এক্সপ্লোর

Vicky Kaushal Corona Positive: করোনা আক্রান্ত অভিনেতা ভিকি কৌশল

নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেতা

মুম্বই: করোনা আক্রান্ত বলিউড অভিনেতা ভিকি কৌশল। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেতা। এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে ভিকি লেখেন, “সব ধরনের সাবাধানতা এবং সুরক্ষা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত কোভিড ১৯ পজিটিভ আমি। প্রয়োজনীয় সব নিয়মবিধি মেনে চলছি। আপাতত হোম কোয়ারান্টিনে আছি। আমার চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেম তাঁদের নমুনা পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করব। সাবধানে থাকুন এবং সুরক্ষিত থাকুন।“

বলিউডে করোনা নিয়ে উদ্বেগের ছায়া। ভিকি কৌশল ছাড়াও আজই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। এবার বলিউডের করোনা আক্রান্তদের তালিকায় যোগ হল ভিকি এবং ভূমির নাম। গতকালই অক্ষয় কুমার করোনায় আক্রান্ত হয়েছেন। অক্ষয় কুমারের পর তারকার ছবি রাম সেতুর শ্যুটিংয়ে জড়িত আরও ৪৫ জন করোনা আক্রান্ত। দুদিন আগেই আলিয়া ভট্টের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯ এর শিকার হয়েছেন।

এদিন ভূমি পেডনেকর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি কোভিড-১৯ পজিটিভ। সমান্য উপসর্গ আছে। তবে আমি ঠিক আছি। আইসোলেশনে রয়েছি। আমার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, গাইডলাইন মেনে চলছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের পরীক্ষা করাতে অনুরোধ করছি। ভিটামিন সি যুক্ত খাবার খাচ্ছি। বর্তমান পরিস্থিতিকে একেবারেই হালকাভাবে নেবেন না। সবরকম নিয়ম মেনে চলুন। মাস্ক পরুন। হাত ধুতে থাকুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন।

এদিকে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষ। গতকালের তুলনায় এক লাফে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০ হাজার। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। দেশে এই প্রথম এক লক্ষ পেরোল সংক্রমিতের সংখ্যা। এর আগে ২০২০-র ১৬ সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। যা গতকালের তুলনায় কম। একইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে।  

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: বিবাহ-বিচ্ছেদ পেরিয়ে, জিতুর জীবনে নতুন বসন্ত? ক্যামেরার সামনেই সৃজলাকে প্রেম নিবেদন
বিবাহ-বিচ্ছেদ পেরিয়ে, জিতুর জীবনে নতুন বসন্ত? ক্যামেরার সামনেই সৃজলাকে প্রেম নিবেদন
Rajveer-Nandini: রাজবীরকে একের পর এক চড়, ধাক্কা! নন্দিনীর আচরণে ক্ষোভ উগরে দিলেন টলিউডের একাধিক অভিনেতা
রাজবীরকে একের পর এক চড়, ধাক্কা! নন্দিনীর আচরণে ক্ষোভ উগরে দিলেন টলিউডের একাধিক অভিনেতা
Bigg Boss: বিগ বসের ঘরে ভাঙনের মুখে রাজনন্দিনী জুটি! নন্দিনীকে ধাক্কা রাজবীরের, রাগে নিজের গালেই মারলেন চড়
বিগ বসের ঘরে ভাঙনের মুখে রাজনন্দিনী জুটি! নন্দিনীকে ধাক্কা রাজবীরের, রাগে নিজের গালেই মারলেন চড়
Tollywood News: টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!

ভিডিও

Madan Mitra:
Tarapith Temple: রবিবার কালীপুজো, তার আগে আলোয় সেজেছে তারাপীঠ, নিষ্ঠা ভরে মায়ের সন্ধ্যারতি | ABP
Punjab Train Fire: পাঞ্জাবে ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল আগুন... | ABP Ananda
Kunal Ghosh:
Road Accident: কেশপুর চন্দ্রকোণা রাজ্য সড়কে মুগবাসান এলাকায় দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget