এক্সপ্লোর

Vicky Kaushal: হুইল চেয়ারে বসেই নাচার চেষ্টা, চোখে পড়তেই কিশোরের সামনে বসে পড়লেন ভিকি!

Vicky Kaushal News: আগামী ২ জুন মুক্তি পাবে সারা-ভিকির নতুন ছবি 'জ়রা হটকে জ়রা বাঁচকে' (Zara Hatke Zara Bachke)। আর এই ছবি মুক্তির আগেই আজমের শরিফে প্রার্থনা করতে গিয়েছিলেন বলিউডের এই দুই নায়ক নায়িকা

মুম্বই: মাঝে মাঝে তিনি যেন ভুলেই যান, তিনি বলিউডের নায়ক। তারকাদ্যুতি ভুলে তিনি মিশে যান সাধারণের সঙ্গে, মুহূর্তে জয় করে নেন মানুষের মন। আর আজ, সোশ্যাল মিডিয়ায় তিনি যে ভিডিওটি শেয়ার করে নিয়েছেন, সেখানে যেন ভিকি কৌশল (Vicky Kaushal) নয়, পাঞ্জাবি গানের নাচে মজেছেন এক কিশোর। 

সামনেই মুক্তি পাচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খান (Sara Ali Khan)-এর নতুন ছবি 'জ়রা হটকে জ়রা বাঁচকে' (Zara Hatke Zara Bachke)। আর সেই ছবির প্রচারেই ক্যামেরাবন্দি হল এক আবেগের মুহূর্ত। ভিকি যে পাঞ্জাবি গান ভালবাসেন, তা অজানা নয় তাঁর কোনও অনুরাগীরই। বিভিন্ন সময়, বিভিন্ন অনুষ্ঠানে তিনি জানিয়েছেন তাঁর পাঞ্জাবি গানের প্রতি ভালবাসার কথা। আর, ছবির প্রচারে এসে একটি বাচ্চার সঙ্গে পাঞ্জাবি গানের তালে মেতে উঠলেন নায়ক। বিশেষভাবে সক্ষম সেই কিশোরের হুইল চেয়ারের সামনেই হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপরে তার সঙ্গে জুড়ে দিলেন নাচ। সেই শিশুও দিব্যি তাল মেলালেন ভিকির সঙ্গে। অসমবয়সী দুজনের সঙ্গতে যেন সবাই আবেগে ভাসলেন। পাশে ছিলেন সারাও। তিনিও বসে পড়েছিলেন ওই কিশোরের চেয়ারের পাশেই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে নিয়েছেন ভিকি নিজেই। আর কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা যাচ্ছে, মানুষের ভালবাসার বার্তা।

আগামী ২ জুন মুক্তি পাবে সারা-ভিকির নতুন ছবি 'জ়রা হটকে জ়রা বাঁচকে' (Zara Hatke Zara Bachke)। আর এই ছবি মুক্তির আগেই আজমের শরিফে প্রার্থনা করতে গিয়েছিলেন বলিউডের এই দুই নায়ক নায়িকা। সেখানে গিয়ে তাঁরা ছবির প্রচার তো করলেনই, সেই সঙ্গে মিশে গেলেন স্থানীয়দের সঙ্গে। গ্রামের একটি দাওয়ায় বসে চাপাটি, আচার দিয়ে খাওয়া দাওয়া সারেন ভিকি ও সারা। প্রিয় তারকাকে তাঁদের মধ্যে পেয়ে মুগ্ধ অনুরাগীরাও। ভিকি-সারার সঙ্গে নিজেদের ছবি ফ্রেমবন্দি করতে তখন হুড়োহুড়ি সবার মধ্যে। আবার ভিকি সারার মুখে রান্নার প্রশংসা শুনে গান গেয়ে উঠলেন গৃহিনীরা। তাল মেলালেন ভিকি ও সারাও। 

এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিকি ও সারার রাজস্থানে কেনাকাটি করার টুকরো টুকরো ভিডিও। কখনও তাঁরা পৌঁছলেন কাপড়ের দোকানে। কখনও আবার পাদুকা কিনতে ব্যস্ত হয়ে পড়লেন দুজনে। এমনকি সিনেমার ধাঁচেও সংলাপ বলেও মজা করলেন তাঁরা। 

আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

আরও পড়ুন: Health Tips : প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

সেরা শিরোনাম

Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
Ditipriya on Jeetu Kamal: 'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
Samantha Ruth Prabhu: ২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
Darshana on Saurav: বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget