এক্সপ্লোর

Vicky Katrina Wedding: ছোটবেলায় কেমন দেখতে ছিল ভিকি কৌশলকে? চিনতে পারবেন তো?

'সূর্যবংশী' অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের খবরের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল ভিকি কৌশলের ছোটবেলার ছবি। সেই ছবি নিয়ে ব্যাঙ্গত্মক মিম তৈরি করতেও বাকি রাখেননি নেট নাগরিকরা।

মুম্বই: রাজস্থানে রাজকীয়ভাবে বসছে বিয়ের আসর। বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। বিভিন্ন সূত্র থেকে তাঁদের বিয়ের নানা তথ্য পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মেনে চলতে হবে বেশ কিছু শর্ত। বিয়েতে আমন্ত্রিত অতিথিরা সঙ্গে মোবাইল ফোন আনতে পারবেন না, সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করতে পারবেন না, লোকেশন শেয়ার করতে পারবেন না। এমনকি অতিথিরা বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারবেন নির্দিষ্ট কোডের মাধ্যমে। এই গোপন কোডের মাধ্যমেই রুম সার্ভিস থেকে যাবতীয় আপ্যায়ন পাবেন তাঁরা। যদিও এর কোনও খবরই ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফের পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কবীর খান, রাধিকা মদন, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী এবং আরও অনেক বলিউড তারকা। ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু এবং বলিউডের কিছু ঘনিষ্ঠ তারকারা উপস্থিত থাকবেন ভিকি-ক্যাটের রাজকীয় বিয়েতে। শোনা গিয়েছে এমনটাই।

আরও পড়ুন - Vicky-Katrina wedding: ভাইরাল আমন্ত্রিত অতিথিদের জন্য ভিকি-ক্যাটরিনার 'ওয়েলকাম নোট', কী লেখা তাতে?

'সূর্যবংশী' অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের খবরের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল ভিকি কৌশলের ছোটবেলার ছবি। সেই ছবি নিয়ে ব্যাঙ্গত্মক মিম তৈরি করতেও বাকি রাখেননি নেট নাগরিকরা। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ভিকি কৌশল। প্রায়শই নিজের ছবি সংক্রান্ত বিষয়ের পাশাপাশি নানা ব্যক্তিগত জীবনের ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তেমনই বেশ কিছু সময় তিনি বাবা-মায়ের সঙ্গে কাটানো, কিংবা ভাইয়ের সঙ্গে কাটানো ছেলেবেলার কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেন। কখনও তাঁকে দেখা যায় বাবার কোলে চেপে থাকতে। আবার কখনও তাঁকে দেখা গিয়েছে মায়ের সঙ্গে সময় কাটাতে। কখনও আবার ভাই সানি কৌশলের সঙ্গে দুষ্টুমি করতেও দেখা গিয়েছে ভিকি কৌশলকে। আর এই ছবিগুলো নিয়েই সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নানা মিম।

সদ্য কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন ছবি 'সর্দার উধম'। এই ছবিতে সমালোচকদেরও প্রশংসা আদায় করে নিয়েছেন অভিনেতা। খুব শীঘ্রই তাঁকে দেখা যেতে চলেছে 'গোবিন্দা মেরা নাম' এবং আরও বেশ কিছু ছবিতে। অন্যদিকে ক্যাটরিনা কাইফের সম্প্রতি মুক্তি পাওয়া ছবি 'সূর্যবংশী'ও বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। তাঁর হাতে রয়েছে 'টাইগার থ্রি', 'ফোন ভূত', 'জি লে জারা'র মতো একাধিক ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget