এক্সপ্লোর

Mukesh Khanna Attacks Sharmila Tagore: ‘বন্দেমাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে ব্যক্তিগত আক্রমণ ‘শক্তিমানে’র, বললেন, ‘আয়েশা বেগম…’

Vande Mataram Row: ‘বন্দেমাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে এবার আক্রমণ মুকেশ খন্নার। ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ।

মুম্বই: ‘বন্দেমাতরম’ বিতর্কে এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ ‘শক্তিমান’-খ্যাত মুকেশ খন্না। ‘বন্দেমাতরম’ পুরো গাওয়া নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন অভিনেত্রী তথা ঠাকুরবাড়ির সদস্যা শর্মিলা। সেই নিয়ে এবার তাঁকে আক্রমণ করলেন মুকেশ। ভিন্ ধর্মে বিয়ে করা নিয়ে শর্মিলাকে খোঁচা দিলেন তিনি। (Vande Mataram Row)

‘বন্দেমাতরম’ পুরো গাওয়া নিয়ে শর্মিলার মন্তব্যের বিরোধিতা করেছেন মুকেশ। তাঁর কথায়, “উনি নিজের বোঝাপড়া থেকে ওই কথা বলেছেন। জানি না কেন বলেছেন ওসব। হতে পারে নিজের মতামত জানিয়েছে। অন্য ধর্মের মানুষ বুঝবেন না, বা গ্রহণ করবেন না বলেছেন উনি।” (Mukesh Khanna Attacks Sharmila Tagore)

আরও পড়ুন: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজের সুযোগ, টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?

তবে শর্মিলার মতামতের বিরোধিতা করেই থামেননি মুকেশ। ব্যক্তিগত জীবন নিয়েও শর্মিলাকে আক্রমণ করেন তিনি। বলেন, “বিয়ের পর কি উনি ইসলামের অস্তিত্ব বুঝতে পারলেন? বেগম হওয়ার পর কি বুঝলেন যে মুসলিমরা অন্য ধর্মকে অনুসরণ করে? আপনি বিয়ের জন্য আয়েশা বেগম হয়েছেন। আয়েশা বেগমের মতোই কথা বলছেন আপনি। আমি অবাক যে গোটা জীবন হিন্দুধর্ম নিয়ে বেঁচে থাকার পর হঠাৎ করে অন্য ধর্মের প্রতি উদ্বেগ জন্মাল।”

শর্মিলা যে বাঙালি পরিবারের মেয়ে, তাও তুলে ধরেন মুকেশ। তাঁর কথায়, “আপনি বাংলায় বড় হয়েছেন, যেখানে বড় করে কালীপুজো হয়।  বাঙালি সংস্কৃতিতে বড় হয়েছেন, বাংলা ছবি দেখে বড় হয়েছেন। এখন কেন আপনার মনে হল যে অন্য ধর্মের মানুষ গ্রহণ করবে না?”

আরও পড়ুন: একবছরে ১৭০০ কোটি টাকা ডোনেশন পেয়েছে ৬ রাজনৈতিক দল, জাতীয় দলগুলির চেয়ে ঢের বেশি, এতদিন নামই শোনেনি কেউ

‘বন্দেমাতরমে’ হিন্দু দেবদেবীর নাম রয়েছে বলেই মুসলিমদের তাতে আপত্তি বলে মানতে নারাজ মুকেশ। তাঁর দাবি, মুসলিমরা একেশ্বেরর সামনে নত হওয়ার শিক্ষা পেয়েছেন বলেই এত উদ্বেগ বিষয়টি নিয়ে। তাঁর কথায়, “এই আপত্তি আজকের নয়। যুক্তি দেওয়া হয় যে, শুধু খোদার সামনে নত হতে পারেন তাঁরা। তাই আর কারও সামনে নত হবেন না।”

যদিও শর্মিলাকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন মুকেশ, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছেন। এর আগে ‘বন্দেমাতরম’ বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে শর্মিলাকে বলতে শোনা যায়, ““আমার মনে হয়, বহু ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, যাঁরা বহু দেবদেবীর পরিবর্তে একেশ্বরবাদে বিশ্বাসী। ‘বন্দে মাতরমে’র একটি স্তবকে অনেক দেবদেবীর উল্লেখ রয়েছে। যাঁরা একেশ্বরবাদে বিশ্বাসী, তাঁদের জন্য ‘বন্দে কালী’, ‘বন্দে দুর্গা’ বলাটা কঠিন। তাই ভারতের সমস্ত ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনা করলে, গানটির প্রথম দুটি স্তবকই সবচেয়ে উপযুক্ত।” সেই নিয়ে শর্মিলাকে আক্রমণ করেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতও।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget