এক্সপ্লোর

Vicky Kaushal: 'ক্যাটরিনাকে ডিভোর্স দেবেন?' সাংবাদিকের হঠাৎ প্রশ্নে অপ্রস্তুত ভিকি

Vicky Kaushal News: আজ মুক্তি পেয়েছে 'জ়রা হটকে, জ়রা বাঁচকে'-র ট্রেলার। এই ছবিতে সারা আলি খান (Sara Ali Khan)-এর সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি

কলকাতা: রাত পোহালেই তাঁর জন্মদিন। আর তার আগের সন্ধেয় নতুন ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে 'বিপজ্জনক' প্রশ্নের মুখোমুখি ভিকি কৌশল (Vicky Kaushal)। ছবির বিষয়ের সূত্র ধরেই, উঠে এল ক্যাটরিনা (Katrina Kaif)-এর প্রসঙ্গ!

আজ মুক্তি পেয়েছে 'জ়রা হটকে, জ়রা বাঁচকে'-র ট্রেলার। এই ছবিতে সারা আলি খান (Sara Ali Khan)-এর সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি। হলুদ শাড়িতে সেজে আজ ছবির নায়িকা এসেছিলেন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। অন্যদিকে ভিকি সেজেছিলেন ডেনিম রিপট শার্ট ও সানগ্লাসে। সারার কাউচের হাতলে বসে, মজার মুডেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ভিকি। আর ইতিমধ্যেই ভিকির দিকে, সাংবাদিকদের তরফ থেকে ধেয়ে এল এক মজার কিন্তু 'বিপজ্জনক' প্রশ্ন। এই ছবির বিষয়বস্তু ডিভোর্স কমেডি। আর সেই সূত্র ধরেই ভিকিকে প্রশ্ন করা হল, তিনি যদি ক্যাটরিনার চেয়েও ভাল কাউকে পান, তাহলে কি ক্যাটরিনাকে ডিভোর্স দেবেন?

এই প্রশ্ন শুনে হেসে ফেলে সারা, চোখ ঢেকে মুখ নিচু করে হাসতে থাকেন ভিকিও। তারপরে হাসি সামলে তিনি বলেন, 'রাতে বাড়ি ফিরতে হবে তো আমায়.. নাকি। আর আমি এখনও ছোটো, আমায় একটু বড় হতে দিন। তবে, আমাদের সম্পর্কটা সাত জন্মের।'

 'জ়রা হটকে, জ়রা বাঁচকে' ছবির ট্রেলার শুরুই হচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খানের প্রেমে ভরা ফ্ল্যাশব্যাক বিবাহিত জীবন দিয়ে। তারপর কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ের ছবি দেখা যায়, যেখানে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু তাঁদের আশেপাশের লোকজন কিছুতেই বুঝছেন না যে কেন তাঁরা একসঙ্গে থাকতে চান না। 

এছাড়া ট্রেলারেই দেখা মিলল একাধিক ডান্স নম্বরেও। জনপ্রিয় গান 'তুম কেয়া জানো মহব্বত কেয়া হ্যায়'-র নয়া সংস্করণও শুনতে পাওয়া গেল। ছবির ট্যাগলাইন বলছে, 'ইস বার, সারি হদে হোঙ্গি পার, যব ডিভোর্স হোগা সপরিবার।' সময়ের সঙ্গে সঙ্গে কপিল ও সৌম্যার বিবাহিত জীবনের রং কেন ফিকে হয়ে গেল, জানতে ২ জুন হলমুখী হতে হবে দর্শকদের।     

আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget