এক্সপ্লোর

Vikram Chatterjee: প্রথম প্রযোজনার অভিজ্ঞতা, শ্যুটিং করতে গিয়ে চোট! 'তারকাটা' কী কী শেখাল বিক্রমকে?

Vikram Chatterjee News:

কলকাতা: দীর্ঘদিন ধরেই অভিনয় করছেন তিনি, তবে এবার প্রযোজনার দায়িত্ব নিয়েছেন তিনি। একদিকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়, অন্যদিকে প্রযোজনার দায়িত্ব, দুইই সামলাচ্ছেন তিনি। একের পর এক ঝড় সামলে, অবশেষে মুক্তি পেয়েছে 'তারকাটা'-র (Tarkata) ফার্স্ট লুক। জি ফাইভে (Zee 5) মুক্তি পাচ্ছে নতুন এই ওয়েব সিরিজ। সিরিজের মুখ্যচরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)-কে। পাশাপাশি এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, প্রিয়ঙ্কা সরকারকে (Priyanka Sarkar)। আজ মুক্তি পেয়েছে এই সিরিজের লুক ও পোস্টার। 

পোস্টারে বিক্রমের যে লুক রয়েছে, সেখানে দেখা যাচ্ছে.. হাসতে হাসতে নিজেকে নিজেই গুলি করলেন বিক্রম! ব্যাপারটা কী, জানতে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ বাংলা। হাসতে হাসতে অভিনেতা বললেন, 'আমার চরিত্রটা ভীষণ ভালভাবে লিখেছে শমীক (Samik Roy Chowdhury)। গোটা বিষয়টা আমায় ভীষণ আকর্ষণ করেছিল। সিরিজে আমার ২টো লুক এবং কার্যত ২টো চরিত্রায়ণ রয়েছে। একই সিরিজে ২টো চরিত্রে অভিনয় করেছি, এটা বলা যেতেই পারে। জি ফাইভ এমন কিছু কাজ করছে, যেটা বাংলায় এর আগে হয়নি। 'তারকাটা' ঠিক সেইরকমই একটা কাজ। সিরিজটায় যথেষ্ট অভিনয়ের জায়গা রয়েছে, পাশাপাশি অ্যাকশন ও রয়েছে।'

এই সিরিজের হাত ধরেই প্রথম প্রযোজনা শুরু করলেন বিক্রম। কেমন হল প্রথম প্রযোজনার অভিজ্ঞতা? বিক্রম বলছেন, 'কয়েক বছরে আমি যা যা সিনেমায় অভিনয় করেছি, তাঁদের মধ্যে অধিকাংশই নতুন প্রযোজনা সংস্থা। তাঁদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও খুব ভাল। ফলে প্রযোজনার দায়িত্ব নিলে কী কী পরিস্থিতি আসতে পারে, সেটা আমি নিজে শিখেছি। এই সিরিজটা প্রথম থেকেই বেশ সমস্যার মধ্যে দিয়ে গেল। শ্যুটিং চলাকালীন আমি চোট পাই। সেই কারণে শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল ১ সপ্তাহ মতো। তারপরে আবার রাহুলদার (Rahul Arunodoy Banerjee)-র মর্মান্তিক ঘটনাটা। প্রিয়ঙ্কা ওই পরিস্থিতিতেও যেভাবে কাজটা শেষ করল, ওকে ধন্যবাদ দেওয়া ছাড়া আমার কিছুই বলার নেই। প্রিয়ঙ্কা চিরকালই প্রযোজকের কথা ভেবে কাজ করে। ওর সঙ্গে কাজ যাঁরা করেছেন, তাঁরাই জানবেন ও ভীষণ প্রফেশনাল। আসলে ইতিমধ্যেই শ্যুটিং পিছিয়ে গিয়েছিল আমার চোটের কারণে। সিরিজ মুক্তির দিন ও এগিয়ে আসছে, ফলে আমাদের শ্যুটিং শুরু করতেই হত। কারণ তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ ও রয়েছে। তবে যেহেতু আমি নিজের এই সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করছি, সেই কারণে প্রযোজনার পুরো দায়িত্ব একা সামলাতে পারতাম না আমি। তাই আমার বন্ধু অভিনব ঘোষের সাহায্য নিলাম। যাতে ফ্লোরে গেলে আমি শুধু অভিনয়টাতেই মন দিতে পারি। অনেক কষ্ট করে কাজটা করেছি। আশা করছি, মানুষের কাজটা খুব ভাল লাগবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget