এক্সপ্লোর

Vicky-Katrina wedding: ভাইরাল আমন্ত্রিত অতিথিদের জন্য ভিকি-ক্যাটরিনার 'ওয়েলকাম নোট', কী লেখা তাতে?

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়েতে হাজির থাকা অতিথিদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম কানুন। কী কী করতে পারবেন না তাঁরা, তা উল্লেখ করা 'ওয়েলকাম নোট'-এ। সোশ্যাল মিডিয়ায় যা ইতিমধ্যেই ভাইরাল।

মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে নিয়ে উচ্ছ্বসিত নেট দুনিয়া। বলিউডের হাই ভোল্টেজ বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি তথ্য জানতে আগ্রহী নেট নাগরিকরা। যতই নিজেদের বিয়ের খবর নিয়ে মুখ বন্ধ রাখুন না কেন দুই তারকা এবং তাঁদের পরিবারের সদস্যরা, বিভিন্ন সূত্র থেকে ভিকি-ক্যাটরিনার বিয়ের নানা তথ্য পাওয়া যাচ্ছে। কখনও কোনও ছবিতে জুটি বেঁধে দেখা যায়নি তাঁদের। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে রিয়েল লাইফে বিয়ের পর রিল লাইফেও জুটি বাঁধতে দেখা যাবে দুই তারকাকে। 

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়েতে (Vicky Katrina Wedding) হাজির থাকা অতিথিদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম কানুন। যেমন তাঁরা মোবাইল ফোন নিয়ে বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না, ছবি তুলতে পারবেন না, লোকেশন শেয়ার করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি। ইতিমধ্যেই ঘনিষ্ঠ সূত্রে এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য ভিকি-ক্যাটরিনার 'ওয়েলকাম নোট'। তাতে লেখা রয়েছে, 'অবশেষে আপনারা এসে পৌঁছে গিয়েছেন। আমরা আশা করছি জয়পুর থেকে রণথম্বোর যাওয়ার রোড ট্রিপ আপনারা উপভোগ করবেন। অনুগ্রহ করে আশেপাশের গ্রাম এবং রাস্তা দেখতে দেখতে এই যাত্রা আপনারা উপভোগ করুন যা আমরা দুজনে মিলে আপনাদের দিতে চাইছি।'

আরও পড়ুন - Vicky-Katrina Wedding: বিয়ের পর কোন ছবিতে জুটি বেঁধে দেখা যাবে ভিকি-ক্যাটরিনাকে?

'ওয়েলকাম নোট'-এ আরও লেখা রয়েছে, 'আরাম করে বসে এই দুর্দান্ত মজাদার অ্যাডভেঞ্জার উপভোগ করুন। আমরা আপনাকে অনুরোধ করছি যে, দয়া করে নিজেদের মোবাইল ফোনগুলি নিজেদের নিজেদের হোটেলের ঘরেই রেখে আসবেন এবং অনুষ্ঠানের যেকোনও ছবি তোলা কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট করা থেকে নিজেদের বিরত রাখবেন। আমরা আপনাদের সঙ্গে সাক্ষাতের আর অপেক্ষা করতে পারছি না।' সূত্রের খবর অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ আত্মীয়, পরিবারের সদস্যরা এবং বলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু তারকাসহ ভিকি-ক্যাটের বিয়েতে হাজির থাকতে চলেছেন প্রায় ১২০জন অতিথি।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget