই তাঁর চলে যাওয়ার দিন। বাংলা চলচ্চিত্রের কোহিনুরকে হারিয়ে ফেলার দিন ২৪ জুলাই। ৪৩ বছর পেরিয়ে গেল মহানায়কের মৃত্যুর, কিন্তু তাঁর সম্মোহনে আজও আচ্ছন্ন, মোহমুগ্ধ আপামর বাঙালি। তিনি উত্তমকুমার। যাঁর চলে যাওয়ার দিনটায় আজও মনখারাপ থাকে বাঙালির.. তাঁর নিজের বাড়িতে কেমন করে কাটে এই দিনটা?  

২৪ জুলাই দিনটায় ভবানীপুরের বাড়িতে বিশেষ কোনও আয়োজন করা হয় না। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবিপি লাইভকে (ABP Live) বলছেন, 'দাদুর মৃত্যুদিন বলে বাড়িতে তেমন কোনও বিশেষ আয়োজন করা হয় না। কেবল আমাদের বাড়ির দরজা এই দিনটায় খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। নিজের ঘরে দাদুর ছবি রাখা নয়...অনুরাগীরা আজও এই দিনটায় এসে ভিড় জমান। ছোট থেকে এই রীতিই আমি দেখে আসছি।'

ছোটবেলায় এই দিনটায় বিশেষ কোনও আয়োজন দেখেছেন অভিনেতা? গৌরব বলছেন, 'এখন তো এই দিনটায় শ্যুটিংই থাকে। তবে ছোটবেলায় মনে আছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আয়োজন হত। সেখানে বাবা বা ছোড়দাদুর সঙ্গে গিয়েছি। এছাড়া এই দিনটায় বিশেষ কোনও আয়োজন হয় না। তবে, সাধারণ মানুষের জন্যই দরজা খুলে দেওয়া হয় এই দিনটায়।'

২৪ জুলাই, উত্তমকুমারের প্রয়াণদিবসের ৪৩ বছর। আজও বাঙালি মজে তাঁর হাসির মায়ায়, অভিনয়ের মায়াজালে। আর উত্তমকুমারের নায়িকা.. সাবিত্রী চট্টোপাধ্যায়? ৪৩ বছরও তাঁকে বিশ্বাস করাতে পারে না, উত্তমকুমার নেই। এবিপি লাইভকে মহানায়ককে নিয়ে কথা বলতে গিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায়ের গলায় ঈষৎ অবিশ্বাস, ঈষৎ হতাশাও। অভিনেত্রী বলছেন, 'আমি উত্তমকুমারের মৃত্যুকে বিশ্বাস করি না। বিশ্বাস করি না উনি নেই। আর যাঁর মৃত্যুকেই বিশ্বাস করি না, তাঁর স্মৃতিচারণা কী করে করব! আমার কাছে ও এখনও উনি জীবন্ত। ইন্ডাস্ট্রিকে উনি যা দিয়ে গিয়েছেন, তাতে এখনও কারও পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়, যে উনি আর নেই।'

মঞ্চ থেকে শুরু করে রুপোলি পর্দা, সফল অভিনয়, নিখুঁত রসায়নে বার বার দর্শকদের মনজয় করেছে তাঁদের জুটি। সহ-অভিনেতা উত্তমকুমারের কোন শিক্ষা সাবিত্রীর জীবনে আজও সবুজ? অভিনেত্রী বলছেন, 'ফ্লোরে ২ জনই ২ জনকে শিখিয়েছি। আলাদা করে বেছে নেওয়া অসম্ভব। আর ওই যে.. যাঁর মৃত্যুকেই বিশ্বাস করি না তাঁর স্মৃতি নিয়ে কিছু বলা যায় না। যদি আপনার মনে হয় উত্তমকুমার নেই, ওঁর যে কোনও একটা ছবি দেখে নেবেন। দেখবেন উনি সঙ্গে সঙ্গে জীবন্ত হয়ে গিয়েছেন আপনার চোখে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget