এক্সপ্লোর

Celebrities Update: ক্যাটরিনা নয়, সারা আলি খানের সঙ্গে বাইকে ঘুরছেন ভিকি! ভিডিও ভাইরাল

সদ্যই বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং সারা আলি খানের দেখা মিলল ইন্দোরে। সম্প্রতি নেট দুনিয়ায় যে ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে 'আতরঙ্গী রে' অভিনেত্রীকে বাইকের পিছনে বসিয়ে সওয়ার হয়েছেন ভিকি।

মুম্বই: চলতি মাসেই বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। সদ্যই নব দম্পতি বড়দিন উদযাপন করেছেন আর তার ছবিও দিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। বড়দিনের রেশ কাটতে না কাটতেই ইন্দোরের রাস্তায় সারা আলি খানের সঙ্গে বাইকে চেপে ঘুরতে দেখা গেল অভিনেতাকে। সারার (Sara Ali Khan) সঙ্গে ভিকির বাইক রোম্যান্সের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। 

সদ্যই বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং সারা আলি খানের দেখা মিলল ইন্দোরে। দুই তারকাকে দেখা গেল বাইক রাইডে। সম্প্রতি নেট দুনিয়ায় যে ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে 'আতরঙ্গী রে' অভিনেত্রীকে বাইকের পিছনে বসিয়ে সওয়ার হয়েছেন ভিকি। ভিকিও প্রকাশ্যে আসতেই নেট নাগরিকরা 'উরি' অভিনেতার কাছে খোঁজ নিয়েছেন ক্যাটরিনার। সঙ্গে প্রশ্নও উঠেছে নেটিজেনদের পক্ষ থেকে, 'সূর্যবংশী' অভিনেত্রীর সঙ্গে বিয়ের এক মাসও কাটেনি এথনও। এখনই অন্য অভিনেত্রীর সঙ্গে রোম্যান্সে মজলেন ভিকি!

আরও পড়ুন - 83 Box Office Collection: বড়দিনে কত টাকার বক্স অফিস কালেকশন হল 'এইট্টি থ্রি'র?

আসল ঘটনা অন্য। শোনা যাচ্ছে, আগামী ছবিতে জুটি বেঁধেছেন ভিকি কৌশল এবং সারা আলি খান। আগামী ছবির শ্যুটিংয়ের জন্য দুই তারকা এই মুহূর্তে ইন্দোরে রয়েছেন। আর ছবির শ্যুটিংয়ের জন্যই তাঁদের বাইক সওয়ার হতে দেখা যায়। সূত্রের খবর, দুই তারকার বাইকে চেপে ঘুরে বেড়ানোর দৃশ্যের শ্যুটিং চলাকালীন তাঁদের দেখতে রাস্তার দুধারে জমা হন অনুরাগীরা।

প্রসঙ্গত, ভিকি কৌশলকে আগামীতে দেখা যাবে 'গোবিন্দা মেরা নাম', 'শ্যাম বাহাদুর', দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি, 'দ্য ইমমর্টাল অশত্থামা' ছবিতে। অন্যদিকে, সদ্যই মুক্তি পেয়েছে সারা আলি খানের নতুন ছবি 'আতরঙ্গী রে'। এই ছবিতে অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে আরও দুই তারকাকে। দক্ষিণী তারকা ধনুশ এবং বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে দেখা গিয়েছে এই ছবিতে।

সেরা শিরোনাম

Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
Prosenjit Chatterjee: ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ
ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ

ভিডিও

Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |
Tejashwi Yadav |
INDI Alliance | ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযান করবে বিরোধী সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget