এক্সপ্লোর

Jug Jugg Jeeyo: মুক্তির দিনই অনলাইনে ফাঁস বরুণ-কিয়ারার 'যুগ যুগ জিও'

Jug Jug Jeeyo: মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল 'যুগ যুগ জিও'। বিনামূল্যে দেখা যাচ্ছে একাধিক মাধ্যমে।

মুম্বই: আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ধর্মা প্রোডাকশনসের বহু প্রতীক্ষিত ছবি 'যুগ যুগ জিও' (Jug Jug Jeeyo)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধবন (Varun Dhawan) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অনিল কপূর (Anil Kapoor) এবং নীতু কপূরকে (Neetu Kapoor)। মাল্টি স্টারার এই ছবিকে ঘিরে নির্মাতাদের প্রত্যাশা অনেক। দর্শকেরাও ইতিমধ্যেই এই ছবিকে 'হিট' তকমা দিয়েছেন। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল 'যুগ যুগ জিও'। বিনামূল্যে দেখা যাচ্ছে একাধিক মাধ্যমে।

অনলাইনে ফাঁস 'যুগ যুগ জিও'-

দীর্ঘ প্রতীক্ষার পর আজ মুক্তি পেয়েছে 'যুগ যুগ জিও'। ছবি মুক্তির আগে দেশজুড়ে প্রচার চালিয়েছেন তারকারা। মাত্র কয়েকদিন আগেই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বরুণ ধবন ও কিয়ারা আডবাণী। এছাড়াও বরুণ - কিয়ারাকে প্রশংসায় ভরিয়ে দেন নীতু কপূর। ট্রেলার, টিজার ও এই ছবির একাধিক গান মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। আর তা দেখে দর্শকেরা ইতিমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল 'যুগ যুগ জিও'। একদিকে যখন ছবি বক্স অফিসে সাফল্য পাওয়ার আশা করছে, তখন প্রথম দিনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় তা ছবির ব্যবসায় প্রভাব ফেলবে বলেই আশঙ্কা ট্রেড অ্যানালিস্টদের।

আরও পড়ুন - Hera Pheri 3: 'হেরা ফেরি ৩' আসার খবর পেতেই নেট দুনিয়ায় মজাদার মিমের বন্যা

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, একাধিক ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে 'যুগ যুগ জিও'। শুধু তাই নয়, এইচ ডি কোয়ালিটির ছবি ফাঁস হয়েছে অনলাইনে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ছবির ব্যবসায় ব্যাপক প্রভাব পড়েছে। সংক্রমণ কাটিয়ে সিনেমা হল খুললেও ভালো ব্যবসা করতে পারেনি বহু ছবি। 'বচ্চন পাণ্ডে', 'পৃথ্বীরাজ', 'ধকড়' এবং আরও বেশ কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যদিও মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত দুর্দান্ত ব্যবসা করেছে কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া টু'। এই পরিস্থিতিতে মুক্তির দিনই অনলাইনে ছবি ফাঁস হওয়ার ঘটনায় আশঙ্কা প্রকাশ ট্রেড অ্যানালিস্ট থেকে নির্মাতাদের।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget