এক্সপ্লোর

পালঘরকাণ্ড 'ভীষণ উদ্বেগজনক', ট্যুইটারে উষ্মাপ্রকাশ জাভেড, রবিনা, সোনাক্ষীর

পালঘরকাণ্ডের আঁচ এবার টিনসেল টাউনে। পালগড়ে গণপিটুনিতে ২ সাধু সহ ৩ জনের মৃত্যুতে এবার মুখ খুললেন বলি তারকারা। 'পালঘরকাণ্ড নিয়ে বিব্রত ' জাভেদ আখতার, রবীনা টন্ডন, সোনাক্ষী সিংহ, রবি কিষণ। টুইটার পোস্টে উষ্মাপ্রকাশ করলেন তারকারা।

মুম্বই: পালঘরকাণ্ডের আঁচ এবার টিনসেল টাউনে। পালগড়ে গণপিটুনিতে ২ সাধু সহ ৩ জনের মৃত্যুতে এবার মুখ খুললেন বলি তারকারা। 'পালঘরকাণ্ড নিয়ে বিব্রত ' জাভেদ আখতার, রবীনা টন্ডন, সোনাক্ষী সিংহ, রবি কিষণ। টুইটার পোস্টে উষ্মাপ্রকাশ করলেন তারকারা। গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের পালঘরে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয় তিনজনকে। দুজন সাধু সমেত তিনজন সুরাত যাচ্ছিলেন তাঁদের গুরুজির শেষকৃত্যে সামিল হতে। কিন্তু গুজরাত সীমান্তে তাঁদের গাড়ি থামিয়ে বলা হয় ফিরে যেতে। কিন্তু তাঁরা সেকথা না শুনে পালঘরের কাছে একটি গ্রামের ভিতরের রাস্তা ধরে গন্তব্যের দিকে এগতে থাকেন। কিন্তু তাঁরা গন্তব্যে পৌঁছতেই চোর সন্দেহে গাড়ি ঘিরে ধরে মারমুখী জনতা। শুরু হয় গাড়ির ওপর হামলা। জনতার মধ্যে ছিল গ্রামবাসীরাও। পাথর ছুঁড়ে মারতে মারতে গাড়িটা উল্টে দেয় তারা। তখনই বন দপ্তরের এক কর্তা ঘটনাটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসে। তাদের গাড়িতে তুলে ওই তিনজনকে নিরাপদে সরানোর চেষ্টা করে। কিন্তু মারমুখী জনতা তখন নিয়ন্ত্রণের বাইরে। তারা পুলিশের গাড়িকেও হামলার টার্গেট করে। পুলিশ পিছু হটে। পুলিশকে কাবু করে ফেলে উন্মত্ত জনতা।  লাঠি, রড, পাথরের ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনজনের। ঘটনার তীব্র নিন্দা করে জাভেদ আখতার টুইট করেন। তিনি লিখেছেন, 'যারা এই পাশবিক, নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের অপরাধ কোনওভাবেই ক্ষমা যোগ্য না। সবার উপযুক্ত শাস্তি পাওয়া উচিত।'
পালঘরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বলি অভিনেত্রী রবিনা টন্ডন। সেই সঙ্গে এই ঘটনা 'ভীষণ উদ্বেগজনক' বলেও ব্যাখ্যা করেন তিনি।
পালঘরকাণ্ডের নিন্দা করে মৃত সাধুদের ছবি পোস্ট করে টুইট করেন রবি কিষণ।
'পালঘরকাণ্ডে মানবতা প্রশ্নের মুখে। এসময় আমাদের একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্য করা উচিত। এই কঠিন সময়ে এই খবর উদ্বেগজনক। আশা করি বিচার হবে।' মন্তব্য অভিনেত্রী সোনাক্ষী সিংহর।
পালঘর সাধু হত্যাকাণ্ডে ইতিমধ্যেই ৫ প্রধান অভিযুক্ত সহ ১১০ জনকে  গ্রেফতার করা হয়েছে।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget