এক্সপ্লোর

WB Corona Crisis: করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার বিতরণের দায়িত্ব নিলেন দেব

করোনাকালে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড থেকে টলিউড। অক্সিজেন থেকে শুরু করে খাবার, হাসপাতালে বেডের ব্যবস্থা, তারকাদের সোশ্যাল মিডিয়া ওয়ালে রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় নম্বর। পরমব্রত, ঋদ্ধি, অনুপমরা ব্যবস্থা করেছেন ‘ইন্টেরিম রিলিফ সেন্টার’। আর এবার করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্তদের খাবার দেওয়ার দায়িত্ব নিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই হদিশও।

কলকাতা: করোনাকালে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড থেকে টলিউড। অক্সিজেন থেকে শুরু করে খাবার, হাসপাতালে বেডের ব্যবস্থা, তারকাদের সোশ্যাল মিডিয়া ওয়ালে রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় নম্বর। পরমব্রত, ঋদ্ধি, অনুপমরা ব্যবস্থা করেছেন ‘ইন্টেরিম রিলিফ সেন্টার’। আর এবার করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্তদের খাবার দেওয়ার দায়িত্ব নিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই হদিশও।

টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হবে করোনা আক্রান্তদের। কোথা থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছেন দেব। আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে। কিন্তু চাহিদা বাড়লে এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেব।

করোনা পরিস্থিতিতে শেষ হয়েছে নির্বাচন। রাজ্যের শাসকদলের হয়ে প্রচারের মঞ্চে দেখা গিয়েছে দেবকে। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে দলের কথা বলার পাশাপাশি তাঁর মুখে বারে বারে উঠে এসেছে সুরক্ষার কথা। জনসভায় গিয়ে তিনি বারবার সতর্ক করেছেন, মাস্ক পরতে বলেছেন দর্শকদের। বসিরহাটের তেঁতুলিয়া হাই স্কুল মাঠের সভামঞ্চ থেকে ভাইরাল হয়েছিল দেবের বক্তব্যের একটি ভিডিও। সেখানে তিনি বলেছিলেন, 'যেখানে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে অন্তত সেই জায়গাগুলিকে বাঁচান। লকডাউন না হলেও সেখানে কিছু কিছু করোনা সতর্কতা বিধি চালু করুন ও সেগুলিকে কঠোরভাবে মেনে চলুন। যাতে মানুষ বেঁচে থাকে, মানুষ যাতে ভালো থাকে এমন কাজ করুন। কে ক্ষমতায় আসবে তা আমরা ২ তারিখে দেখে নেব। কিন্তু তার আগে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তাই না!' দেবের এই কথা শেষ হতে না হতেই সভাস্থল ফেটে পড়েছিল হাততালিতে।

তবে এই প্রথম নয়, করোনা সতর্কতা নিয়ে বার বার সরব হয়েছেন দেব। নিজের নতুন ছবি গোলন্দাজ-এর ট্রেলার রিলিজেও তাঁকে দেখা গিয়েছিল মাস্ক পরেই। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নিজের ছবি পোস্ট করে দেব লেখেন, 'গোলন্দাজ' এর টিজারকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা সত্যিই আপ্লুত।' সেইসঙ্গে দেব জুড়ে দেন, 'বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, বাইরে গেলেই মাস্ক পরুন। যদি আপনি কোনও রাজনৈতিক দলের নেতা বা নেত্রী না হন, তাহলে প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। (আমাদের দেশে একমাত্র রাজনৈতিক নেতারাই নিয়ম ভাঙতে ও তৈরি করতে পারেন) সবাই সাবধানে থাকুন।'

সেরা শিরোনাম

Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন

ভিডিও

Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে
Medinipore Medical College | 'ত্রুটিপূর্ণ' স্যালাইন, আবার বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ!
Baruipur Incident | নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের আর্জি শুনে শুরু ফাঁড়ি তৈরির কাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget